Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 19 August 2026
পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার
Share on FacebookShare on Twitter

২০২৭ সাল থেকে চীনে গুগলের ‘পিক্সেল’ সিরিজের সব ধরনের প্রযুক্তিপণ্যের উৎপাদন পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তাদের সরবরাহকারীদের ইঙ্গিত দিয়েছে যে, চীন থেকে কারখানা গুটিয়ে নেওয়ার পর গুগলের যাবতীয় স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস মূলত ভিয়েতনাম ও ভারতে তৈরি করা হবে।

ভিয়েতনামের সাফল্য ও বৈশ্বিক প্রস্তুতি
চলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল যে, গুগল তাদের নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন ভিয়েতনামে তৈরির কাজ শুরু করেছে। একদম শূন্য থেকে কোনো দেশে ফ্ল্যাগশিপ ফোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, পরীক্ষা-নিরীক্ষা এবং মান নিয়ন্ত্রণের জটিল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে তারা। মোবাইল ফোনের মতো জটিল প্রযুক্তিপণ্য তৈরিতে ভিয়েতনামে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ায় এখন ইয়ারবাডস ও স্মার্টওয়াচের মতো অনুষঙ্গ সেখানে তৈরি করা গুগলের জন্য সহজ হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মার্কিন আরেক জায়ান্ট অ্যাপলের তুলনায় গুগলের জন্য চীন ছাড়ার প্রক্রিয়াটি অনেক সহজ। এর অন্যতম কারণ হলো, চীনে গুগল আনুষ্ঠানিকভাবে তাদের পিক্সেল ফোন বিক্রি করে না এবং বৈশ্বিক বাজারে তাদের গ্রাহক সংখ্যা অ্যাপলের চেয়ে কিছুটা সীমিত। এ ছাড়া ভিয়েতনামে প্রতিযোগী প্রতিষ্ঠান স্যামসাং আগে থেকেই যে বিশাল সরবরাহ পরিকাঠামো বা সাপ্লাই চেইন গড়ে তুলেছে, সেটির সুবিধা সহজেই কাজে লাগাতে পারছে গুগল।

উৎপাদন লক্ষ্যমাত্রা ও নতুন কৌশল
সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে গুগল জানিয়েছে, ২০২৫ সালের ১ কোটি ২০ লাখ ইউনিটের তুলনায় চলতি ২০২৬ সালে তারা পিক্সেল ফোনের সরবরাহ অন্তত ৮ থেকে ১০ শতাংশ বাড়াতে চায়। মূলত পিক্সেল হ্যান্ডসেটের প্রসার ঘটিয়ে আরও বেশি ব্যবহারকারীর কাছে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবা ‘জেমিনি’ পৌঁছে দেওয়াই গুগলের মূল লক্ষ্য।

অন্যদিকে, বিশ্ববাজারে মেমোরি চিপের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির চাপ সামলাতে গুগল একটি কৌশলগত পথ বেছে নিয়েছে। তারা তাদের ক্লাউড কম্পিউটিং ব্যবসার জন্য কেনা চিপের সঙ্গে ফোনের মেমোরি চিপের ক্রয়াদেশ একসংগে যুক্ত করে দিচ্ছে, যা তাদের সার্বিক উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পিক্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩০ হাজারে এই সময়ে বেস্ট পাঁচটি ফোন
নির্বাচিত

৩০ হাজারে এই সময়ে বেস্ট পাঁচটি ফোন

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে ফেক অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকুন

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে
প্রযুক্তি সংবাদ

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি
নির্বাচিত

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি

ভিভো ওয়াই৪০০
প্রযুক্তি সংবাদ

আইপি৬৯ সুরক্ষায় আন্ডারওয়াটার ফটোগ্রাফির পারফেক্ট সঙ্গী

উত্তরায় অনুমোদনবিহীন মোবাইল-সরঞ্জাম উদ্ধার
নির্বাচিত

উত্তরায় অনুমোদনবিহীন মোবাইল-সরঞ্জাম উদ্ধার

Load More

ট্রেন্ডিং টপিক

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 August 2026

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

Techzoom.TV |
TechzoomTV