Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
Share on FacebookShare on Twitter

সফটওয়্যার কোডিং, ডিবাগিং এবং স্বয়ংক্রিয় এজেন্টভিত্তিক কাজের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’ উন্মোচন করেছে গুগল।

গুগলের দাবি, তুলনামূলক কম খরচে জটিল সমস্যা বিশ্লেষণ, সফটওয়্যার টুল ব্যবহার এবং একাধিক ধাপের কাজ সম্পন্ন করতে পারবে নতুন মডেলটি। বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও এজেন্টিক এআই ওয়ার্কফ্লোতে এর সক্ষমতার ওপর গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্য অনুযায়ী, আগের ‘জেমিনাই ৩.৬ ফ্ল্যাশ’ উন্মোচনের কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সংস্করণটি আনা হয়েছে। কোড তৈরি ও ডিবাগিংয়ের পাশাপাশি সফটওয়্যারের বিভিন্ন ত্রুটি শনাক্ত করে সমাধান এবং উৎপাদন পর্যায়ের কোড তৈরিতে মডেলটির সক্ষমতা বাড়ানো হয়েছে।

কম খরচে ব্যবহারের সুযোগ

ডেভেলপারদের মধ্যে মডেলটির ব্যবহার বাড়াতে ২০২৬ সালের শেষ পর্যন্ত বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে গুগল। প্রাথমিক অফারে প্রতি মিলিয়ন ইনপুট টোকেনের জন্য ৭৫ সেন্ট এবং আউটপুট টোকেনের জন্য ৩ দশমিক ৭৫ ডলার খরচ হবে।

গুগলের সাবস্ক্রিপশনভিত্তিক এআই এজেন্ট সেবা ‘জেমিনাই স্পার্ক’-এও নতুন মডেলটি যুক্ত করা হয়েছে। ১৬০টির বেশি দেশের গুগল এআই প্রো ও আল্ট্রা গ্রাহকরা এর সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নজর ফ্ল্যাগশিপ মডেলেও

নতুন ফ্ল্যাশ মডেল উন্মোচনের পাশাপাশি গুগলের পরবর্তী ফ্ল্যাগশিপ মডেল ‘জেমিনাই ৩.৫ প্রো’ নিয়েও প্রযুক্তি অঙ্গনে আলোচনা চলছে। অংশীদারদের সঙ্গে মডেলটির পরীক্ষা চালানোর কথা এর আগে জানিয়েছিল গুগল। তবে কবে নাগাদ এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় গুগলের এআই মডেল উন্নয়ন কার্যক্রম নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে।

এদিকে গুগলের ডিপমাইন্ড বিভাগেও সম্প্রতি সাংগঠনিক পরিবর্তন এসেছে। এআই মডেল উন্নয়ন কার্যক্রমে আরও বেশি মনোযোগ দেওয়ার বিষয়ে গুগলের শীর্ষ পর্যায় থেকেও নির্দেশনা এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই অবশ্য সাম্প্রতিক এক আর্নিংস কলে কোম্পানির এআই কৌশল ও মডেল উন্নয়নের অগ্রগতি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে সোলার মোবাইল টাওয়ার তৈরি করল ইডটকো
নির্বাচিত

দেশে সোলার মোবাইল টাওয়ার তৈরি করল ইডটকো

১০ মিনিটের চার্জে ৬ ঘণ্টা চলবে ইয়ারবাড
নির্বাচিত

১০ মিনিটের চার্জে ৬ ঘণ্টা চলবে ইয়ারবাড

প্রযুক্তি বাজার

চায়না মোবাইলের মুনাফা বেড়েছে ৩.১%

পিউরা ৮০ সিরিজ উন্মোচন করবে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

পিউরা ৮০ সিরিজ উন্মোচন করবে হুয়াওয়ে

স্মার্টফোনের বাজার মাতাতে আসছে অল-নিউ নোট সিরিজ
প্রযুক্তি বাজার

স্মার্টফোনের বাজার মাতাতে আসছে অল-নিউ নোট সিরিজ

মঙ্গলে ১০ লাখ মানুষকে পাঠাতে চান মাস্ক
প্রযুক্তি সংবাদ

মঙ্গলে ১০ লাখ মানুষকে পাঠাতে চান মাস্ক

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা
নির্বাচিত

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

উইন্ডোজের বাইরে মাইক্রোসফটের ১২ ব্যবসা
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজের বাইরে মাইক্রোসফটের ১২ ব্যবসা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

সফটওয়্যার কোডিং, ডিবাগিং এবং স্বয়ংক্রিয় এজেন্টভিত্তিক কাজের জন্য...

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ আগস্ট ২০২৬

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

Techzoom.TV |
TechzoomTV