Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চোরাই ফোন অ্যাসেম্বল করে ‘অপরাধীদের কাছে বিক্রি’, গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ জুলাই ২০২৬
চোরাই ফোন অ্যাসেম্বল করে ‘অপরাধীদের কাছে বিক্রি’, গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল ফোন জোড়া লাগিয়ে (অ্যাসেম্বল) অপরাধীদের কাছে বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, ট্যাব, ডিসপ্লে ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

রোববার মোহাম্মদপুরে র‍্যাব-২ ব্যাটালিয়ন দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য তুলে ধরেন উপ-অধিনায়ক নিফাজ রহমান।

গ্রেপ্তাররা হলেন—মুন্না শেখ (২৯), নাসির উদ্দিন শান্ত (২৬) ও নাসিম (২৮)।

র‍্যাব বলছে, রাজধানীতে মোবাইল ফোন চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চোরাই মোবাইল কেনাবেচা চক্রের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে পাঁচটি নতুন অ্যান্ড্রয়েড ফোন, ১২৬টি ব্যবহৃত মোবাইল ফোন, ১৬৫টি ব্যবহৃত মোবাইলের ডিসপ্লে, ১৬টি ট্যাব এবং মোবাইল ফোনের ৬৫টি বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে নিফাজ রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে মোবাইল ফোন কিনে সেগুলো কম দামে বিক্রি করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রযুক্তিনির্ভর নজরদারি এড়াতে তারা মোবাইল ফোন খুলে যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করতেন। আবার বিভিন্ন যন্ত্রাংশ জোড়া লাগিয়েও (অ্যাসেম্বল করে) অপরাধীদের কাছে বেচতেন।

তিনি বলেন, চক্রের সদস্যরা মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করেও অপরাধীদের সহায়তা করতেন, যাতে চুরি বা ছিনতাই হওয়া ফোন শনাক্ত করা কঠিন হয়।

এক প্রশ্নের জবাবে র‍্যাব কর্মকর্তা নিফাজ বলেন, মাঠ পর্যায়ে চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা হলেও চোরাই মোবাইল কেনাবেচা চক্রের মূল সদস্যরা দীর্ঘদিন ধরেই আড়ালে ছিল। ব্যাচেলর পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তারা এসব কার্যক্রম পরিচালনা করতেন। চক্রের আরও সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চোরাই ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৫ প্রো: নতুন আইফোন হবে আলাদা
নির্বাচিত

আইফোন ১৫ প্রো: নতুন আইফোন হবে আলাদা

সামাজিক দূরত্ব মেনেই গ্রুপ সেলফি তোলা যাবে আইফোনে!
প্রযুক্তি সংবাদ

সামাজিক দূরত্ব মেনেই গ্রুপ সেলফি তোলা যাবে আইফোনে!

ওয়ানপ্লাস কম দামের স্মার্টফোন আনছে
নির্বাচিত

আপনার ফোনের এক্সপায়ার ডেট কবে জানেন?

জুনেই আসছে হুয়াওয়ের হারমনি
নির্বাচিত

‘অসম্ভবকে সম্ভব করে’ ঘুরে দাঁড়াবে হুয়াওয়ে

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিন ইন্টারনেট বন্ধ থাকবে ৩ ঘণ্টা

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা যাবে সহজেই
নির্বাচিত

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা যাবে সহজেই

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের
বিবিধ

হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

পড়াশোনা, গবেষণা ও পরীক্ষার প্রস্তুতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ জুলাই ২০২৬

চোরাই ফোন অ্যাসেম্বল করে ‘অপরাধীদের কাছে বিক্রি’, গ্রেপ্তার

Techzoom.TV |
TechzoomTV