Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘মেক ইন ইন্ডিয়া’ আইফোনের রফতানি শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ জুলাই ২০১৯
অগাস্ট মাস থেকে পাওয়া যাবে ভারতে তৈরী হওয়া আইফোন
Share on FacebookShare on Twitter

কয়েক বছর আগেই ভারতে আইফোন উৎপাদন শুরু হয়েছে। এবার দেশটি থেকে উৎপাদিত আইফোন ইউরোপের কয়েকটি বাজারে রফতানি কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। সংশ্লিষ্ট তিন সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ইটি ব্যুরো।

‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় ভারত সরকার দেশীয় উৎপাদন বাড়াতে জোর দিচ্ছে। একই সঙ্গে দেশটিকে ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন ও রফতানি হাব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। দেশটির সরকারের আহ্বানে এরই মধ্যে বেশকিছু বহুজাতিক প্রযুক্তি কোম্পানি সাড়া দিয়েছে।

২০১৬ সালে ভারতে আইফোন সংযোজনের কার্যক্রম শুরু করে অ্যাপল। তাইওয়ানভিত্তিক উৎপাদন সহযোগী উইস্ট্রন করপোরেশনের ভারতীয় বিভাগ আইফোন সংযোজনের কাজ করছে। তবে এতদিন ভারতে উৎপাদিত আইফোন দিয়ে স্থানীয় বাজারের চাহিদা পূরণ করা হচ্ছিল। এবারই প্রথম উইস্ট্রনের বেঙ্গালুরুর কারখানা থেকে সংযোজিত আইফোন ইউরোপে রফতানি করা হয়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা পরিচালক নিল শাহ বলেন, এখন প্রতি মাসে ভারত থেকে উৎপাদিত আইফোন ৬এস ও আইফোন ৭-এর এক লাখ ইউনিট রফতানি করা হচ্ছে। ইউরোপের বাজারে আরো কয়েক মাস আগেই এ রফতানি কার্যক্রম শুরু করেছে অ্যাপল।

অ্যাপলের চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা উইস্ট্রন করপোরেশন ভারতে আইফোন উৎপাদন কার্যক্রম শুরুর পর থেকে আইফোন ৬ তৈরি করে আসছে। চলতি বছরের শুরুতে ভারতে আইফোন ৭ উৎপাদন শুরু করে এ প্রতিষ্ঠান। উইস্ট্রনের বেঙ্গালুরু কারখানার উৎপাদন সক্ষমতার ৭০-৮০ শতাংশ ডিভাইস রফতানি করা হচ্ছে।

অ্যাপলের কার্যক্রম যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হলেও এর সিংহভাগ পণ্য তৈরি হয় চীনে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধের প্রভাবে একাধিকবার ব্যবসায় ক্ষতির মুখে পড়েছে অ্যাপল। এছাড়া চীনের মতো গুরুত্বপূর্ণ একটি স্মার্টফোন বাজারে খুব নাজুক পরিস্থিতিতে রয়েছে অ্যাপল। বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির মধ্যে ভবিষ্যৎ যেকোনো বিরোধের প্রভাব মুক্ত থাকতে চায় প্রতিষ্ঠানটি। যে কারণে গত মাসে প্রধান চুক্তিভিত্তিক পণ্য সরবরাহকারীদের উৎপাদন সক্ষমতার ১৫ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ চীন থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য কোনো দেশে স্থানান্তরের বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছে অ্যাপল। এছাড়া পণ্য সরবরাহ শৃঙ্খলও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ ডিভাইস উৎপাদনের জন্য চীননির্ভরতা কমাতে চাইছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে আইফোন উৎপাদনের জন্য ভারতকে গুরুত্বপূর্ণ মনে করছে অ্যাপল।

