Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 1 August 2026
দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে নিজেদের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৬’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। অত্যন্ত পাতলা নকশার এই স্মার্টফোনে রয়েছে টেকসই নির্মাণ ও উন্নত এআই সুবিধা, যা ফোল্ডেবল ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ম্যাজিক ভি৬ বর্তমানে বিশ্বের সবচেয়ে পাতলা বই-ধাঁচের ফোল্ডেবল স্মার্টফোন। ফোনটির পুরুত্ব ভাঁজ খোলা অবস্থায় মাত্র ৪ মিলিমিটার এবং ভাঁজ করা অবস্থায় ৮.৭৫ মিলিমিটার। ওজন প্রায় ২১৯ গ্রাম।

পাতলা ও হালকা নকশার পাশাপাশি এতে রয়েছে আগের তুলনায় তিন গুণ বেশি শক্তিশালী হিঞ্জ। বিশ্বের শীর্ষস্থানীয় পরিদর্শন, যাচাইকরণ ও সার্টিফিকেশন কোম্পানি এসজিএস-এর পরীক্ষায় হিঞ্জটির ৫ লাখ বার পর্যন্ত ভাঁজ করা ও খোলার সক্ষমতা প্রমাণ হয়েছে।

ভাঁজ করা অবস্থায় ফোনটি দেখতে ও ব্যবহার করতে অনেকটাই সাধারণ ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতো। এতে রয়েছে ৬.৫ ইঞ্চির উজ্জ্বল ও মসৃণ ওএলইডি ডিসপ্লে। আর ফোনটি খুললে পাওয়া যাবে ৭.৯৫ ইঞ্চির বড় ভেতরের পর্দা, যা একসঙ্গে একাধিক কাজ করার জন্য উপযোগী।

ম্যাজিক ভি৬-এর বড় ভেতরের পর্দাটিকে পেশাজীবীদের দৈনন্দিন কাজের জন্য কার্যকর একটি ওয়ার্কস্পেস হিসেবে ব্যবহার করা যায়। ডিভাইসটিতে একই সঙ্গে একাধিক কাজ পরিচালনাকে আরও সহজ করে। এতে একই পর্দায় স্প্লিট-স্ক্রিনে নোট নেওয়া থেকে শুরু করে অনলাইন মিটিংয়ে অংশ নেওয়ার মতো কাজ সহজেই করা সম্ভব।

এ ছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সংযোগের সীমাবদ্ধতাও কমিয়েছে ফোনটি। অ্যাপল ডিভাইসের সঙ্গে তাৎক্ষণিকভাবে সংযোগ করে এক ট্যাপেই ফাইল আদান-প্রদান করা যায়। এমনকি ম্যাকবুকের সঙ্গে সংযোগ করে ফোনের পর্দাকে দ্বিতীয় স্ক্রিন হিসেবেও ব্যবহার করা সম্ভব।

পাতলা নকশার এই স্মার্টফোনে রয়েছে ৬,৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি, যা এখন পর্যন্ত ফোল্ডেবল ফোনে ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারিগুলোর একটি। ব্যাটারিতে ২৫ শতাংশ সিলিকন উপাদান ব্যবহার করা হয়েছে। এর ফলে কম জায়গায় বেশি শক্তি ধারণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ফোল্ডেবল স্মার্টফোনের ব্যাটারি প্রযুক্তিতে নতুন মানদণ্ড তৈরি করেছে ডিভাইসটি।

ছবি তোলার ক্ষেত্রে ম্যাজিক ভি৬-এ রয়েছে এআই ফ্যালকন ক্যামেরা সিস্টেম। এতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি ৬৪ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাযুক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ফলে রাতের অনুষ্ঠান বা কম আলোতে আয়োজিত বিভিন্ন জমায়েতের ছবিও তুলনামূলকভাবে স্পষ্ট ও স্থিরভাবে তোলা যাবে।

স্মার্টফোনটিতে রয়েছে ১৬ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ। ২০২৬ সালের কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড চিপগুলোর একটি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর দেয়া হয়েছে এতে। ফলে পারফরম্যান্সের দিক থেকে এটি বাজারের শীর্ষস্থানীয় ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে।

ম্যাজিক ভি৬ ফোল্ডেবল স্মার্টফোনগুলোর মধ্যে প্রথম, যাতে একই সঙ্গে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং রয়েছে। এর ফলে ফোনটি পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি দুর্ঘটনাজনিত পড়ে যাওয়ার মতো পরিস্থিতিতেও বাড়তি সুরক্ষা দেবে।

বাংলাদেশের বাজারে ফোনটি উন্মোচন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘প্রযুক্তি খাত সব সময়ই পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যায়। নতুন প্রযুক্তি গ্রহণের মানসিকতাও তাই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, ফোল্ডেবল ফোন ব্যবহারকারীদের নকশা, স্থায়িত্ব ও পারফরম্যান্সের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হবে, এমনটা হওয়া উচিত নয়। অনার ম্যাজিক ভি৬ তৈরির সময় আমরা বিষয়গুলোকে সমান গুরুত্ব দিয়েছি। ফোনটি পাতলা ও হাতে ধরতে স্বাচ্ছন্দ্যপূর্ণ করার পাশাপাশি এর স্থায়িত্বও নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ডিভাইস ও প্ল্যাটফর্মের সঙ্গে সহজে সংযোগ করে কাজ করার সুবিধা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, “এই ফোনের মাধ্যমে আমরা এমন এআইনির্ভর ডিভাইস তৈরির প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চেয়েছি, যা মানুষের কাজকে আরও সহজ করবে এবং তাদের সক্ষমতাকে আরও ভালোভাবে কাজে লাগাতে সহায়তা করবে। মানুষের সম্ভাবনাকে প্রযুক্তির মাধ্যমে আরও এগিয়ে নেওয়ার এই লক্ষ্য নিয়েই আমরা আমাদের ‘অনার আলফা প্ল্যান’ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।”
দেশের বাজারে ম্যাজিক ভি৬-এর দাম ২,৪৯,৯৯৯ টাকা। ফোনটি লাল, সাদা ও সোনালি—এই তিনটি রঙে পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ম্যাজিক ভি৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি রেডমি নোট ১০ এস: মিড রেঞ্জের পারফেক্ট ফোন
নির্বাচিত

শাওমি রেডমি নোট ১০ এস: মিড রেঞ্জের পারফেক্ট ফোন

অ্যান্ড্রয়েড ফোনে এলো জিমেইল ডার্ক মোড সুবিধা
কিভাবে করবেন

জিমেইলের ৫ সিক্রেট ট্রিক

১০ হাজার বছরের কাজ ২ মিনিটে করবে গুগলের কম্পিউটার!
নির্বাচিত

১০ হাজার বছরের কাজ ২ মিনিটে করবে গুগলের কম্পিউটার!

সিরাজগঞ্জের এনায়েতপুরে মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
প্রযুক্তি বাজার

সিরাজগঞ্জের এনায়েতপুরে মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

ই-কমার্স

রমজানে ফুডপ্যান্ডায় ছাড়

আইটেল সবচেয়ে সস্তা দামের স্মার্টফোন আনছে
নির্বাচিত

আইটেল সবচেয়ে সস্তা দামের স্মার্টফোন আনছে

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে
প্রযুক্তি সংবাদ

অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইটিএফসি-র শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক
অর্থ ও বাণিজ্য

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইটিএফসি-র শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি

সেপ্টেম্বরে আসছে যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

সেপ্টেম্বরে আসছে যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

এক প্ল্যাটফর্ম থেকেই একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল...

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 August 2026

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’

Techzoom.TV |
TechzoomTV