Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 18 July 2026
বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম
Share on FacebookShare on Twitter

চীনের সাংহাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬ (World Artificial Intelligence Conference – WAIC)। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী ও নীতি-নির্ধারণী সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ইন্টেলিজেন্ট পার্টনারস, কো-ক্রিয়েট দ্য ফিউচার”।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগত হাতিয়ার থেকে একটি সহযোগিতামূলক অংশীদারে বিবর্তিত হওয়ার এই যুগে বৈশ্বিক সহ-শাসন, শিল্প অগ্রগতি এবং নগর অংশীদারিত্বের অভিন্ন লক্ষ্য নিয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে।

এক্সপো এলাকা, ঝাংজিয়াং এলাকা এবং ওয়েস্ট বুন্ড এলাকা—এই তিনটি প্রধান অঞ্চলে বিভক্ত হয়ে সম্মেলনটি পরিচালিত হচ্ছে। এতে ১৪০টিরও বেশি থিম ফোরাম, ১,৪০০ জনের বেশি আন্তর্জাতিক অতিথি এবং ১,১০০টিরও বেশি বৈশ্বিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সাংহাই মিউনিসিপ্যাল কমিশন অব ইকোনমি অ্যান্ড ইনফরম্যাটাইজেশন সম্মেলনের সর্বোচ্চ সম্মাননা “SAIL Award” এর শীর্ষ ৩০টি প্রকল্পের তালিকা প্রকাশ করেছে।

১৭ জুলাই, শুক্রবার স্থানীয় সময় সকালে চীনের সাংহাই শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সম্মেলন। আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে। সম্মেলনের উদ্বোধনী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা, উদীয়মান প্রযুক্তি, এআই গভর্ন্যান্স, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিয়ে বিশদ রোডম্যাপ তুলে ধরা হয়।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এই চার দিনব্যাপী বৈশ্বিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস (António Guterres), ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (NDB) প্রেসিডেন্ট দিলমা রুসেফ (Dilma Rousseff), কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট তোকায়েভ (Kassym-Jomart Tokayev), কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত (Hun Manet) এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল (Anutin Charnvirakul) বক্তব্য রাখেন।

তাদের বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল বিকাশ ও পরিচালনায় (গভর্ন্যান্স) আন্তর্জাতিক সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বকে ফুটিয়ে তুলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, এআই গভর্ন্যান্স, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনার জন্য এই সম্মেলনে সরকারপ্রধান, নীতিপ্রণেতা, প্রযুক্তি নেতা, গবেষক, উদ্ভাবক এবং বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা একত্রিত হয়েছেন।

সূত্রমতে, সম্মেলন চলাকালীন বাংলাদেশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপাক্ষিক বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতিপ্রণেতাদের সাথে আলোচনায় অংশ নেবেন বলে নির্ধারিত রয়েছে। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করবেন।

এর আগে ১৭ জুন বিকেলে এক্সপো রিভারসাইড হোটেলের ফোর সিজন হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ৩০ দিনের কাউন্টডাউন ও “Hi WAIC” অ্যাপের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছিলো। সেখানে নতুন পাঁচটি প্রধান পরিবেশগত ম্যাট্রিক্স এবং প্রথম এআই ইকোলজিক্যাল ওপেন প্ল্যাটফর্ম “হাই ডব্লিউএআইসি” অ্যাপের ঘোষণা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংহাই মিউনিসিপ্যাল কমিশন অব ইকোনমি অ্যান্ড ইনফর্মেটাইজেশন সম্মেলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তরুণদের উদ্বুদ্ধ করতে বিডিঅ্যাপসের সঙ্গে কাজ করবে সরকার
নির্বাচিত

তরুণদের উদ্বুদ্ধ করতে বিডিঅ্যাপসের সঙ্গে কাজ করবে সরকার

হুয়াওয়ের ওএস অ্যান্ড্রয়েডের থেকে ৬০ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে
নির্বাচিত

হুয়াওয়ের ওএস অ্যান্ড্রয়েডের থেকে ৬০ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে

শক্তিশালী ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জিং ফোন আনছে শাওমি
প্রযুক্তি বাজার

শক্তিশালী ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জিং ফোন আনছে শাওমি

বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ’

দেশের প্রথম ৫.৫ স্টার রেটিং ওয়ালটন এসি এখন বাজারে, ঘন্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২.১৯ টাকা
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম ৫.৫ স্টার রেটিং ওয়ালটন এসি এখন বাজারে, ঘন্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২.১৯ টাকা

বিসিএস এর পুষ্পার্ঘ্য অর্পণ
প্রযুক্তি সংবাদ

মুজিব জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিসিএস এর পুষ্পার্ঘ্য অর্পণ

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 July 2026

বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম

Techzoom.TV |
TechzoomTV