Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২০ সালের মধ্যে সবার জন্য উচ্চগতির ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 July 2019
২০২০ সালের মধ্যে সবার জন্য উচ্চগতির ইন্টারনেট
Share on FacebookShare on Twitter

২০২০ সালের মধ্যে দেশের সব অঞ্চলে সবার জন্য উচ্চগতির ইন্টারনেট পৌঁছে যাবে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী ল্যাপটপ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ল্যাপটপ মেলা উদ্বোধনকালে মোস্তাফা জব্বার বলেন, দেশে ল্যাপটপের বাজার দিন দিন বড় হচ্ছে। বাংলাদেশ এখন ল্যাপটপের মতো পণ্য শুধু তৈরিই করে না বরং রপ্তানি করে, আমরা ধীরে ধীরে স্বয়ংসম্পন্ন হচ্ছি। এখন রপ্তানি অল্প করে হলেও শুরু করেছি। এটি বরং বাড়বেই।

তিনি বলেন, ইন্টারনেটের ব্যবহার যত বাড়বে, ল্যাপটপ ও ট্যাবের চাহিদাও তত বাড়বে। মানুষ ইন্টারনেট ব্যবহার করবে বিভিন্ন ডিভাইসে। প্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়েছে। আমরা এখন ল্যাপটপ রপ্তানি করছি। ইতিমধ্যে নাইজেরিয়া ও নেপালে রপ্তানি করা হয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ এশিয়াতে রপ্তানি করার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী বলেন, মেলার কারণে সচেতনতা তৈরি হচ্ছে। আগে যেমন কিবোর্ড-মাউস কিভাবে ব্যবহার করতে হয় সেটি বুঝাতে হতো সবাইকে, এখন আর সেটি বোঝাতে হয় না। আমরা জানি কিভাবে ল্যাপটপ ব্যবহার করতে হয়। নতুন প্রজন্ম প্রযুক্তিগত অভিজ্ঞতা নিয়ে বড় হচ্ছে। বেড়েছে ল্যাপটপ, ডেস্কটপ এবং ট্যাবের গুরুত্ব। তবে শুধু পুরোনো প্রযুক্তি নিয়ে বসে থাকলেই চলবে না। নতুন প্রযুক্তিও যুক্ত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, এখন ম্যাকবুক বা আইফোন তৈরি হয় চীনে। দক্ষিণ কোরিয়ার অনেক পণ্যই তৈরি হচ্ছে ভিয়েতনামে। কর্পোরেট প্রতিষ্ঠানের কোন দেশ নেই। তাই আমরাও ব্র্যান্ডগুলোকে আহ্বান জানাই বাংলাদেশেও তারা পণ্য তৈরি করুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিরেক্টর মাহাবুব আলম রাকিব, আসুস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের কান্ট্রি গ্লোবাল ম্যানেজার আশিক খান, ডেল বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার প্রতাপ সাহা, এইচপি বাংলাদেশের ডিস্ট্রিবিউশন ও রিটেল বিজনেস ইমরান খান, লেনোভোর ম্যানেজার সেলস রাশেদ কবির ও এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।

এক্সপো মেকারের আয়োজনে ২১তম এই ল্যাপটপ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেল, এইচপি, লেনোভো, আসুসের প্রতিনিধি ও ইসেটের পরিবেশক স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আল রাকিব।

ল্যাপটপ মেলার উদ্বোধনী অনুষ্ঠান বিকেলে আয়োজন করা হলেও আজ সকাল ১০টা থেকেই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ল্যাপটপ ও ট্যাবলেট নিয়ে দেশের সবচেয়ে বড় এই প্রদর্শনী ও বিকিকিনির আয়োজনটি শনিবার পর্যন্ত চলবে- প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সর্বশেষ মডেলের ল্যাপটপ ও ট্যাবের পাশাপাশি আনুষাঙ্গিক যন্ত্রাংশও পাওয়া যাচ্ছে মেলায়। সব ধরনের পণ্যেই মিলছে বিশেষ ছাড় এবং সঙ্গে উপহার। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?
প্রযুক্তি সংবাদ

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

রয়্যাল এনফিল্ডকে টেক্কা দেবে হিরো মাভেরিক
অটোমোবাইল

রয়্যাল এনফিল্ডকে টেক্কা দেবে হিরো মাভেরিক

নতুন ইঞ্জিনের সাথে এল হোন্ডা এক্স ব্লাড
অটোমোবাইল

নতুন ইঞ্জিনের সাথে এল হোন্ডা এক্স ব্লাড

দারাজ ভিলেজ এর মাধ্যমে ই-কমার্স সুবিধা পাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ
ই-কমার্স

দারাজ ভিলেজ এর মাধ্যমে ই-কমার্স সুবিধা পাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ

বনশ্রীতে অথোরাইজড সার্ভিস সেন্টার উদ্বোধন করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বনশ্রীতে অথোরাইজড সার্ভিস সেন্টার উদ্বোধন করলো স্যামসাং

জাপানের বাজারে গ্রিন হাইড্রোজেন বিপণনের যৌথ উদ্যোগ আদানির
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক অবকাঠামো খাতে শীর্ষে আদানির ক্রেডিট প্রোফাইল

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 July 2019

২০২০ সালের মধ্যে সবার জন্য উচ্চগতির ইন্টারনেট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix