Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইলেকট্রনিক প্রমাণেই মিলবে অর্থ, ২০ হাজার ডলার পর্যন্ত ‘ফরম-সি’ ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 July 2026
ইলেকট্রনিক প্রমাণেই মিলবে অর্থ, ২০ হাজার ডলার পর্যন্ত ‘ফরম-সি’ ছাড়
Share on FacebookShare on Twitter

দেশের ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রফতানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতে নতুন সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ইন্টারনেটভিত্তিক সেবা রফতানির ক্ষেত্রে প্রচলিত রফতানি ঘোষণাপত্রের (এক্সপি ফরম) প্রয়োজন হবে না। পাশাপাশি ই-মেইল, অনলাইন প্লাটফর্মের স্টেটমেন্ট, চুক্তিপত্র বা অন্যান্য ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতেই ব্যাংকগুলো রফতানি আয় যাচাই করে অর্থ পরিশোধ করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর কপি দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (অথরাইজড ডিলার) ব্যাংকে পাঠানো হয়েছে। এতে ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রফতানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেনের বিদ্যমান নির্দেশনাগুলো একত্র করে একটি সমন্বিত নীতিমালা প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ফ্রিল্যান্সাররা বিদেশী গ্রাহকদের কাছ থেকে সেবা প্রদানের বিপরীতে অর্থ গ্রহণ করতে পারবেন। এসব লেনদেনে প্রচলিত রফতানি নথি না থাকলেও ব্যাংকগুলো ই-মেইল, অনলাইন চুক্তি, ইনভয়েস, প্লাটফর্ম স্টেটমেন্ট, রেমিট্যান্স বার্তাসহ অন্যান্য ডিজিটাল তথ্য-প্রমাণ যাচাই করে গ্রাহকের হিসাবে অর্থ জমা দিতে পারবে। একই সঙ্গে প্রাপ্য অংশ বৈদেশিক মুদ্রায় এক্সপোর্টার্স রিটেনশন কোটার (ইআরকিউ) হিসাবেও সংরক্ষণ করা যাবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০ হাজার ডলার পর্যন্ত রেমিট্যান্স গ্রহণের ক্ষেত্রে ফরম-সি জমা দিতে হবে না। তবে এর বেশি অর্থ এলে নির্ধারিত নিরাপদ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনলাইন ফরম-সি (আইসিটি) দাখিল করতে হবে, যদি না অন্য কোনো নির্দেশনায় ছাড় দেয়া থাকে।

বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের (ওপিজিএসপি) মাধ্যমে ক্ষুদ্র অংকের সেবা রফতানির অর্থ দেশে আনা যাবে। এক্ষেত্রে প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে ১০ হাজার ডলার। বিদেশে কোনো ন্যাশনাল অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা জমা রাখা যাবে না; সব অর্থ বাংলাদেশে প্রত্যাবাসন করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, যোগ্য ফ্রিল্যান্সারদের জন্য ব্যাংকগুলো ডুয়াল-কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ ইস্যু করতে পারবে। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং বিদেশী পিএসপির মাধ্যমে সেবা রফতানির অর্থ গ্রহণের সুযোগও বহাল থাকবে।

ইআরকিউ সুবিধার ক্ষেত্রে সফটওয়্যার, ডেটা প্রসেসিং ও অন্যান্য আইসিটি-সংশ্লিষ্ট সেবা রফতানিকারকরা নিট রফতানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন। অন্যান্য বৈধ সেবার ক্ষেত্রে এ সীমা ৩০ শতাংশ। বাকি অর্থ বাধ্যতামূলকভাবে টাকায় রূপান্তর করে স্থানীয় হিসাবে জমা দিতে হবে। ইআরকিউ হিসাবের অর্থ বিদেশ ভ্রমণ, সফটওয়্যার নিবন্ধন, ডোমেইন ও হোস্টিং ফি, সার্ভার রক্ষণাবেক্ষণ, যন্ত্রপাতি আমদানি এবং অনুমোদিত ব্যক্তিগত ব্যয়সহ বৈধ খাতে ব্যবহার করা যাবে।

এছাড়া সব লেনদেনে কর পরিশোধ, কেওয়াইসি, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-সংক্রান্ত বিধান মেনে চলতে হবে। সেবা রফতানির আয় নির্ধারিত সময়ের মধ্যে দেশে আনতে হবে। অনুমোদিত ব্যবস্থার বাইরে বিদেশে কোনো ব্যাংক হিসাব, সম্পদ বা ভার্চুয়াল সম্পদে রফতানির অর্থ রেখে দিলে তা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপে দুটি নতুন ফিচার

ছবি ও ভিডিওর বাইরেও আইফোনের ক্যামেরা অ্যাপের আরো কিছু কাজ
কিভাবে করবেন

ছবি ও ভিডিওর বাইরেও আইফোনের ক্যামেরা অ্যাপের আরো কিছু কাজ

হারিয়ে যাওয়া স্মার্টফোন কীভাবে উদ্ধার করবেন?
কিভাবে করবেন

হারিয়ে যাওয়া স্মার্টফোন কীভাবে উদ্ধার করবেন?

উইন্ডোজে সফটওয়্যার আনইন্সটল ও ডিলিট করা কিন্তু এক নয়
প্রযুক্তি সংবাদ

নতুন উইন্ডোজ নিয়ে আসছে মাইক্রোসফট

১৪ জানুয়ারি রাতে এথেন্স যাচ্ছে ১৬ খুদে রোবট বিজ্ঞানী
প্রযুক্তি সংবাদ

১৪ জানুয়ারি রাতে এথেন্স যাচ্ছে ১৬ খুদে রোবট বিজ্ঞানী

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

‘নগদ’-এর উদ্ভাবন অনুসরণে আগ্রহ বিশ্বের

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 July 2026

ইলেকট্রনিক প্রমাণেই মিলবে অর্থ, ২০ হাজার ডলার পর্যন্ত ‘ফরম-সি’ ছাড়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix