Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় বদলে যেতে পারে স্যামসাংয়ের ক্যামেরা ডিজাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 August 2026
গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় বদলে যেতে পারে স্যামসাংয়ের ক্যামেরা ডিজাইন
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিনের পরিচিত উল্লম্ব ক্যামেরা নকশা থেকে সরে আসতে পারে স্যামসাং। আগামী বছরের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৭ আল্ট্রা-তে পেছনের ক্যামেরা মডিউলে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক এক লিক ও পেটেন্ট তথ্য থেকে।

প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় গুগল পিক্সেল কিংবা সাম্প্রতিক আইফোনের মতো আনুভূমিক ক্যামেরা বার ব্যবহার করতে পারে স্যামসাং। যদিও প্রতিষ্ঠানটি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।

কেমন হতে পারে নতুন ক্যামেরা নকশা

প্রখ্যাত প্রযুক্তি লিকার আইস ইউনিভার্স সম্প্রতি একটি প্রাথমিক স্কেচ প্রকাশ করেছেন। সেখানে গ্যালাক্সি এস২৭ আল্ট্রার পেছনে একটি অনুভূমিক ক্যামেরা মডিউলের নকশা দেখা যায়।

স্কেচ অনুযায়ী, বারের এক পাশে দুটি ক্যামেরা সেন্সর এবং অন্য পাশে পিল আকৃতির একটি অংশে আরেকটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ রাখা হতে পারে।

এদিকে SammyGuru-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনুভূমিক ক্যামেরা মডিউল নিয়ে স্যামসাংয়ের একটি নতুন পেটেন্টের তথ্যও সামনে এসেছে। ফলে নতুন ডিজাইন নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

শুধু আল্ট্রা মডেলেই পরিবর্তন?

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই নকশাগত পরিবর্তন পুরো গ্যালাক্সি এস২৭ সিরিজে নাও দেখা যেতে পারে। গ্যালাক্সি এস২৭ আল্ট্রা মডেলেই নতুন ক্যামেরা বার ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসে স্যামসাং বর্তমানের উল্লম্ব ক্যামেরা বিন্যাসই ধরে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেন ক্যামেরা ডিজাইন বদলাতে পারে স্যামসাং

নতুন ক্যামেরা বিন্যাসের অন্যতম কারণ হতে পারে Qi2 ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সঙ্গে আরও ভালোভাবে সমন্বয় করা।

বর্তমান উল্লম্ব ক্যামেরা মডিউলের কারণে ফোনের পেছনে ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক বা ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে ক্যামেরা অংশে কিছুটা বাধা তৈরি হতে পারে। নতুন অনুভূমিক ক্যামেরা বারে ম্যাগনেটিক রিং যুক্ত করার মাধ্যমে এ ধরনের আনুষঙ্গিক ব্যবহারে সুবিধা তৈরি করা সম্ভব হতে পারে।

এ ছাড়া সমতল টেবিলের ওপর ফোন রাখলেও নতুন নকশায় স্থিতিশীলতা বাড়তে পারে। বড় ক্যামেরা মডিউলের কারণে বর্তমান অনেক ফ্ল্যাগশিপ ফোন টেবিলের ওপর রাখলে কিছুটা দুলে ওঠে।

তবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রার চূড়ান্ত নকশা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি স্যামসাং। ফলে লিক হওয়া স্কেচ ও পেটেন্টের তথ্যকে আপাতত সম্ভাব্য নকশার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যালাক্সি এস২৭ আল্ট্রায়

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩ জিবি র‍্যামের লেনোভো এ৫
প্রযুক্তি সংবাদ

৩ জিবি র‍্যামের লেনোভো এ৫

অপো এ৭৭ ক্রয়ে চলছে ইয়ার-এন্ড স্প্ল্যাশ
ছাড় ও অফার

অপো এ৭৭ ক্রয়ে চলছে ইয়ার-এন্ড স্প্ল্যাশ

বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন শুরু করতে যাচ্ছে অনার
নির্বাচিত

বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন শুরু করতে যাচ্ছে অনার

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি
প্রযুক্তি সংবাদ

দেশে মোবাইল ফোন ব্যবহার করে ৯৮.৯ শতাংশ পরিবার

মোবাইলের স্কিন শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ
প্রযুক্তি সংবাদ

মোবাইলের স্কিন শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

চীনের স্মার্টফোন বাজারে শীর্ষে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 August 2026

গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় বদলে যেতে পারে স্যামসাংয়ের ক্যামেরা ডিজাইন

Techzoom.TV |
TechzoomTV