Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 August 2026
টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা
Share on FacebookShare on Twitter

টিনএজার সন্তানদের উবার রাইড আরও নিরাপদ করতে নতুন লাইভ ভিডিও ফিচার চালু করছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। এর মাধ্যমে রাইড চলার সময় অভিভাবকরা নিজেদের উবার অ্যাপ থেকেই গাড়ির ভেতরের পরিস্থিতি সরাসরি দেখতে পারবেন।

নতুন এই সুবিধায় অভিভাবকদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে ফোন কল বা টেক্সট মেসেজের ওপর নির্ভর করতে হবে না। চালকের স্মার্টফোনের সামনের ক্যামেরা ব্যবহার করে রাইডের অভ্যন্তরের লাইভ ভিডিও নির্দিষ্ট অভিভাবক বা আইনগত অভিভাবকের কাছে পৌঁছে যাবে।

যেভাবে কাজ করবে লাইভ ভিডিও

উবারের টিন অ্যাকাউন্টে যুক্ত থাকা কোনো কিশোর বা কিশোরী রাইডে উঠলে এবং চালক লাইভ ভিডিও ফিচারটি সক্রিয় রাখলে অভিভাবকের অ্যাপে একটি পুশ নোটিফিকেশন যাবে। এরপর অভিভাবক অ্যাপ থেকেই রাইডের সময় লাইভ ভিডিও দেখতে পারবেন।

তবে ভিডিও দেখা শুরু হলে চালক ও টিনএজার—দুজনকেই অ্যাপের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। ফলে গোপনে ভিডিও পর্যবেক্ষণের সুযোগ থাকবে না।

রাইড শেষ হলেই বন্ধ হবে ভিডিও

উবার জানিয়েছে, লাইভ ভিডিও স্ট্রিমটি এনক্রিপ্টেড থাকবে। রাইড চলাকালে সংশ্লিষ্ট পরিবারের নির্ধারিত অভিভাবক বা লিগ্যাল গার্ডিয়ানই শুধু ভিডিওটি দেখতে পারবেন।

রাইড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যাবে। পরবর্তী সময়ে চালক, অভিভাবক কিংবা টিনএজার—কেউই ওই ভিডিও রেকর্ডিং দেখতে পারবেন না।

প্রথমে ৯ এলাকায় পরীক্ষামূলকভাবে

নতুন ফিচারটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নয়টি অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। অঞ্চলগুলো হলো—আটলান্টা, ফিনিক্স, অরল্যান্ডো, র‍্যালি-ডারহাম, পোর্টল্যান্ড, এল পাসো, সান অ্যান্টোনিও, ক্লিভল্যান্ড ও রোড আইল্যান্ড।

পরীক্ষামূলক পর্যায়ের পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যান্য এলাকাতেও ফিচারটি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যেভাবে উবার টিন অ্যাকাউন্ট তৈরি করবেন

অভিভাবককে প্রথমে উবার অ্যাপের Account > Family অপশনে গিয়ে ফ্যামিলি প্রোফাইল তৈরি করতে হবে। এরপর Invite family > Teen > Choose contact নির্বাচন করে সন্তানের অ্যাকাউন্ট যুক্ত করা যাবে।

পেমেন্ট মেথড ঠিকভাবে সেট করা থাকলে ১৩ থেকে ১৭ বছর বয়সী টিনএজাররা অভিভাবকের অনুমোদিত ফ্যামিলি প্রোফাইলের মাধ্যমে নিজেরাই উবার রাইড বুক করতে পারবে।

২০২৩ সালে চালু হওয়া Uber Teen-এ রাইড ট্র্যাকিং, পিন ভেরিফিকেশন ও অডিও রেকর্ডিংয়ের মতো নিরাপত্তা সুবিধা রয়েছে। এবার লাইভ ভিডিও যুক্ত হওয়ায় সন্তানের রাইডের সময় অভিভাবকদের নজরদারির সুযোগ আরও বাড়ল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সহসাই আসছে না নকিয়ার কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সহসাই আসছে না নকিয়ার কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ছয় মাস ফ্রি চালানো যাবে অ্যাপল মিউজিক
নির্বাচিত

ছয় মাস ফ্রি চালানো যাবে অ্যাপল মিউজিক

স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন গ্যালাক্সি এস২৫ এজ উন্মোচিত
নির্বাচিত

স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন গ্যালাক্সি এস২৫ এজ উন্মোচিত

সেমিকন্ডাক্টর উৎপাদন কোরিয়ার আধিপত্যের অবসান ঘটাবে তাইওয়ান
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের আয় কমেছে ১২%

জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পেলেন আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পেলেন আইসিটি বিভাগ

চাইলেই আর যখন তখন ‘ফেসবুক লাইভ’ করতে পারবেন না
প্রযুক্তি সংবাদ

চাইলেই আর যখন তখন ‘ফেসবুক লাইভ’ করতে পারবেন না

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 August 2026

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা

Techzoom.TV |
TechzoomTV