Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, কিন্তু কেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 August 2026
এআই বিপ্লবের ধাক্কায় লণ্ডভণ্ড দেশের আইটি বাজার: ৪০০% বেড়েছে স্টোরেজের দাম
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের প্রভাব এবার সরাসরি পড়ছে সাধারণ কম্পিউটার, ল্যাপটপ ও স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর। এআই ডাটা সেন্টারের বিপুল মেমোরি চাহিদায় আন্তর্জাতিক বাজারে র‍্যামের সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর প্রভাবে গত দেড় বছরে কিছু ধরনের র‍্যামের দাম কয়েক গুণ বেড়েছে।

প্রযুক্তি বিশ্লেষকেরা পরিস্থিতিটিকে ‘র‍্যামপোক্যালিপস’ (RAMpocalypse) নামে অভিহিত করছেন। তাদের আশঙ্কা, এআই অবকাঠামোর চাহিদা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে মেমোরির বাজারে এই চাপ আরও বাড়তে পারে।

কয়েক গুণ বেড়েছে র‍্যামের দাম

পিসিপার্টপিকার-এর বাজার উপাত্ত অনুযায়ী, সাধারণ পিসি ও ল্যাপটপে ব্যবহৃত ডিডিআর৫ র‍্যামের দাম সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে।

২০২৫ সালের শুরুতে ১৬ জিবি (২×৮ জিবি) ডিডিআর৫ র‍্যামের একটি কিটের দাম ১০০ ডলারের নিচে থাকলেও বর্তমানে সেটির দাম ৪০০ ডলারের বেশি। একই সময়ে ৩২ জিবি ডিডিআর৫ র‍্যামের দাম প্রায় ২৫০ ডলার থেকে বেড়ে ১ হাজার ২০০ ডলারের ওপরে উঠেছে।

অর্থাৎ, শুধু মেমোরির দামই এখন অনেক ক্ষেত্রে একটি ভালো মানের নতুন ল্যাপটপের দামের কাছাকাছি পৌঁছে গেছে।

এআই ডাটা সেন্টারই বড় কারণ

বিশ্বের মেমোরি চিপ উৎপাদনের বড় অংশ নিয়ন্ত্রণ করে দক্ষিণ কোরিয়ার স্যামসাং, এসকে হাইনিক্স এবং যুক্তরাষ্ট্রের মাইক্রনের মতো প্রতিষ্ঠান। সাধারণ কম্পিউটারে ব্যবহৃত ডিআরএএম এবং এআই ডাটা সেন্টারের জিপিইউতে ব্যবহৃত হাই ব্যান্ডউইডথ মেমোরি বা এইচবিএম—দুটিই একই ধরনের সিলিকন ওয়েফার উৎপাদন সক্ষমতার ওপর নির্ভরশীল।

মাইক্রনের প্রধান নির্বাহী সঞ্জয় মেহরোত্রার ভাষ্য অনুযায়ী, একই পরিমাণ মেমোরি উৎপাদনে সাধারণ ডিডিআর৫-এর তুলনায় একটি এইচবিএম ইউনিট তৈরিতে প্রায় তিন গুণ ওয়েফার প্রয়োজন হয়।

এআই মডেল প্রশিক্ষণ ও চালানোর জন্য তৈরি বিশাল ডাটা সেন্টারে হাজার হাজার এমনকি লাখো জিপিইউ ব্যবহৃত হচ্ছে। ফলে মেমোরি নির্মাতারা তুলনামূলক বেশি চাহিদাসম্পন্ন ও লাভজনক এইচবিএম উৎপাদনে বেশি সক্ষমতা বরাদ্দ করছেন। এর প্রভাব পড়ছে সাধারণ ডিআরএএমের সরবরাহে।

দ্রুত কাটছে না সংকট

মেমোরি বাজারের এই সংকট দ্রুত শেষ হওয়ার সম্ভাবনাও কম। এসকে হাইনিক্সের প্রধান নির্বাহী কোয়াক নোহ-জুংয়ের মতে, ২০২৭ সালে মেমোরির চাহিদা ও সরবরাহের ব্যবধান আরও বাড়তে পারে এবং এর প্রভাব ২০৩০ সাল পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

পরামর্শক প্রতিষ্ঠান ডেলিটের পূর্বাভাসেও বলা হয়েছে, দশকের শেষ হওয়ার আগে মেমোরি বাজারে বড় ধরনের ভারসাম্য ফেরার সম্ভাবনা সীমিত।

এর অন্যতম কারণ নতুন উৎপাদন কারখানা স্থাপনে বিপুল অর্থ ও দীর্ঘ সময়ের প্রয়োজন। এসকে হাইনিক্স দক্ষিণ কোরিয়ায় প্রায় ৩৮ দশমিক ১ বিলিয়ন ডলার বিনিয়োগে দুটি নতুন কারখানা নির্মাণ করছে। তবে এসব স্থাপনায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হতে ২০২৯ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

ভোক্তাদের জন্য কী অর্থ?

র‍্যামের দাম বাড়ায় নতুন কম্পিউটার বা ল্যাপটপের উৎপাদন খরচও বাড়তে পারে। একই সঙ্গে যারা পুরোনো ডিভাইসের মেমোরি আপগ্রেড করতে চান, তাদেরও আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হতে পারে।

তবে বাজারে কৃত্রিম সংকট আরও বাড়ার আশঙ্কায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত র‍্যাম কিনে মজুত না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যাদের আগামী কয়েক মাসের মধ্যে মেমোরি আপগ্রেড করার প্রয়োজন রয়েছে, তাদের বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাইক্রোলেন্স ক্যামেরার ফোন আনল অপো
প্রযুক্তি সংবাদ

মাইক্রোলেন্স ক্যামেরার ফোন আনল অপো

নকিয়ার নতুন ফিচার ফোন
প্রযুক্তি বাজার

ফিচার ফোনের দাম বাড়বে

টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইউটাহ কর্তৃপক্ষের মামলা
নির্বাচিত

টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইউটাহ কর্তৃপক্ষের মামলা

৩৮ ঘণ্টার প্লে-টাইমে রেডমি বাডস সিক্স লাইট উন্মোচন
নির্বাচিত

৩৮ ঘণ্টার প্লে-টাইমে রেডমি বাডস সিক্স লাইট উন্মোচন

সাধ্যের মধ্যে স্মার্টফোন আনছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৩

শাওমি, ভিভো ও অপোকে এক্সিনস দিতে পারে স্যামসাং
নির্বাচিত

সপ্তম প্রজন্মের চিপ ব্যবহার বাড়াতে চায় স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে...

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 August 2026

বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, কিন্তু কেন?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix