Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই
Share on FacebookShare on Twitter

ল্যাপটপ বা কম্পিউটার ছিল না। কোডিং শেখার জন্য তাই মায়ের স্মার্টফোনই ছিল ভরসা। ইউটিউব ও ইন্টারনেটের বিনামূল্যের বিভিন্ন রিসোর্স দেখে তিন বছর ধরে প্রোগ্রামিং শেখার পর নিজেরাই তৈরি করেছে তিনটি অ্যাপ। এবার সেই দুই যমজ ভাই তানভীর হাসান ও তাফসীর হাসান যুক্ত হলো দেশের অ্যাপ স্টোর ‘বিডিঅ্যাপস’-এর সর্বকনিষ্ঠ ডেভেলপার হিসেবে।

শরীয়তপুরের বাসিন্দা এই দুই ভাইয়ের বয়স মাত্র ১১ বছর। তারা বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকে নিজেদের উদ্যোগে কোডিং ও অ্যাপ ডেভেলপমেন্টে দক্ষতা অর্জনের চেষ্টা করছে তারা।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে তাদের প্রতিভার কথা জানতে পারে বিডিঅ্যাপস। পরে গত ১৩ আগস্ট রবি আজিয়াটা পিএলসির করপোরেট কার্যালয়ে দুই ভাইকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে নিজেদের তৈরি অ্যাপ, কোডিং শেখার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিডিঅ্যাপস টিমের কাছে তুলে ধরে তারা।

তাদের আগ্রহ ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিডিঅ্যাপস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তানভীর ও তাফসীরকে প্ল্যাটফর্মটির সর্বকনিষ্ঠ ডেভেলপার হিসেবে যুক্ত করে।

এরপর গত ১৯ আগস্ট বিডিঅ্যাপসের একটি প্রতিনিধি দল শরীয়তপুরে দুই ভাইয়ের বাড়িতে যায়। সেখানে তাদের নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়। বিডিঅ্যাপসের প্রকৌশলীরা অ্যাপ তৈরি, কোডিং চর্চা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এআইনির্ভর অ্যাপ তৈরির বিষয়ে তাদের প্রাথমিক ধারণা দেন।

এআই ও নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের কীভাবে প্রস্তুত করা যায়, সে বিষয়েও দুই ভাইকে দিকনির্দেশনা দেওয়া হয়।

এতদিন মায়ের স্মার্টফোনেই কোডিং অনুশীলন ও অ্যাপ তৈরির কাজ চালিয়ে আসছিল তানভীর ও তাফসীর। তাদের শেখার পরিবেশ আরও সহজ করতে বিডিঅ্যাপসের পক্ষ থেকে দুই ভাইকে একটি নতুন ল্যাপটপ দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে বিডিঅ্যাপসের ব্র্যান্ডেড উপহারসামগ্রী।

শুধু ডিভাইস নয়, প্রাতিষ্ঠানিকভাবে শেখার সুযোগও পাচ্ছে তারা। দুই ভাইকে ‘ফুল অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স’-এর জন্য স্কলারশিপ দেওয়ার কথা জানিয়েছে বিডিঅ্যাপস। এর মাধ্যমে তারা কোডিং ও অ্যাপ ডেভেলপমেন্টের বিষয়ে আরও কাঠামোবদ্ধভাবে শেখার সুযোগ পাবে।

পড়াশোনাতেও তানভীর ও তাফসীরের সাফল্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে মেধার ভিত্তিতে তারা বৃত্তি পেয়েছে। ভবিষ্যতে দুজনেরই সফটওয়্যার প্রকৌশলী হওয়ার লক্ষ্য। আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি মাইক্রোসফট বা নাসার মতো প্রতিষ্ঠানে অবদান রাখার স্বপ্ন রয়েছে তাদের।

এর বাইরেও নিজেদের তৈরি এআইনির্ভর একটি অত্যাধুনিক রোবট বানানোর ইচ্ছার কথা জানিয়েছে এই দুই ক্ষুদে ডেভেলপার।

রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং মোহাম্মদ শওকত কাদের চৌধুরী বলেন, “প্রতিভা বিকাশে সুযোগের সীমাবদ্ধতা কোনো বাধা নয়, প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা। আমরা চাই, তানভীর ও তাফসীরের মতো কিশোর-তরুণরা অ্যাপ ডেভেলপমেন্টের পাশাপাশি এআই ও নতুন প্রযুক্তিতে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক। বিডিঅ্যাপসের এই উদ্যোগ হয়তো তাদের পথচলার একটি ছোট ধাপ, কিন্তু ভবিষ্যতের বড় উদ্ভাবনের শুরু এখান থেকেই হতে পারে।”

রবি আজিয়াটা পিএলসির ডিজিটাল উদ্যোগ বিডিঅ্যাপস দেশের অন্যতম বড় অ্যাপ স্টোর ও ডেভেলপার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে প্ল্যাটফর্মটিতে এক লাখের বেশি ডেভেলপার যুক্ত রয়েছেন। তাদের প্রায় ২৫ শতাংশ নারী ডেভেলপার।

নিজেদের তৈরি অ্যাপ প্রকাশের পাশাপাশি টেলিকম এপিআই, সাবস্ক্রিপশন ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারের মাধ্যমে আয় করার সুযোগও রয়েছে ডেভেলপারদের। বর্তমানে বিডিঅ্যাপস প্ল্যাটফর্মে ডেভেলপারদের তৈরি ও প্রকাশিত অ্যাপের সংখ্যা এক লাখের বেশি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিডিঅ্যাপসরবি আজিয়াটা পিএলসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শ্রীলঙ্কায় গ্লোবাল স্ট্যান্ডার্ড ফ্রিজ রপ্তানি শুরু ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

শ্রীলঙ্কায় গ্লোবাল স্ট্যান্ডার্ড ফ্রিজ রপ্তানি শুরু ওয়ালটনের

চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
প্রযুক্তি বাজার

বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারে শীর্ষে শাওমি

বিদ্যুৎ বিল পরিশোধে সময় লাগছে ১৭ ঘণ্টা!
প্রযুক্তি সংবাদ

বিদ্যুৎ বিল পরিশোধে সময় লাগছে ১৭ ঘণ্টা!

ক্যানন নিয়ে এলো ৪৫ মেগাপিক্সেলের ক্যামেরা
নির্বাচিত

ক্যানন নিয়ে এলো ৪৫ মেগাপিক্সেলের ক্যামেরা

তথ্য যাচাইয়ে স্বীকৃতি পেলো রিউমর স্ক্যানার বাংলাদেশ
নির্বাচিত

তথ্য যাচাইয়ে স্বীকৃতি পেলো রিউমর স্ক্যানার বাংলাদেশ

৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার প্রথম ফোন
নির্বাচিত

৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার প্রথম ফোন

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু
টেলিকম

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’
প্রযুক্তি সংবাদ

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

৭০০০ এমএএইচ এর হেলিও৬২
প্রযুক্তি সংবাদ

৭০০০ এমএএইচ এর হেলিও৬২

সপ্তাহের সবচেয়ে পঠিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026)...

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ আগস্ট ২০২৬

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই

Techzoom.TV |
TechzoomTV