Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশি ক্রিয়েটরদের ১ কোটি ৩২ লাখ ভিডিও ডিলিট করেছে টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক
Share on FacebookShare on Twitter

টিকটক ২০২৬ সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্ল্যাটফর্মের নিরাপত্তা বজায় রাখতে নেয়া বিভিন্ন কঠোর পদক্ষেপের চিত্র এই প্রতিবেদনে উঠে এসেছে। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে টিকটক বাংলাদেশ থেকে ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও সরিয়ে ফেলেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই ভিডিওগুলো ওই সময়ে প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৮ শতাংশ। টিকটকের স্বয়ংক্রিয় মডারেশন সিস্টেম এক্ষেত্রে বেশ কার্যকর ভূমিকা পালন করেছে। কারণ, ডিলিট করা ভিডিওগুলোর ৯৯.৬ শতাংশই ব্যবহারকারীদের কোনো অভিযোগ পাওয়ার আগেই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মুছে ফেলা হয়েছে। এমনকি এই ভিডিওগুলোর মধ্যে ৯৪.৪ শতাংশই ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। তবে ভুলবশত কোনো ভিডিও সরিয়ে ফেলা হলে তা যাচাই-বাছাইয়ের সুযোগও ছিল। যার ফলস্বরূপ, পরবর্তীতে পর্যালোচনার পর ৩ লাখ ২০ হাজার ৫৯৩টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।

বিশ্বজুড়ে টিকটকের কার্যক্রম পর্যালোচনায় দেখা গেছে, একই সময়ে প্ল্যাটফর্মটি ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও ডিলিট করেছে, যা তাদের মোট আপলোড হওয়া কনটেন্টের ০.৫ শতাংশ। বৈশ্বিক প্রেক্ষাপটে স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট শনাক্ত ও সরিয়ে ফেলার হার ৯৯.৩ শতাংশ। এছাড়া, প্ল্যাটফর্মের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে টিকটক মোট ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে। পাশাপাশি, ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে।

কনটেন্ট মডারেশনের পাশাপাশি কমেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রেও টিকটক বেশ সক্রিয়। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটি ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি কমেন্ট সরিয়ে ফেলেছে, যা গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় বেশি। টিকটকের নীতিমালা অনুযায়ী সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ১৮.৬ শতাংশ সংবেদনশীল বিষয়বস্তু, ১২.৬ শতাংশ নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নীতিমালা লঙ্ঘন করেছে। এছাড়া ১৬.৫ শতাংশ ঝুঁকিপূর্ণ কার্যকলাপ ও চ্যালেঞ্জ, ১২.৯ শতাংশ অশালীন আচরণ এবং ২.১ শতাংশ এডিট করা মিডিয়া বা এআই-জেনারেটেড কনটেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্ল্যাটফর্মের কনটেন্ট ও অ্যাকাউন্ট-সংক্রান্ত পদক্ষেপ সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতেই টিকটক নিয়মিত এই রিপোর্ট প্রকাশ করে। আগ্রহী ব্যবহারকারীরা টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে গিয়ে এই রিপোর্ট এবং কনটেন্ট নীতিমালা সম্পর্কে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিস্তারিত তথ্য জানতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো মোবাইলের নতুন চমক
প্রযুক্তি সংবাদ

ভিভো মোবাইলের নতুন চমক

বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম
প্রযুক্তি বাজার

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম

বাংলাদেশে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে আইসিএমএবি’র স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে আইসিএমএবি’র স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন

জীবনসঙ্গী খুঁজে পাওয়া অ্যাপ!
প্রযুক্তি সংবাদ

জীবনসঙ্গী খুঁজে পাওয়া অ্যাপ!

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা
প্রযুক্তি সংবাদ

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’
টেলিকম

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’

জাতীয় সাইবার সুরক্ষায় চালু হলো ‘সিআইআরএস’ ও ‘এনআরএস’ পোর্টাল
প্রযুক্তি সংবাদ

জাতীয় সাইবার সুরক্ষায় চালু হলো ‘সিআইআরএস’ ও ‘এনআরএস’ পোর্টাল

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত অ্যাপল পণ্য...

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জুলাই ২০২৬

বাংলাদেশি ক্রিয়েটরদের ১ কোটি ৩২ লাখ ভিডিও ডিলিট করেছে টিকটক

Techzoom.TV |
TechzoomTV