Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’
Share on FacebookShare on Twitter

পড়াশোনা, অফিসের কাজ ও বিনোদনের কথা মাথায় রেখে বাংলাদেশে নতুন ট্যাবলেট ‘মেগাপ্যাড ২’ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা নিয়ে আসা ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।

টেকনোর ভাষ্য, শিক্ষার্থী, পেশাজীবী এবং দৈনন্দিন কাজ ও বিনোদনের জন্য একটি বহুমুখী ডিভাইস খুঁজছেন—এমন ব্যবহারকারীদের লক্ষ্য করে মেগাপ্যাড ২ তৈরি করা হয়েছে।

১১ ইঞ্চির ২.৫কে ডিসপ্লে

মেগাপ্যাড ২-এ রয়েছে ১১ ইঞ্চির ২.৫কে রেজ্যুলেশনের আই-কেয়ার ডিসপ্লে। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং ও অন্যান্য কাজে মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়ার কথা বলছে টেকনো।

দীর্ঘক্ষণ ব্যবহারের কথা বিবেচনায় ডিসপ্লেটিতে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি এবং লো-ব্লু-লাইট সুবিধা রাখা হয়েছে। ট্যাবটির ডিসপ্লে টিইউভি রাইনল্যান্ড সনদপ্রাপ্ত বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বড় স্ক্রিনের হলেও ট্যাবটির পুরুত্ব ৬ দশমিক ৬ মিলিমিটার। সম্পূর্ণ মেটাল বডির পাশাপাশি এতে রয়েছে চারটি স্টেরিও স্পিকার, যা ভিডিও, গান ও গেমিংয়ের সময় উন্নত অডিও অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি।

১২ জিবি পর্যন্ত র‍্যাম

পারফরম্যান্সের জন্য মেগাপ্যাড ২-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর। এতে রয়েছে ৬ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ।

মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত ৬ জিবি ভার্চুয়াল র‍্যাম ব্যবহার করা যায়। ফলে সর্বোচ্চ ১২ জিবি র‍্যামের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে টেকনো।

ট্যাবটিতে ৮ হাজার ২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এর ফলে দীর্ঘ সময় পড়াশোনা, কাজ, ভিডিও দেখা কিংবা ভ্রমণের সময় চার্জ নিয়ে তুলনামূলক কম চিন্তা করতে হবে।

একসঙ্গে একাধিক কাজ

উৎপাদনশীলতার জন্য মেগাপ্যাড ২-এ রয়েছে পিসি-ধাঁচের মাল্টি-উইন্ডো সুবিধা। এর মাধ্যমে একই সময়ে একাধিক অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে।

প্রি-ইনস্টলড ডব্লিউপিএস অফিস ব্যবহার করে ডকুমেন্ট তৈরি ও সম্পাদনার পাশাপাশি প্রেজেন্টেশন তৈরিও করা যাবে। ফলে অনলাইন ক্লাস, পড়াশোনা ও অফিসের প্রয়োজনীয় কাজেও ট্যাবটি ব্যবহার করা যাবে।

এআই সুবিধা

টেকনোর নিজস্ব এআই সুবিধার মধ্যে রয়েছে এআই স্ন্যাপমেমো, মাইন্ডহাব, এআই লার্নিং, এআই ট্রান্সলেশন, ছবি থেকে সমস্যা সমাধান এবং এআই ড্রয়িং বোর্ড।

প্রতিষ্ঠানটির মতে, এসব সুবিধা তথ্য ব্যবস্থাপনা, শেখার প্রক্রিয়া, অনুবাদ, সৃজনশীল কাজ ও দৈনন্দিন উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে।

ক্যামেরা ও ডিভাইস সংযোগ

ভিডিও কল, ডকুমেন্ট স্ক্যান ও সাধারণ ছবি তোলার জন্য ট্যাবটিতে সামনে ও পেছনে ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে।

এ ছাড়া টেকনোর ওয়ানলিপ ইকোসিস্টেম কানেক্টিভিটির মাধ্যমে ব্র্যান্ডটির অন্যান্য ডিভাইসের সঙ্গে মেগাপ্যাড ২ সংযুক্ত করার সুবিধা রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য সামঞ্জস্যপূর্ণ ডিভাইসের মধ্যে তথ্য ও কাজের সমন্বয় করা যাবে।

বাংলাদেশে টেকনো মেগাপ্যাড ২-এর দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা, যার সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে। দেশের অনুমোদিত টেকনো আউটলেট ও রিটেইল স্টোরগুলোতে ট্যাবটি পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মেগাপ্যাড ২

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়া ২৬৬০ ফ্লিপ আসছে নতুন রূপে
নির্বাচিত

নকিয়া ২৬৬০ ফ্লিপ আসছে নতুন রূপে

১৮ হাজার টাকায় ৫ ক্যামেরার ফোন
নির্বাচিত

১৮ হাজার টাকায় ৫ ক্যামেরার ফোন

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা
নির্বাচিত

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা

ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড চালুর উপায়
কিভাবে করবেন

ফেসবুক প্রোফাইল মনিটাইজ করার উপায়

রিয়েলমির নতুন ফোন ‘রিয়েলমি এক্স’
নির্বাচিত

রিয়েলমির নতুন ফোন ‘রিয়েলমি এক্স’

স্ক্রিনের নিচে ২৪ এমপি ক্যামেরা থাকতে পারে ফোল্ডেবল আইফোনে
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনের নিচে ২৪ এমপি ক্যামেরা থাকতে পারে ফোল্ডেবল আইফোনে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি
নির্বাচিত

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক
নির্বাচিত

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজলের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও মূল্য বাড়ানোর অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন
নির্বাচিত

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

গেমিং ও উচ্চক্ষমতার স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস এনেছে...

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ আগস্ট ২০২৬

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix