Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ জুলাই ২০২৬
এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক
Share on FacebookShare on Twitter

মহাসড়কে ডাকাতি, মাদক পাচার, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে দেশের দুটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক—ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-মাওয়া মহাসড়ককে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা ও সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। হাইওয়ে পুলিশের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এখন সরাসরি এই দুই মহাসড়কের সার্বিক পরিস্থিতি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২০ জুলাই, সোমবার হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরো অংশ এখন সিসিটিভি নজরদারির আওতায় রয়েছে। পাশাপাশি মহাসড়কের ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের গতিবিধি বিশ্লেষণ করে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতে সক্ষম।

একই ধরনের প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু হয়েছে ঢাকা-মাওয়া মহাসড়কেও। ফলে দেশের অন্যতম দুটি অর্থনৈতিক করিডোরের নিরাপত্তা পরিস্থিতি এখন কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।

ফারুক আহমেদ বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পের আওতায় ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলোর আনুষ্ঠানিক দায়িত্ব হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রক্রিয়া চলছে। তবে জননিরাপত্তার স্বার্থে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই হাইওয়ে পুলিশ অনানুষ্ঠানিকভাবে মনিটরিং কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা স্থাপনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং খুব শিগগিরই প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত অপরাধ দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে। বিশেষ করে ডাকাতি, মাদক পাচার, চাঁদাবাজি, ছিনতাইসহ সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সহজ হবে। একই সঙ্গে সন্দেহভাজন যানবাহন শনাক্ত, অপরাধ তদন্তে ডিজিটাল তথ্য ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

হাইওয়ে পুলিশের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কেও একই ধরনের এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি যানজট ব্যবস্থাপনা, দুর্ঘটনা পর্যবেক্ষণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করাও সহজ হবে।

অতিরিক্ত আইজিপি বলেন, হাইওয়ে পুলিশের প্রধান দায়িত্ব হলো মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করা, ডাকাতি ও মাদক পাচার প্রতিরোধ এবং যানজট কমানো। এ লক্ষ্য অর্জনে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার পুলিশের কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং সামগ্রিক সড়ক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও জানান, প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি জনগণের অংশগ্রহণ বাড়াতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমও শক্তিশালী করা হচ্ছে, যাতে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং জনআস্থা বৃদ্ধি পায়।

বর্তমানে জনবল ও সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাইওয়ে পুলিশ দেশের প্রায় ১১ হাজার ৮০৬ কিলোমিটার মহাসড়কে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছে। সংস্থাটির আটটি আঞ্চলিক কার্যালয় গাজীপুর, কুমিল্লা, বগুড়া, মাদারীপুর, সিলেট, খুলনা, রংপুর ও ময়মনসিংহে অবস্থিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরির উপায় আনলো মেটা
নির্বাচিত

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরির উপায় আনলো মেটা

লকডাউনে ভাইবারে কল বেড়েছে ৪ গুণ
প্রযুক্তি সংবাদ

অনিশ্চয়তার মধ্যেও ভাইবারের নজরকাড়া প্রবৃদ্ধি

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের বিখ্যাত আলুর তৈরি চিপস
প্রযুক্তি সংবাদ

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের বিখ্যাত আলুর তৈরি চিপস

দাম কমলো টেকনো ফোনের
কিভাবে করবেন

নতুন ফোন কেনার সময় কী কী দেখবেন?

গোপনে অবস্থান শনাক্তকারী অ্যাপগুলো নজরদারিতে রাখবে গুগল
নির্বাচিত

গোপনে অবস্থান শনাক্তকারী অ্যাপগুলো নজরদারিতে রাখবে গুগল

শতাধিক সন্তানের মধ্যে সম্পদ বণ্টন করবেন টেলিগ্রাম প্রধান
প্রযুক্তি সংবাদ

শতাধিক সন্তানের মধ্যে সম্পদ বণ্টন করবেন টেলিগ্রাম প্রধান

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে মেটপ্যাড প্রো ম্যাক্স (২০২৬) রিভিউ: অত্যন্ত হালকা, চমৎকার স্ক্রিন — এটি কি ল্যাপটপের বিকল্প হতে পারবে?
ফিচার

হুয়াওয়ে মেটপ্যাড প্রো ম্যাক্স (২০২৬) রিভিউ: অত্যন্ত হালকা, চমৎকার স্ক্রিন — এটি কি ল্যাপটপের বিকল্প হতে পারবে?

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত
বিবিধ

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

এক মাসে ইন্টারনেট গ্রাহক কমেছে ২০ লাখ ৬৬ হাজার
টেলিকম

বিশ্বকাপের উন্মাদনায় দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু...

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ জুলাই ২০২৬

এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক

Techzoom.TV |
TechzoomTV