স্মার্টফোন কেনার সময় ক্যামেরা, ডিসপ্লে বা ব্যাটারির পাশাপাশি প্রসেসরও গুরুত্বপূর্ণ বিষয়। গেমিং, মাল্টিটাস্কিং, ব্যাটারি ব্যাকআপ কিংবা দৈনন্দিন ব্যবহারের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন স্ন্যাপড্রাগন চিপসেট উপযুক্ত হতে পারে। ২০২৬ সালের জন্য বাজেট ও ব্যবহারভেদে স্ন্যাপড্রাগন প্রসেসর বাছাইয়ের একটি সহজ গাইড তুলে ধরা হলো।
ফ্ল্যাগশিপ ও হাই-এন্ড
Snapdragon 8 Elite Gen 5
হার্ডকোর গেমিং ও সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য এই চিপসেটকে তালিকার শীর্ষে রাখা হয়েছে। ৩ ন্যানোমিটার প্রযুক্তি, তৃতীয় প্রজন্মের Oryon CPU, Adreno 840 GPU এবং Agentic AI সুবিধা রয়েছে এতে।
Snapdragon 8 Elite
ফ্ল্যাগশিপ পারফরম্যান্স কিছুটা কম দামে পেতে চাইলে এটি উপযোগী বিকল্প। এতে দ্বিতীয় প্রজন্মের Oryon CPU, সর্বোচ্চ ৪.৩২ গিগাহার্টজ ক্লক স্পিড এবং Adreno 830 GPU রয়েছে।
Snapdragon 8 Gen 5
হেভি গেমিংয়ের চেয়ে ক্যামেরা, এআই ও দ্রুতগতির দৈনন্দিন ব্যবহারে গুরুত্ব দেওয়া ব্যবহারকারীদের জন্য এটি উপযোগী। ৩ ন্যানোমিটার প্রসেস, Oryon CPU এবং Agentic AI সুবিধা রয়েছে।
মিড-রেঞ্জ
Snapdragon 7+ Gen 3
মধ্যম বাজেটে শক্তিশালী পারফরম্যান্স চান এমন ব্যবহারকারীদের জন্য এটি ভালো পছন্দ। Cortex-X4 প্রাইম কোর থাকায় তুলনামূলক পুরোনো কিছু ফ্ল্যাগশিপ চিপসেটের সঙ্গেও প্রতিযোগিতা করতে পারে।
Snapdragon 7 Gen 4
দৈনন্দিন কাজ, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং ক্যাজুয়াল গেমিংয়ের মধ্যে ভারসাম্য চান যারা, তাদের জন্য এই চিপসেট উপযোগী। এতে ৪ ন্যানোমিটার প্রসেস ও অন-ডিভাইস এআই সুবিধা রয়েছে।
Snapdragon 6 Gen 5
কম বাজেটে স্মুথ দৈনন্দিন ব্যবহার ও হালকা গেমিংয়ের জন্য এই চিপসেট বিবেচনা করা যেতে পারে। এতে অক্টা-কোর CPU, Adreno 812 GPU এবং ৫জি ও Wi-Fi 7 সমর্থন রয়েছে।
বাজেট ও এন্ট্রি-লেভেল
Snapdragon 4 Gen 5 / 4 Gen 4
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ওয়েব ব্রাউজিং, সাধারণ মাল্টিটাস্কিং ও হালকা গেমিংয়ের জন্য এসব চিপসেটের ফোন যথেষ্ট হতে পারে। কম বিদ্যুৎ খরচের পাশাপাশি ৫জি সংযোগ ও দ্রুত চার্জিংয়ের মতো সুবিধাও রয়েছে।
এক নজরে
| ব্যবহার | উপযুক্ত চিপসেট |
|---|---|
| হার্ডকোর গেমিং | Snapdragon 8 Elite Gen 5 |
| প্রিমিয়াম পারফরম্যান্স | Snapdragon 8 Elite |
| ভ্যালু-ফর-মানি ফ্ল্যাগশিপ | Snapdragon 8 Gen 5 |
| শক্তিশালী মিড-রেঞ্জ | Snapdragon 7+ Gen 3 |
| ব্যাটারি ও পারফরম্যান্সের ভারসাম্য | Snapdragon 7 Gen 4 |
| বাজেট মিড-রেঞ্জ | Snapdragon 6 Gen 5 |
| সাধারণ ব্যবহার | Snapdragon 4 Gen 5 / 4 Gen 4 |





















