Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান
Share on FacebookShare on Twitter

শিল্পপ্রতিষ্ঠানের পরিবর্তনশীল সাইবার নিরাপত্তা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ইউনিফায়েড ওটি (অপারেশনাল টেকনোলজি) নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার সক্ষমতার জন্য গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিয়েছে গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সুলিভান।

ক্যাসপারস্কির শিল্পখাতভিত্তিক সাইবার নিরাপত্তা প্রযুক্তি, স্থানীয় পর্যায়ে সেবা বাস্তবায়ন, অংশীদারদের মাধ্যমে সেবা প্রদান এবং এমন একটি প্ল্যাটফর্মভিত্তিক কৌশলের প্রশংসা করা হয়েছে, যা প্রাথমিক ওটি সুরক্ষা থেকে শুরু করে আইটি ও ওটি অবকাঠামোর সমন্বিত নিরাপত্তা পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

ফ্রস্ট অ্যান্ড সুলিভানের পরিচালক তেতসুয়া নিহারা বলেন, “আলাদা আলাদা নিরাপত্তা সক্ষমতার পরিবর্তে পূর্ণাঙ্গ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে প্ল্যাটফর্মভিত্তিক কৌশল গ্রহণ করেছে ক্যাসপারস্কি। তাদের সমন্বিত ব্যবস্থায় এন্ডপয়েন্ট সুরক্ষা, অস্বাভাবিক কার্যক্রম শনাক্তকরণ, নিরাপদ রিমোট অ্যাক্সেস, অ্যাসেটের দৃশ্যমানতা এবং কেন্দ্রীয় ব্যবস্থাপনা একসঙ্গে যুক্ত রয়েছে। শিল্পপ্রতিষ্ঠানে যেখানে সম্পদের বিষয়ে পর্যাপ্ত তথ্যের অভাব এবং বিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা হুমকি মোকাবিলায় দেরি করতে পারে, সেখানে এই সমন্বিত পদ্ধতি নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর করতে পারে।”

ক্যাসপারস্কির শিল্প সাইবার নিরাপত্তা কৌশলে পুরোনো সিস্টেম, বিভিন্ন ধরনের প্রযুক্তি ও নেটওয়ার্ক, নিরবচ্ছিন্ন উৎপাদন কার্যক্রমের প্রয়োজনীয়তা এবং বাড়তে থাকা সাইবার-ফিজিক্যাল হামলার ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ক্যাসপারস্কি ইন্ড্রাসট্রিয়াল সাইবার সিকিউরিটি (KICS) সমাধানে এন্ডপয়েন্ট সুরক্ষা, ওটি নেটওয়ার্ক পর্যবেক্ষণ, অস্বাভাবিক কার্যক্রম শনাক্তকরণ এবং অ্যাসেটের দৃশ্যমানতার সুবিধা রয়েছে। অন্যদিকে ওপেন সিগনাল ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্রীয়ভাবে পরিচালনা এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া হুমকির তথ্য একসঙ্গে বিশ্লেষণের সুযোগ দেয়। এআই-নির্ভর প্রযুক্তি, বিহেভিয়ারাল অ্যানালিটিকস, স্বয়ংক্রিয় অ্যালার্ট বিশ্লেষণ এবং কেআইআরএ (KIRA) নিরাপত্তা দলকে হুমকি শনাক্ত, তদন্ত ও মোকাবিলায় সহায়তা করে।

ক্যাসপারস্কির এপিএসি অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাড্রিয়ান হিয়া বলেন, “বিশ্বের শিল্পখাতের ভবিষ্যৎ নির্মাণে এপিএসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এই অঞ্চলে সাইবার নিরাপত্তা সক্ষমতার মধ্যেও ব্যাপক বৈচিত্র্য রয়েছে। উন্নত প্রযুক্তিনির্ভর উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং প্রথমবারের মতো ওটি নিরাপত্তা গ্রহণকারী প্রতিষ্ঠান-দুই ধরনের প্রতিষ্ঠানই একই সাপ্লাই চেইনে কাজ করতে পারে। স্থানীয় টিম, সার্টিফায়েড পার্টনার ইকোসিস্টেম এবং ধাপে ধাপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি করে ক্যাসপারস্কি এই পুরো পরিসরের প্রতিষ্ঠানের জন্য এন্টারপ্রাইজ-গ্রেড শিল্প সুরক্ষা সহজলভ্য করার চেষ্টা করছে। ফ্রস্ট অ্যান্ড সুলিভানের এই স্বীকৃতি এপিএসি অঞ্চলের বিভিন্ন দেশ ও শিল্পপ্রতিষ্ঠানে ধাপে ধাপে অর্জিত আস্থার প্রতিফলন।”

ফ্রস্ট অ্যান্ড সুলিভানের সিকিউরিটি অ্যাডভাইজরি প্র্যাকটিসের অ্যাসোসিয়েট ডিরেক্টর রাজর্ষি ধর বলেন, “শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর যাতে নিরাপত্তা ব্যবস্থা নেতিবাচক প্রভাব না ফেলে, তা নিশ্চিত করে পূর্ণাঙ্গ ওটি সুরক্ষা, দৃশ্যমানতা ও ব্যবস্থাপনাকে একত্র করেছে ক্যাসপারস্কি। কেআইসিএস-এর সঙ্গে বৃহত্তর আইটি নিরাপত্তা সক্ষমতাকে যুক্ত করার ফলে গ্রাহকরা আগে বিচ্ছিন্ন থাকা আইটি ও ওটি পরিবেশের ঝুঁকি সম্পর্কে আরও সমন্বিত ধারণা পাচ্ছেন। এতে নিরাপত্তা কার্যকারিতা ও পরিচালন দক্ষতা দুটিই বাড়ানো সম্ভব।”

ফ্রস্ট অ্যান্ড সুলিভানের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি দেখতে ওয়েবসাইটটি ভিজিট করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্যাসপারস্কি

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে নম্বরে কলব্যাক করলেই বিপদ!
টিপস

যে নম্বরে কলব্যাক করলেই বিপদ!

আসছে গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোড
কিভাবে করবেন

গুগল ড্রাইভ দিয়ে স্ক্যান করার সুবিধা, জেনে নিন পদ্ধতি

দেশের বাজারে হুয়াওয়ের সেরা ফোন মেট ৩০ প্রো
নির্বাচিত

দেশের বাজারে হুয়াওয়ের সেরা ফোন মেট ৩০ প্রো

আসুস জেনবুক ফ্লিপ ১৩ মিডিয়াম ডিসপ্লের ল্যাপটপ
নির্বাচিত

আসুস জেনবুক ফ্লিপ ১৩ মিডিয়াম ডিসপ্লের ল্যাপটপ

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ফোরকে ভিডিও পরিষেবা এখন ইউটিউব প্রিমিয়ামে

রিফারবিশড ফোন চেনার উপায়
নির্বাচিত

রিফারবিশড ফোন চেনার উপায়

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান
নির্বাচিত

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ
নির্বাচিত

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব
প্রযুক্তি সংবাদ

ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার
টেলিকম

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও লাইফস্টাইলভিত্তিক সেবার পরিধি...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ আগস্ট ২০২৬

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান

Techzoom.TV |
TechzoomTV