Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তিকে পজিটিভ কাজে লাগানোর পাশাপাশি প্রযুক্তির সঠিক নিয়ন্ত্রণ নিশ্চিত না করলে তা মারাত্মক হুমকি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জিআইজেড ও নরওয়ে সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইনফরমেশন ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ইন বাংলাদেশ: পলিসি, প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কালেক্টিভ অ্যাকশন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “সমাজ ও রাষ্ট্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিজ্ঞান ও ইতিহাসের শিক্ষা থেকে আমরা দেখতে পাই, সমতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথই একটি সমাজকে দীর্ঘমেয়াদে অগ্রগতির দিকে নিয়ে যায়। বাংলাদেশে গণমাধ্যম ও তথ্যের জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে তথ্যপ্রবাহের সুযোগ যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্র, গণমাধ্যম, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। বর্তমান সময়ে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি তথ্যের বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে তথ্যের পরিসর যেমন বিস্তৃত হচ্ছে, তেমনি ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের ঝুঁকি তুলে ধরে মন্ত্রী ফ্রাঙ্কেনস্টাইনের উদাহরণ টেনে বলেন, “প্রযুক্তি যদি শেষ পর্যন্ত মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ভবিষ্যতে এমন একটি দানবীয় জগৎ তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত আমাদেরই ধ্বংস করে দিতে পারে। এসব বিষয়ে কার্যকর সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। একই সঙ্গে বাংলাদেশের বাস্তবতা ও প্রয়োজনের আলোকে নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে হবে। গণমাধ্যম ও তথ্য ব্যবস্থাকে আধুনিকায়নে গবেষণা, নীতিনির্ধারণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয় অত্যন্ত জরুরি। আমরা নতুন প্রজন্মের প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ডেটা-নির্ভর যোগাযোগ ব্যবস্থাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে চাই। একই সাথে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার—এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রযুক্তির সঙ্গে তাদের খাপ খাওয়ানোর সুযোগ সৃষ্টি করতে হবে।”

আয়োজনটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “ইউএনডিপির এ ধরনের আয়োজন দেশের গণমাধ্যম খাতে নীতি প্রণয়ন এবং কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” সংলাপে ইউএনডিপির প্রতিনিধি, গণমাধ্যম বিশেষজ্ঞ, সাংবাদিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংলাপে তথ্যের সত্যতা নিশ্চিতকরণ, এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ এবং সামাজিক সংহতি জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউএনডিপিকৃত্রিম বুদ্ধিমত্তাডিজিটাল প্ল্যাটফর্মতথ্যমন্ত্রী

এই বিভাগ থেকে আরও পড়ুন

“ফিউচার ক্যারিয়ার অন ফ্রন্টিয়ার টেকনলোজী” শীর্ষক ইন্টারএকটিভ সেশন অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

“ফিউচার ক্যারিয়ার অন ফ্রন্টিয়ার টেকনলোজী” শীর্ষক ইন্টারএকটিভ সেশন অনুষ্ঠিত

মানুষের চোখের চেয়েও ভালো ক্যামেরা আনছে স্যামসাং!
নির্বাচিত

মানুষের চোখের চেয়েও ভালো ক্যামেরা আনছে স্যামসাং!

ওয়ালটন ‘প্রিমো এইচ ৮ টার্বো’ স্মার্টফোনে মূল্যছাড়
নির্বাচিত

ওয়ালটন ‘প্রিমো এইচ ৮ টার্বো’ স্মার্টফোনে মূল্যছাড়

উইন্ডোজ ১১-এ নতুন চমক! আসছে ৭টি অত্যাধুনিক ফিচার
প্রযুক্তি সংবাদ

ইজি অ্যান্টি-চিট ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ১১ আপডেটের বাধা কাটল

যুক্তরাজ্যে ঠাঁই পাচ্ছে চীনের হুয়াওয়ে
নির্বাচিত

হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ল

লাইফ ডিজিটাল ল্যাপটপ কিনলে শপিং ফ্রি
প্রযুক্তি বাজার

লাইফ ডিজিটাল ল্যাপটপ কিনলে শপিং ফ্রি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে
নির্বাচিত

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী
প্রযুক্তি সংবাদ

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ইউটিউবের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে।...

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ আগস্ট ২০২৬

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

Techzoom.TV |
TechzoomTV