Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 August 2026
জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
Share on FacebookShare on Twitter

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে স্মার্টফোন ও ডেটা ব্যবহারের আওতায় আনতে কম দামের অ্যান্ড্রয়েড ফোন বাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়ভাবে উৎপাদিত স্মার্টফোনের দাম ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে নামিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ‘পাওয়ারিং দ্য ফিউচার: রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা জানান।

রেহান আসিফ বলেন, স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদন বাড়ানো এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্টফোনের দাম রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট নির্মাতা ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন কাঁচামালের ওপর কর, ভ্যাট ও শুল্ক কমানো হয়েছে। কিছু ক্ষেত্রে এসব শুল্ক শূন্যের কাছাকাছি নামিয়ে আনা হয়েছে।

সরকারের লক্ষ্য হচ্ছে, দেশে উৎপাদিত উন্নতমানের অ্যান্ড্রয়েড স্মার্টফোন তুলনামূলক কম দামে গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া। এর মাধ্যমে ফিচার ফোন থেকে স্মার্টফোনে রূপান্তরের পাশাপাশি দেশের ডেটা ব্যবহারও বাড়বে বলে মনে করছে সরকার।

কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ

কম দামে ফোন সরবরাহের পাশাপাশি স্মার্টফোন কেনার আর্থিক বাধা কমাতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ইএমআই (সমান মাসিক কিস্তি) কর্মসূচির আওতায় স্মার্টফোন কেনার সুযোগ তৈরি করা এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে কিস্তি সুবিধা চালুর বিষয়েও কাজ চলছে।

এর ফলে এককালীন বড় অঙ্কের অর্থ খরচ না করেও গ্রাহকেরা কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ পেতে পারেন।

এখনো ফিচার ফোন ব্যবহার করেন ৭ কোটি মানুষ

রেহান আসিফের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনো প্রায় ৭ কোটি মানুষ ফিচার ফোন ব্যবহার করছেন। এই বিপুলসংখ্যক মানুষকে স্মার্টফোন ও মোবাইল ডেটা ব্যবহারের আওতায় আনার ক্ষেত্রে সাশ্রয়ী ডিভাইসকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, স্থানীয় উৎপাদন বাড়ানো, ফোনের উৎপাদন ব্যয় কমানো এবং সহজ কিস্তি সুবিধা চালু করা গেলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে স্মার্টফোন আরও সহজলভ্য হতে পারে।

তবে ৫০–৬০ ডলারের স্মার্টফোন বাজারে কবে পাওয়া যাবে এবং এর নির্দিষ্ট স্পেসিফিকেশন কী হবে, সে বিষয়ে অনুষ্ঠানে বিস্তারিত জানানো হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ জিতল ইনফিনিক্স
নির্বাচিত

রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ জিতল ইনফিনিক্স

শাওমির দুই স্মার্ট গ্যাজেট
নির্বাচিত

শাওমির দুই স্মার্ট গ্যাজেট

উন্নত পারফরম্যান্স ও এআই নিয়ে বাজারে আসছে অ্যাপলের আইওএস২৭
প্রযুক্তি সংবাদ

সাইবার হুমকিতে আরও ৮৪ দেশের অ্যাপল ব্যবহাকারীরা

দেশে পাঁচ দিন পর আবার চালু হলো টেকজুম
নির্বাচিত

দেশে পাঁচ দিন পর আবার চালু হলো টেকজুম

নতুন স্মার্টওয়াচ আনল শাওমি
নির্বাচিত

নতুন স্মার্টওয়াচ আনল শাওমি

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হুমকি যে অ্যাপ
টিপস

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হুমকি যে অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস
প্রযুক্তি সংবাদ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতের...

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 August 2026

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

Techzoom.TV |
TechzoomTV