Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি বাডস কিউ২: ২০ ঘন্টা প্লেব্যাক সুবিধাসহ দুর্দান্ত ডিজাইনের ইয়ারবাডস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 June 2021
রিয়েলমি বাডস কিউ২: ২০ ঘন্টা প্লেব্যাক সুবিধাসহ দুর্দান্ত ডিজাইনের ইয়ারবাডস
Share on FacebookShare on Twitter

যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান সময়ের তরুণরা আরও স্টাইলিশ হয়ে উঠছে। স্টাইলিশ স্মার্ট ডিভাইসের প্রতি তরুণদের এমন চাহিদাগুলোকে সবসময়ই গুরুত্ব দিয়ে বিবেচনা করে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। এরই ধারাবাহিকতায়, এবার ব্র্যান্ডটি নিয়ে এসেছে আরেকটি ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাডস – রিয়েলমি বাডস কিউ২। অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচারের এই ইয়ারবাডস নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

অসাধারণ অডিও কোয়ালিটিতে দীর্ঘক্ষণ প্লেব্যাক সুবিধা
রিয়েলমি বাডস কিউ২ -এ ব্যবহারকারীরা পাবেন ২০ ঘণ্টা প্লেব্যাক সুবিধা। এর বাডস’এ রয়েছে বিল্ট-ইন ৪০ এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেস’এ রয়েছে ৪০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ব্যবহারকারীরা এই এয়ারবাডস -এ টানা তিন ঘণ্টা কথা বলতে পারবেন এবং টানা পাঁচ ঘণ্টা গান শুনতে পারবেন, যা টানা দুটি সিনেমা এবং একটি টিভি সিরিজের ৪-৫ টা এপিসোড দেখার সমান। চার্জিং কেস সহ রিয়েলমি বাডস কিউ২ দিবে ২০ ঘণ্টা প্লেব্যাক, যা ৮টি সিনেমা দেখা বা ৪শ’টি গান শোনা অথবা দু’টি টিভি সিরিজ দেখার সমান। প্রতিদিন গড়ে প্রায় তিন ঘণ্টা ব্যবহার করা হলে, রিয়েলমি বাডস কিউ২ সপ্তাহে মাত্র একবার চার্জ দেয়ার প্রয়োজন হবে। এটি মাইক্রো-ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেয়া যাবে। বাডস সহ চার্জিং কেস সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় আড়াই ঘণ্টা এবং শুধু চার্জিং কেস সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় দুই ঘণ্টা।

এই ইয়ারবাডস’এর ১০মিমি বেস বুস্টার ড্রাইভার ও রিয়েলমি বেস ইনহ্যান্সমেন্ট এলগোরিদমের সংমিশ্রণ ব্যবহারকারীদের দিবে স্পষ্ট স্টেরিও অনুভূতি ও অসাধারণ মিউজিক অভিজ্ঞতা। এতে ব্যবহার করা হয়েছে রিয়েলমি’র অ্যাকুয়েস্টিক টিমের নানা নিরীক্ষার মাধ্যমে তৈরি অত্যাধুনিক বেস বুস্ট + সল্যুশন, যা অনন্য সুরের মূর্ছনা দিয়ে মিউজিক প্রেমীদের হৃদয়কে রাঙ্গিয়ে তুলবে। রিয়েলমি বাডস কিউ২ আশ্চর্যজনক দামের পাশাপাশি দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি দিচ্ছে।

ক্যালাইডোস্কোপের ডিজাইনে অনুপ্রাণিত ভবিষ্যতমুখী আকর্ষণীয় ডিজাইন
রিয়েলমি বাডস কিউ২ প্রথম দেখাতেই নজর কেড়ে নেবে এর ক্যালেইডোস্কোপের অনুপ্রেরণায় নান্দনিক নকশা। বাজারের অন্যান্য টিডব্লিউএস ডিভাইসের সাধারণ মানের ডিজাইন থেকে বেরিয়ে এসে রিয়েলমি বাডস কিউ২ -এ ক্যালাইডোস্কোপের নন্দনতাত্ত্বিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। এই অসাধারণ ডিজাইনটি ছোট পাথরের নান্দনিক সৌন্দর্য্যের বহিঃপ্রকাশ ঘটায়। রিয়েলমি বাডস কিউ২ নীল ও কালো দু’টি রঙেই পাওয়া যাচ্ছে। এর ডিজাইন বেশ আকর্ষণীয় ও ভবিষ্যতমুখী।

এই ইয়ারবাডস এর ওজন (৪.১ গ্রাম) এতই কম যে এটি এক পাতা কাগজের চেয়েও হালকা। ফলে, ব্যবহারকারীদের জন্য এটি অত্যন্ত আরামদায়ক হবে। বর্তমান বাজারে বাডস কিউ২-এর মতো পরিশীলিত ডিজাইন সম্বলিত এয়ারবাডস পাওয়া দুরূহ ব্যাপার।

৮৮এমএস সুপার লো ল্যাটেন্সি
রিয়েলমি বাডস কিউ২ তরুণদেরকে দিবে অসাধারণ অভিজ্ঞতা। এই ইয়ারবাডসগুলোর ল্যাটেন্সি ইন্ডাস্ট্রির সর্বনিম্ন (৮৮এমএস), যা সিনক্রোনাইজ করার সমস্যা ছাড়াই দিবে অসাধারণ গেমিং অভিজ্ঞতা। লো ল্যাটেন্সি মোডে ভিডিও ও অডিও’র সঠিক সমন্বয় বজায় রেখে মুভি দেখা ও গেম খেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। ল্যাটেন্সি ৫১ শতাংশ কমানো হয়েছে, এটা ৮৮ এমএস -এ ফোন থেকে রিয়েলমি বাডস কিউ২ -তে শব্দ ট্রান্সফার করে। বাজারে এমন সুপার লো ল্যাটেন্সির ইয়ারবাডস খুবই কম এবং এই দিক থেকে রিয়েলমি বাডস কিউ২ সবার থেকে এগিয়ে আছে।

চমৎকার সব ফিচার
অত্যাধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি রিয়েলমি বাডস কিউ ২ ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এসব ফিচারের মধ্যে রয়েছে: তাৎক্ষনিক সংযোগ, ইনটেলিজেন্ট টাচ কন্ট্রোল, পানি প্রতিরোধী ফিচার, যা ব্যবহারকারীদের লাইফস্টাইলকে অর্থবহ করে তোলে। একসাথে অনেকগুলো স্মার্ট ফিচার সহ এমন এক জোড়া ইয়ারবাডস অবশ্যই ব্যবহারকারীদের মনোযোগের যোগ্য।

টেক ট্রেন্ডসেটিং ব্র্যান্ড হিসেবে রিয়েলমি ফাইভ-জি জনপ্রিয় করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বিবেচনায়, আগামী ৩ বছরের মধ্যে ১০ কোটি তরুণদের কাছে ফাইভজি স্মার্টফোন পৌঁছে দেবে রিয়েলমি। ফাইভজি মোবাইলের পাশাপাশি তরুণ গ্রাহকদের জন্য রিয়েলমি দারাজের মাধ্যমে আরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অব থিংস (এআইওটি) পণ্য বাজারে আনবে। ইতিমধ্যে রিয়েলমি এআইওটি ২.০ স্তরে প্রবেশ করেছে এবং তাদের রয়েছে ‘১+৫+টি’ কৌশল। এই কৌশলে ‘১’ হচ্ছে একটি স্মার্টফোন। ‘৫’ হলো ৫ ক্যাটাগরির এআইওটি পণ্য, যেমন – ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস), ওয়্যারেবলস, টিভি, ল্যাপটপ ও ট্যাবলেট। আর ‘টি’ মানে হলো, টেক লাইফ যা রিয়েলমির উন্মুক্ত অংশীদারিত্বের প্ল্যাটফর্ম। এর লক্ষ্য হলো রিয়েলমির নিজস্ব বিক্রয় চ্যানেলগুলো শেয়ার করার মাধ্যমে উদ্ভাবনী এআইওটি ভিত্তিক উদ্যোক্তাদের সহায়তা করা।

রিয়েলমি বাডস কিউ২

রিয়েলমি বাডস কিউ২ ক্ল্যাসিক ব্ল্যাক এবং ইউনিক ব্লু কালারে পাওয়া যাচ্ছে। এর বাজারমূল্য মাত্র ১,৯৯৯ টাকা। কেনার জন্য ক্লিকঃ https://cutt.ly/BuyNow_realmeBudsQ2

এককথায় বলতে গেলে, এই ইয়ারবাডস দেখতে অনবদ্য, এর ব্যাটারি দুর্দান্ত, সাউন্ড কোয়ালিটি অসাধারণ এবং কানেক্টিভিটি চমৎকার। ইয়ারবাডস প্রেমীরা যা যা চান তার সবই আছে রিয়েলমি বাডস কিউ২ -এ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি বাডস এয়ার ২রিয়েলমি বাডস এয়ার রিভিউরিয়েলমি বাডস কিউ ২

এই বিভাগ থেকে আরও পড়ুন

অধিকাংশ স্যামসাং ডিভাইসে পৌঁছে গেছে নেটফ্লিক্স সার্টিফিকেশন
নির্বাচিত

অধিকাংশ স্যামসাং ডিভাইসে পৌঁছে গেছে নেটফ্লিক্স সার্টিফিকেশন

২০২১ সালে বেশি বিক্রি হয়েছে যেসব স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে চার বছরের সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি হয়েছে

বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক
নির্বাচিত

বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক

দ্বিতীয় ডোজের পর ভ্যাকসিন পাসপোর্ট
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় ডোজের পর ভ্যাকসিন পাসপোর্ট

সহজেই বোকা বানানো সম্ভব মাইক্রোসফটের ফেইশল রিকগনিশন সিস্টেম
প্রযুক্তি সংবাদ

ক্লাউড কম্পিউটিংয়ে ভর করে শক্তিশালী প্রান্তিক মাইক্রোসফটের

শীঘ্রই নিউরালিংক নিয়ে দারুণ আপডেট: মাস্ক
নির্বাচিত

শীঘ্রই নিউরালিংক নিয়ে দারুণ আপডেট: মাস্ক

Load More

ট্রেন্ডিং টপিক

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০
প্রযুক্তি বাজার

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

রাইড শেয়ারিং
অটোমোবাইল

`উবার’ সার্ভার থেকে গ্রাহক ও চালকের তথ্য চুরি

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

প্রযুক্তির উৎকর্ষ, আধুনিকতা আর সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবে...

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 June 2021

রিয়েলমি বাডস কিউ২: ২০ ঘন্টা প্লেব্যাক সুবিধাসহ দুর্দান্ত ডিজাইনের ইয়ারবাডস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix