Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ জুলাই ২০২৬
৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

রাজধানীর একটি কম্পিউটার হার্ডওয়্যার বিক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন কেনা একটি উচ্চমূল্যের ডেস্কটপ কম্পিউটারের গ্রাফিক্স কার্ড (GPU) নষ্ট হওয়ার পর ওয়ারেন্টি সুবিধা না দেওয়ার অভিযোগ তুলেছেন এক ক্রেতা।

ভুক্তভোগী মিশু বৈদ্য দাবি করেন, প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে কেনা একটি কাস্টম পিসি ব্যবহারের অল্প সময়ের মধ্যেই জিপিইউতে ত্রুটি দেখা দেয়। পরে বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যোগাযোগ করলেও তিনি প্রত্যাশিত ওয়ারেন্টি সেবা পাননি।

মিশু বৈদ্যের ভাষ্য অনুযায়ী, গত ১২ জুলাই রাজধানীর বনানী শাখা থেকে PNY GeForce RTX 5090 32GB গ্রাফিক্স কার্ড, AMD Ryzen 9 9950X প্রসেসর, MSI MEG Ai1300P 1300W পাওয়ার সাপ্লাইসহ প্রায় ৮ লাখ টাকার একটি ডেস্কটপ কম্পিউটার কেনেন তিনি। তার দাবি, সব যন্ত্রাংশ একই প্রতিষ্ঠান থেকে কেনা হয় এবং তাদের টেকনিশিয়ানরাই কম্পিউটারটি সংযোজন করেন।

তিনি বলেন, কয়েকদিন পর প্রথমবার কম্পিউটার চালু করেন। প্রায় ছয় ঘণ্টা ব্যবহারের পরের দিন সাধারণ কাজ করার সময় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পুনরায় চালু করার চেষ্টা করলে গ্রাফিক্স কার্ডের পাওয়ার সংযোগ অংশ থেকে ধোঁয়া ও স্পার্ক দেখা যায় বলে তার দাবি।

মিশু বৈদ্যের অভিযোগ, ক্ষতিগ্রস্ত কম্পিউটারটি বিক্রেতা প্রতিষ্ঠানে নেওয়ার পর প্রাথমিক পরীক্ষায় অন্যান্য যন্ত্রাংশ সচল থাকলেও গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি দাবি গ্রহণ করা হয়নি।

তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন পর্যায়ে তাকে বাসার বিদ্যুৎ সংযোগ, ভোল্টেজ কিংবা পণ্যের ব্যবহারের সময় নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়। এছাড়া তিনি দাবি করেন, পণ্যের তিন বছরের ওয়ারেন্টি থাকলেও সেটি কার্যকর করা হয়নি।

এ অভিযোগের বিষয়ে স্টার টেকের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।

কম্পিউটার হার্ডওয়্যার বিশেষজ্ঞদের মতে, কোনো পণ্যে উৎপাদনজনিত ত্রুটি (Manufacturing Defect) আছে কি না, তা নিশ্চিত করতে সাধারণত প্রস্তুতকারক বা অনুমোদিত সার্ভিস সেন্টারের কারিগরি পরীক্ষা প্রয়োজন হয়। ওয়ারেন্টি সংক্রান্ত সিদ্ধান্তও সাধারণত সেই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: GPU Burn IssueGPU Warranty BangladeshPNY Graphics CardPNY RTX 5090RTX 5090RTX 5090 WarrantyStar Tech BangladeshStar Tech Complaintকম্পিউটার ওয়ারেন্টিবাংলাদেশ ভোক্তা অধিকারস্টার টেকস্টার টেক ওয়ারেন্টি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঠিক আছে তো হার্ডড্রাইভটা?
প্রযুক্তি সংবাদ

ঠিক আছে তো হার্ডড্রাইভটা?

কর্মী আস্থা সংকটে গুগল: সুন্দর পিচাই
টিপস

কতদিন পরপর পাসওয়ার্ড বদলানো উচিত?

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
কিভাবে করবেন

ফোনে ব্যক্তিগত অ্যাপ লুকিয়ে রাখবেন যেভাবে

স্পটিফাই, অ্যাপল মিউজিককে পাল্লা দেবে টিকটক
প্রযুক্তি সংবাদ

স্পটিফাই, অ্যাপল মিউজিককে পাল্লা দেবে টিকটক

কমদামে দেশের বাজারে গেমিং স্মার্টফোন রিয়েলমি নারজো ৫০
নির্বাচিত

কমদামে দেশের বাজারে গেমিং স্মার্টফোন রিয়েলমি নারজো ৫০

কক্সবাজারে যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলসের ‘পার্টনারস মিট’ অনুষ্ঠিত
নির্বাচিত

কক্সবাজারে যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলসের ‘পার্টনারস মিট’ অনুষ্ঠিত

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের

শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর ২ ফোন
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর ২ ফোন

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
টেলিকম

অবৈধ ভিওআইপিতে জড়িত থাকায় গ্রামীণফোনকে আর্থিক জরিমানা

সাইবার হামলার নতুন লক্ষ্য সরবরাহ শৃঙ্খল বাড়ছে ব্যবসায়িক ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

সাইবার হামলার নতুন লক্ষ্য সরবরাহ শৃঙ্খল বাড়ছে ব্যবসায়িক ঝুঁকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন
টেলিকম

‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

ঢাকার সেরা ১০ প্লাস্টিক, কসমেটিক ও ডার্মাটো-সার্জন বিশেষজ্ঞের তালিকা

ঢাকার সেরা ১০ প্লাস্টিক, কসমেটিক ও ডার্মাটো-সার্জন বিশেষজ্ঞের তালিকা

শাওমি ১৭টি রিভিউ: দুর্দান্ত ক্যামেরা, বিশাল ব্যাটারি; কোথায় পিছিয়ে?

শাওমি ১৭টি রিভিউ: দুর্দান্ত ক্যামেরা, বিশাল ব্যাটারি; কোথায় পিছিয়ে?

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জুলাই ২০২৬

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

Techzoom.TV |
TechzoomTV