Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে কাজ করবে ‘সবার ঢাকা’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 24 September 2022
যেভাবে কাজ করবে ‘সবার ঢাকা’ অ্যাপ
Share on FacebookShare on Twitter

নাগরিক সমস্যা সমাধানে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ‘সবার ঢাকা অ্যাপ’ নিয়ে এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত ১১ জানুয়ারি অ্যাপটি উন্মোচন করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে সিটি করপোরেশন এবং ওয়ার্ড কাউন্সিলরদের জবাবদিহিতা নিশ্চিত হবে। নাগরিকরা দ্রুত তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং সমাধান পাবেন।

মোবাইল ফোনে ইন্সটল
যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইন্টারনেট সংযুক্ত করে ফোনের প্লে স্টোরে ‘Shobar Dhaka- Citizen portal for DNCC’ নামে সার্চ করলে অ্যাপটি পাওয়া যাবে। ১১ মেগাবাইটের অ্যাপটি ডাউনলোডের পর ভাষা নির্বাচন করে মোবাইল ফোনের নম্বর ভেরিফিকেশন করে নিতে হবে। তারপর ব্যবহারকারী তার নাম ও লোকেশন অ্যাকসেস দিয়ে অ্যাপটির মূল ইন্টারফেসে প্রবেশ করবেন।

যেভাবে কাজ করবে অ্যাপটি
অ্যাপটিতে রাস্তা, মশা, আবর্জনা, সড়ক বাতি, পাবলিক টয়লেট, নর্দমা, অবৈধ স্থাপনা নামে পৃথক বিভাগ থাকবে। ব্যবহারকারী যেকোনো বিভাগ নির্বাচন করে সে সম্পর্কিত সমস্যা ও পরামর্শ জানাতে পারবেন। যেমন, রাস্তা সংক্রান্ত কোনো সমস্যা বা পরামর্শ জানাতে ‘রাস্তা’ নামের বিভাগে ট্যাপ করলে একটি ফর্ম চলে আসবে।

সেখানে সংশ্লিষ্ট ছবি, ঠিকানা, সমস্যার ধরন ও বিস্তারিত লেখার অপশন থাকবে।

এগুলো ঠিকঠাক পূরণ করে দিলে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলী ও ওয়ার্ড কাউন্সিলরের কাছে তথ্য চলে যাবে। একইভাবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা স্বাস্থ্য কর্মকর্তা, বর্জ্যের জন্য বর্জ্য কর্মকর্তা, অবৈধ স্থাপনার জন্য সম্পত্তি কর্মকর্তার কাছে এই অ্যাপের মাধ্যমে সমস্যা বা পরামর্শ জানানো যাবে।

নাগরিকরা অভিযোগ করার সঙ্গে সঙ্গে তা পৌঁছে যাবে সিটি করপোরেশনের কাছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে সমস্যাটি দেখে কতদিনে সমাধান সম্ভব তা ব্যবহারকারীকে জানাবেন। অভিযোগ পাওয়ার তিনদিনের মধ্যে সমাধানের সম্ভাব্য সময় জানানো হবে। আর জবাব জানাতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সেটি জেনে যাবেন ঊর্ধ্বতন কর্মকর্তা। আর সমাধান না পেলে সবশেষে বিষয়টি অভিযোগ হিসেবে চলে যাবে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের কাছে।

আরও যা থাকছে
সমাধান কাউন্টারে ব্যবহারকারী তার দেয়া সমস্যা, নিষ্পন্ন সমস্যা ও প্রক্রিয়াধীন সমস্যার কথা জানাতে পারবেন।

জরুরি পরিষেবা
সরকারি সেবা সংস্থার বিভিন্ন কল সেন্টারের জরুরি নম্বর যেমন- সরকারি তথ্যের জন্য ৩৩৩, জরুরি সেবা ৯৯৯, দুদক ১০৬, দুর্যোগের আগাম বার্তার জন্য ১০৯০-সহ অন্যান্য পরিষেবার তথ্য পাওয়া যাবে এই অ্যাপে।

এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা, ব্রেকিং নিউজ, সিটি করপোরেশনের সেবা সংক্রান্ত যেকোনো বিজ্ঞপ্তি থাকবে এর স্কলার বিভাগে।

রাজধানীর বিভিন্ন চলমান অনুষ্ঠান ও আবহাওয়ার পূর্বাভাস থাকবে ‘আজকের ঢাকা’ বিভাগে।

নিকটবর্তী সেবার আওতায় পার্কিং, গ্যাস স্টেশন, পাবলিক টয়লেট, হাসপাতাল, এটিএম, পার্ক ও পুলিশ স্টেশনসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের ঠিকানা, অবস্থান এবং যাওয়ার পদ্ধতিও উল্লেখ করা আছে।

পাশাপাশি, অ্যাপটিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তপাঠ এবং চিকিৎসাসেবার অপশনও থাকছে।

এ প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সবার ঢাকা’ একটি অসাধারণ ডাইনামিক অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে নাগরিক সেবা সম্পর্কিত যেকোনো অভিযোগ পাঠাতে পারবেন সিটি করপোরেশনকে। অভিযোগ পেয়ে গুগল ম্যাপে লোকেশন ট্র্যাক করে, একেবারে পিন পয়েন্ট করে, সেখানে গিয়ে সমস্যার সমাধান করবে করপোরেশন কর্মকর্তারা।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘নগরবাসীর কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে সবার ঢাকা অ্যাপের বন্দোবস্ত করেছি। এর মাধ্যমে সিটি করপোরেশন কর্মচারী ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন হবে এবং সবার জবাবদিহিতা নিশ্চিত হবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশ অ্যাপে বিডিটিকেটসের সেবা
ই-কমার্স

বিকাশ অ্যাপে বিডিটিকেটসের সেবা

হুয়াওয়ে নতুন স্মার্টফোন নোভা ৮ প্রো ফোর জি
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে নতুন স্মার্টফোন নোভা ৮ প্রো ফোর জি

খোলা চিঠিতে সব কর্মীকে ধন্যবাদ জেফ বেজোসের
ই-কমার্স

কালই অ্যামাজন ছাড়ছেন জেফ বেজোস, এরপর কী করবেন?

নতুন বছরে ম্যাজিক ফোল্ড স্মার্টফোন আনবে অনর
নির্বাচিত

নতুন বছরে ম্যাজিক ফোল্ড স্মার্টফোন আনবে অনর

সজীব ওয়াজেদ বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের পথিকৃৎ: পলক
নির্বাচিত

সজীব ওয়াজেদ বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের পথিকৃৎ: পলক

ইনস্টাগ্রাম-টিকটকের ভিডিও দেখাবে গুগল
প্রযুক্তি সংবাদ

টিকটকের মতো আরেকটি ফিচার নিয়ে হাজির ইনস্টাগ্রাম

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2022

যেভাবে কাজ করবে ‘সবার ঢাকা’ অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV