Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিধানযোগ্য ডিভাইসে চ্যাটজিপিটি আনতে চায় ওপেনএআই, তৈরি হচ্ছে নতুন এপিআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 26 July 2026
পরিধানযোগ্য ডিভাইসে চ্যাটজিপিটি আনতে চায় ওপেনএআই, তৈরি হচ্ছে নতুন এপিআই
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন বা কম্পিউটারে টাইপ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রচলিত ধারা থেকে বেরিয়ে পরিধানযোগ্য (Wearable) ডিভাইসেই সরাসরি চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ তৈরি করতে চায় ওপেনএআই। এ লক্ষ্যেই স্মার্ট গ্লাস, হেডসেট ও অন্যান্য ওয়্যারেবল ডিভাইসের জন্য নতুন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান।

নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ব্রকম্যান বলেন, “আমরা বিশ্বাস করি এআই ভবিষ্যতের প্রধান ইন্টারফেস হয়ে উঠবে। তাই এটি বিভিন্ন ধরনের ডিভাইসে সহজে ব্যবহারযোগ্য হওয়া প্রয়োজন।”

টাইপিংয়ের পরিবর্তে স্বাভাবিক কথোপকথন

ওপেনএআইয়ের লক্ষ্য হলো এমন একটি এআই সহকারী তৈরি করা, যা ব্যবহারকারীকে কিবোর্ড বা টাচস্ক্রিনের ওপর কম নির্ভরশীল করবে।

ব্রকম্যানের ভাষায়, “ক্লিক করা বা কিবোর্ডে টাইপ করার যুগটি একটি মধ্যবর্তী ধাপ মাত্র। ভবিষ্যতে ব্যবহারকারীরা মূলত ভয়েসের মাধ্যমে এআই ও বিভিন্ন অ্যাপের সঙ্গে যোগাযোগ করবেন।”

এ লক্ষ্য পূরণে প্রতিষ্ঠানটি তাদের এআই এজেন্ট কোডেক্স (Codex) এবং উন্নত ভয়েস প্রযুক্তির সক্ষমতা আরও বাড়ানোর কাজ করছে।

ওয়্যারেবল ডিভাইসের জন্য নতুন এপিআই

বর্তমানে অনেক স্মার্ট গ্লাস ও পরিধানযোগ্য ডিভাইসে এআই সুবিধা থাকলেও সেগুলো সাধারণত স্মার্টফোন অ্যাপের ওপর নির্ভরশীল।

ওপেনএআইয়ের তৈরি নতুন এপিআই ব্যবহার করে ডিভাইস নির্মাতারা তাদের পণ্যে সরাসরি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট, ভয়েস সহকারী এবং মাল্টিমোডাল এআই সুবিধা যুক্ত করতে পারবেন।

এতে ক্যামেরার মাধ্যমে আশপাশের পরিবেশ বিশ্লেষণ, রিয়েল-টাইম তথ্য প্রদান এবং ব্যাকগ্রাউন্ডে এআই সেবা চালু রাখার মতো সুবিধা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

নিজস্ব হার্ডওয়্যার নিয়েও কাজ

শুধু সফটওয়্যার নয়, নিজস্ব এআই হার্ডওয়্যার তৈরির পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে ওপেনএআই।

ব্রকম্যান জানান, প্রতিষ্ঠানটির সম্ভাব্য প্রথম হার্ডওয়্যার প্রচলিত স্মার্ট গ্লাস বা ওয়্যারেবলের মতো হবে না। বরং এটি এমন একটি নতুন ধরনের ডিভাইস হতে পারে, যা বর্তমান বাজারে থাকা একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবে।

যদিও পণ্যের বিস্তারিত জানানো হয়নি, বিভিন্ন গুঞ্জনে বলা হচ্ছে, ওপেনএআই ক্যামেরা, স্পিকার ও এআই সমর্থিত একটি ডেস্কটপ বা রোবোটিক ডিভাইস নিয়েও কাজ করছে।

প্রতিযোগিতা বাড়ছে এআই ওয়্যারেবল বাজারে

এদিকে, গুগল তাদের জেমিনাই (Gemini)-সমর্থিত স্মার্ট আইওয়্যার নিয়ে কাজ করছে। স্যামসাংও একই ধরনের এআই-সমৃদ্ধ ওয়্যারেবল প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ করছে। পাশাপাশি মেটাও নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস ও এআইভিত্তিক পরিধানযোগ্য ডিভাইস নিয়ে এগোচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের কম্পিউটিং অভিজ্ঞতা স্মার্টফোনের পর্দা থেকে ধীরে ধীরে পরিধানযোগ্য ডিভাইসের দিকে সরে যেতে পারে। সেই পরিবর্তনের কেন্দ্রে চ্যাটজিপিটিকে একটি সার্বজনীন এআই সহকারী হিসেবে প্রতিষ্ঠা করতেই ওপেনএআই নতুন এপিআই ও নিজস্ব হার্ডওয়্যার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

তবে ওপেনএআই এখনো এসব প্রযুক্তি বা ডিভাইস বাজারে আনার নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার বাণিজ্যিকভাবে পিসিবি উৎপাদন করছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

এবার বাণিজ্যিকভাবে পিসিবি উৎপাদন করছে ওয়ালটন

সেলিয়াকে উন্মোচন করলো হুয়াওয়ে
নির্বাচিত

সেলিয়াকে উন্মোচন করলো হুয়াওয়ে

যেভাবে তৈরি হয় ‘ক্লোন ভয়েস’
প্রযুক্তি সংবাদ

যেভাবে তৈরি হয় ‘ক্লোন ভয়েস’

বাংলাদেশে রাশিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আহ্বান
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে রাশিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আহ্বান

করোনা নিয়ে চীন-আমেরিকার এবার সাইবারযুদ্ধ
প্রযুক্তি সংবাদ

করোনা নিয়ে চীন-আমেরিকার এবার সাইবারযুদ্ধ

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

Load More

ট্রেন্ডিং টপিক

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি
অটোমোবাইল

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 July 2026

পরিধানযোগ্য ডিভাইসে চ্যাটজিপিটি আনতে চায় ওপেনএআই, তৈরি হচ্ছে নতুন এপিআই

Techzoom.TV |
TechzoomTV