সংশ্লিষ্ট সূত্রমতে, ডিভাইস উৎপাদন কার্যক্রম চীনের বাইরে সরিয়ে নেয়ার ক্ষেত্রে অ্যাপলের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলো। শুধু আইফোন উৎপাদনের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ভারত। আইফোনের প্রধান সংযোজনকারী ফক্সকন, পেগাট্রন ও উইস্ট্রন। এ তিন প্রতিষ্ঠান এরই মধ্যে ভারতে আইফোন উৎপাদনের কার্যক্রম শুরু করেছে।

আইফোন এসই দিয়ে ভারতে উৎপাদন কার্যক্রম শুরু করেছিল উইস্ট্রন। দেশটিতে এখন আইফোন ৬ ও আইফোন ৭ তৈরি করছে প্রতিষ্ঠানটি। উইস্ট্রন বেঙ্গালুরুর কারখানা স্থাপনই করেছে আইফোন উৎপাদনের লক্ষ্য নিয়ে।

ভারতের চেন্নাইয়ের কারখানায় বাণিজ্যিকভাবে অ্যাপলের হাই-এন্ড স্মার্টফোন আইফোন টেন সিরিজের উৎপাদন শুরু করতে যাচ্ছে ফক্সকন। চেন্নাইয়ে ১৬০ একর জায়গাজুড়ে কারখানাটি স্থাপন করেছে তাইওয়ানের চুক্তিভিত্তিক এ পণ্যনির্মাতা।

ফক্সকনের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রমতে, শিগগিরই চেন্নাইয়ের কারখানায় আইফোন টেন সিরিজের উৎপাদন শুরু করবে ফক্সকন। বৈশ্বিক বাজারে মডেলটির ব্যাপক চাহিদার সুবাদে কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কার্যক্রম বহুমুখী করার পরিকল্পনা নেয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেসব কারণে ফেসবুকে ‘বিএমডব্লিউ’ ট্যাগ ভাইরাল
নির্বাচিত

যেসব কারণে ফেসবুকে ‘বিএমডব্লিউ’ ট্যাগ ভাইরাল

রাশিয়া থেকে ছয় লাখ টন ডিজেল কিনতে চায় বাংলাদেশ
অটোমোবাইল

বাতাস থেকেই তৈরি হবে জ্বালানি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাসেবার ফি ও চার্জ পরিশোধ এখন অনলাইনে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাসেবার ফি ও চার্জ পরিশোধ এখন অনলাইনে

হুয়াওয়ের আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইপি ক্লাব কার্নিভাল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইপি ক্লাব কার্নিভাল

সবকিছুই টাচস্ক্রিন
প্রযুক্তি সংবাদ

সবকিছুই টাচস্ক্রিন

পাবজি, ফ্রি ফায়ার বন্ধ করা হয়েছে: বিটিআরসি
নির্বাচিত

পাবজি, ফ্রি ফায়ার বন্ধ করা হয়েছে: বিটিআরসি

Load More

ট্রেন্ডিং টপিক

ডেভেলপারদের জন্য অ্যান্ড্রয়েড ১৭-এর বেটা ৩ উন্মুক্ত
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-এর নতুন নিরাপত্তা ফিচার: ডেটা সুরক্ষা আরও শক্তিশালী করতে গুগলের মাস্টারপ্ল্যান!

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন
প্রযুক্তি সংবাদ

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন
প্রযুক্তি সংবাদ

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম৪৭: থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ট্রিপল ক্যামেরা
প্রযুক্তি বাজার

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম৪৭: থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ট্রিপল ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান
প্রযুক্তি পরামর্শ

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান

মার্কিন সার্চ জায়ান্ট গুগলের তৈরি ‘পিক্সেল’ (Pixel) স্মার্টফোনকে...

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ক্যামেরার লুকানো সেটিংস বদলালেই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’য় মিলবে দুর্দান্ত ছবি

ক্যামেরার লুকানো সেটিংস বদলালেই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’য় মিলবে দুর্দান্ত ছবি

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ জুলাই ২০১৯

‘মেক ইন ইন্ডিয়া’ আইফোনের রফতানি শুরু

Techzoom.TV |
TechzoomTV