Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 August 2026
বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজারে মন্দাবস্থার মধ্যে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) অনারের স্মার্টফোন সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক ডেটা করপোরেশন (আইডিসি) এবং ওমডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই প্রবৃদ্ধির হাত ধরে বৈশ্বিক অ্যান্ড্রয়েড বাজারে শীর্ষে জায়গা করে নেওয়ার পাশাপাশি শীর্ষস্থানীয় বৈশ্বিক ব্র্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ব্র্যান্ডটি। এছাড়া, বিশ্ববাজারে বার্ষিক ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনকারী একমাত্র চীনা অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা হিসেবেও পরিচয় অর্জন করেছে অনার।

বিশ্বজুড়ে স্মার্টফোনের সামগ্রিক চাহিদা কমলেও আন্তর্জাতিক বাজারে অনারের প্রবৃদ্ধি অব্যাহত ছিল। ওমডিয়ার তথ্যমতে, এ বছরের প্রথম ছয় মাসে মধ্যপ্রাচ্যে সামগ্রিক স্মার্টফোন সরবরাহ ১৩ শতাংশ কমলেও অনারের সরবরাহ বেড়েছে ৩৫ শতাংশ। এর মাধ্যমে ওই অঞ্চলের শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ইতিবাচক প্রবৃদ্ধি প্রদর্শন করেছে অনার। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই ব্র্যান্ডের তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে ব্র্যান্ডটি।

প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথমার্ধে আফ্রিকায় অনারের স্মার্টফোন সরবরাহ বার্ষিক ভিত্তিতে বেড়েছে ৫৩ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও ধারাবাহিকভাবে ব্যবসা বেড়েছে ব্র্যান্ডটির। বিশ্ববাজারে অনারের পণ্য বিক্রি ও আয় বেড়েছে যথাক্রমে ২০ এবং ২৬ শতাংশ।

এ বিষয়ে অনারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস লি বলেন, “বছরের প্রথমার্ধে অনারের সামগ্রিক অগ্রগতি আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক প্রবৃদ্ধি এবং দেশের (চীন) বাজারেও ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছে। বিশেষ করে ৪০০ থেকে ৮০০ ডলারের প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলোর প্রতি গ্রাহকদের দারুন আগ্রহ দেখা যাচ্ছে। মেমোরির বাড়তি খরচ ও তীব্র প্রতিযোগিতার কারণে দ্বিতীয় প্রান্তিকে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও চীনের বাজারে ব্যবসা পুনরুজ্জীবিত করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।”

অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “বিভিন্ন বাজারে এই প্রবৃদ্ধি আমাদের সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস জোগাচ্ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পন্যের উদ্ভাবনের পাশাপাশি এ অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে আমরা সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে চাই।”

স্মার্টফোনের পাশাপাশি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ও অন্যান্য স্মার্ট ডিভাইসের ওপর জোর দিচ্ছে অনার। এর মাধ্যমে নিজেদেরকে একটি বিস্তৃত এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা ব্র্যান্ডটির লক্ষ্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনারস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিটকের নতুন অফার: মাত্র ১৬ টাকায় ১ জিবি ইন্টারনেট
টেলিকম

টেলিটকের নতুন অফার: মাত্র ১৬ টাকায় ১ জিবি ইন্টারনেট

আক্রান্তের ঝুঁকি কমাবে করোনা ট্রেসিং অ্যাপ : পলক
প্রযুক্তি সংবাদ

আক্রান্তের ঝুঁকি কমাবে করোনা ট্রেসিং অ্যাপ : পলক

৬৫০ সিসির বাইক আনছে রয়েল এনফিল্ড
অটোমোবাইল

৬৫০ সিসির বাইক আনছে রয়েল এনফিল্ড

স্যামসাংয়ের নতুন দুই ফোন নিয়ে গুঞ্জন
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন দুই ফোন নিয়ে গুঞ্জন

এক ওয়েবসাইটে মিলবে দেশের সকল নীতিমালা
প্রযুক্তি সংবাদ

এক ওয়েবসাইটে মিলবে দেশের সকল নীতিমালা

ভিএলসি মিডিয়া প্লেয়ারে বিপদ
প্রযুক্তি সংবাদ

ভিএলসি মিডিয়া প্লেয়ারে বিপদ

Load More

ট্রেন্ডিং টপিক

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এখন ফেসবুক ফিডে চোখ রাখলেই দেখা যায় একটি...

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 August 2026

বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার

Techzoom.TV |
TechzoomTV