Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 27 August 2026
স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
Share on FacebookShare on Twitter

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন স্মার্টফোন। কথা বলা বা মেসেজ পাঠানোর গণ্ডি পেরিয়ে এটি এখন আমাদের লাইফস্টাইল, ফ্যাশন আর স্টাইল প্রকাশেরও অন্যতম মাধ্যম। সেলফি তোলা কিংবা সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার সময় ফোনটি কীভাবে হাতের মুঠোয় আছে, সেটাও নজর কাড়ে। স্মার্টফোনের এই বদলে যাওয়া চাহিদাকে মাথায় রেখেই সম্প্রতি উন্মোচন করা ‘ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি’ ফোনে দেয়া হয়েছে আকর্ষণীয় ডিজাইন ও উন্নত প্রযুক্তির ক্যামেরা।

ডিজাইনের দিক থেকে ফোনটিতে বেশ চমক রাখা হয়েছে। এর ‘ডাইনামিক শাইন ডিজাইন’-এর কারণে আলো বা পরিবেশের ওপর ভিত্তি করে ফোনটির লুকে পরিবর্তন আসে। যেমন, থার্মো অরেঞ্জ মডেলটি তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে রঙ বদলায়, আর মিরাজ গ্রিন মডেলে ইউভি লাইটের স্পর্শে নতুন টেক্সচার ফুটে ওঠে। এছাড়া ডেপথ রিং হোয়াইট মডেলে রয়েছে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট। আর পেছনের বিশেষ ‘সুগার কিউব’ ক্যামেরা মডিউল ফোনটিকে দিয়েছে একটি ইউনিক জ্যামিতিক লুক।

তবে ফোনটি ব্যবহারে আলাদা মজা এনে দেয় পেছনের ‘অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব’। এটি শুধু পেছনের সৌন্দর্যই বাড়ায় না, বরং দারুণ সব কাজেও আসে। এখান থেকেই নোটিফিকেশন বা লাইটিং দেখার পাশাপাশি ‘লাকি হুইল’ ও ‘লাকি নম্বারস’-এর মতো ছোটখাটো ইন্টারেক্টিভ গেমও খেলা যায়। এমনকি এনএফসি প্রযুক্তির মাধ্যমে বন্ধুদের ইমোজি পাঠানোর সুযোগ থাকায় ফোনের পেছনের অংশটি হয়ে উঠেছে নিজের অনুভূতি প্রকাশের একটা মাধ্যম।

ছবি তোলার ক্ষেত্রেও ঠিক এই বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটোফোকাস মেইন ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে যুক্ত রয়েছে কাজের সব এআই ইমেজিং ফিচার। এতে থাকা ‘এআই লাইভ ফটো’ ফিচার স্থির ছবিতেও গতি এনে দেয়। আর জটিল কোনো এডিটিং অ্যাপ ছাড়াই ‘ওয়ান-ট্যাপ এআই এডিটিং’ দিয়ে যেকোনো ছবি সহজেই সুন্দর করে ফেলা সম্ভব।

এর এআই সুবিধাগুলো সত্যি বেশ কার্যকর। ‘এআই স্টুডিও এক্সটেন্ডার’-এর সাহায্যে কোনো ফ্রেম করা ছবির চারপাশের অংশ এআই দিয়ে বাড়িয়ে সেটিকে ওয়ালপেপার বা সোশ্যাল মিডিয়া ফরম্যাটে রূপ দেওয়া যায়। আবার ছবি তোলার সময় পেছনের কোনো অপ্রয়োজনীয় মানুষ বা অবজেক্ট চলে আসলে ‘এআই স্টুডিও ইরেজার’ দিয়ে এক টাচেই তা মুছে ফেলা যায়। এছাড়া এআই-চালিত ডেপথ-ইফেক্ট ওয়ালপেপার ও কাস্টম থিম ব্যবহারের সুযোগ তো থাকছেই।

এসব আধুনিক ফিচারের কারণে ফোনটির ক্যামেরা কেবল ছবি তোলার টুল নয়, বরং নিজের মতো করে ছবি সাজিয়ে নেওয়ার একটি ক্রিয়েটিভ মাধ্যম হয়ে উঠেছে। প্রতিটি বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করে সেটিকে নিজের স্টাইল অনুযায়ী রূপ দেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে এতে।

সব মিলিয়ে ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি এমন দুটি বিষয়কে একসাথে এনেছে, যা মানুষ প্রতিদিন সবচেয়ে বেশি ব্যবহার করে। তা হলো সাথে যা নিয়ে ঘুরে বেড়ায় এবং যা দিয়ে ভিডিও বা ছবি তৈরি করে। ফোনটির ইন্টারেক্টিভ ডিজাইন যেমন ব্যবহারে আনন্দ দেবে, তেমনি এর ক্যামেরা প্রতিদিনের ছোট ছোট স্মৃতিগুলোকে নিজের মতো করে রাঙানোর সুযোগ করে দেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জিওয়ান ট্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ভেরিফিকেশনের ক্ষেত্রে নতুন নিয়ম

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: মোস্তাফা জব্বার

ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপিত
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপিত

বাজারে সনি-হোন্ডা’র এআই-সমৃদ্ধ বৈদ্যুতিক গাড়ি ‘আফিলা’
অটোমোবাইল

বাজারে সনি-হোন্ডা’র এআই-সমৃদ্ধ বৈদ্যুতিক গাড়ি ‘আফিলা’

সারাইয়ের জন্য পৌনে পাঁচ লাখ গাড়ি ডেকে পাঠিয়েছে টেসলা
প্রযুক্তি বাজার

সারাইয়ের জন্য পৌনে পাঁচ লাখ গাড়ি ডেকে পাঠিয়েছে টেসলা

ব্রেক-ইভেন ঘোষণা করল বিক্রয় ডট কম
ই-কমার্স

ব্রেক-ইভেন ঘোষণা করল বিক্রয় ডট কম

Load More

ট্রেন্ডিং টপিক

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 August 2026

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

Techzoom.TV |
TechzoomTV