Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ
Share on FacebookShare on Twitter

মোবাইল অপারেটর ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্যও বিএনপি সরকারের প্রথম বাজেটে সুখবর থাকছে। বাজেটে মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কর্তনের হার ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব থাকতে পারে। মোবাইল সিমে ৩০০ টাকার নির্দিষ্ট ভ্যাট বাতিল করে ১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে নতুন সিমের দাম কমতে পারে।

স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার ৫ শতাংশ ও ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব থাকতে পারে। এ ছাড়া বিটিআরসির পাওয়া রেভিনিউ শেয়ার, লাইসেন্স ফি বা চার্জের ওপর প্রযোজ্য ২০ শতাংশ উৎসে কর প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হতে পারে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমরা শুনেছি সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে। এটি অবশ্যই সরকারের সাধুবাদ পাওয়ার মতো একটি বিষয়। সারা বিশ্ব মোবাইল ফোন খাত একটি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এআইয়ের কারণে মেমোরি প্রাইস অনেক বেড়েছে। এই সময়টিতে আসলে আমরা যারা বাংলাদেশে মোবাইল ফোন শিল্পে বিনিয়োগ করেছি ম্যানুফ্যাকচারিং করার জন্য, আমাদের জন্য লং টার্ম সাসটেইনেবিলিটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা শুনেছি এবার কোনো পলিসি হচ্ছে দীর্ঘ মেয়াদের, যা বিনিয়োগকে উৎসাহিত করবে, আমাদের স্বস্তি দেবে। আর সরকারের এই উদ্যোগ দেশের মোবাইল ফোন শিল্পের জন্য একটি ভালো উদ্যোগ বলে আমি মনে করি।’

বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর গণমাধ্যমকে বলেন, ‘মোবাইল নেটওয়ার্ক সেবার ওপর উৎসে কর কমানোর প্রস্তাব অপারেটরদের ক্যাশ-ফ্লো উন্নত করতে এবং নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়তা করতে পারে। এ ছাড়া মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন আমদানি করা যন্ত্রাংশের ওপর কর কমানোর উদ্যোগ স্থানীয় উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে খাতটির দীর্ঘদিনের দাবি অনুযায়ী উচ্চ করপোরেট কর হ্রাস, অবকাঠামো বিনিয়োগে বিশেষ প্রণোদনা, ৫জি সম্প্রসারণ, সফটওয়্যার রপ্তানি, ক্লাউড সেবা, ডেটা সেন্টার বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য নতুন সুবিধার কথা শোনা যাচ্ছে না। ফলে ডিজিটাল অর্থনীতি উপকৃত হলেও বড় আইসিটি ও টেলিকম কোম্পানিগুলোর জন্য বাজেটের প্রভাব তুলনামূলকভাবে সীমিত হতে পারে।’

মোবাইল ফোন ও প্রযুক্তি খাতে শুল্ক-কর সুবিধা নিয়ে বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয়ভাবে মোবাইল উৎপাদনের কাঁচামালে কর ছাড়ের ফলে দেশীয়ভাবে সংযোজিত কিছু ডিভাইসের দাম কমতে পারে। তবে যেসব স্মার্টফোন সরাসরি আমদানি করা হয়, সেগুলোর ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই, কারণ আমদানি পর্যায়ের কর কাঠামোয় বড় কোনো পরিবর্তন আসার খবর পাইনি।’

তিনি আরও বলেন, ‘সিম ট্যাক্স বা অপারেটরদের কিছু কর সুবিধা অপারেটরদের লাভ বাড়াতে সহায়তা করতে পারে, কিন্তু ভোক্তা পর্যায়ে ইন্টারনেট বা মোবাইল সেবার খরচ কমার মতো কোনো সুবিধার কথা শুনতে পারছি না।’

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমকে বলেন, ‘বাজেটে মোবাইল অপারেটরদের যে সুবিধা দেওয়া হচ্ছে, তাতে প্রান্তিক জনগণ কিছুটা উপকৃত হবে, এটি ঠিক। তবে আমার পর্যবেক্ষণ হচ্ছে, ফিক্সড ব্রডব্যান্ড বা মানসম্মত (কোয়ালিটি) ব্রডব্যান্ড ইন্টারনেট সম্প্রসারণে সরকার কোনো বিশেষ উদ্যোগ বা প্রণোদনা রাখছে না বলে শুনেছি। টেলিকম ও মোবাইল অপারেটরদের দিকে তাকালে দেখা যায়, দেশে বৈধ সিমের সংখ্যা প্রায় ৩২ থেকে ৩৩ কোটি। অথচ দেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি। সে হিসাবে বলা যায়, এই খাত ইতোমধ্যে একটি পরিণত অবস্থায় পৌঁছেছে। তাই এ খাতে নতুন করে অতিরিক্ত সুবিধা দেওয়ার যৌক্তিকতা খুব বেশি নেই। অন্যদিকে ফিক্সড ব্রডব্যান্ড খাতে এখনো মাত্র ৮ থেকে ৯ শতাংশ পেনিট্রেশন রয়েছে। অথচ এই খাতের জন্য ভ্যাট, কর বা অন্য কোনো ধরনের প্রণোদনার খবর পাচ্ছি না। ফলে বিষয়টি অনেকটা ‘তেলে মাথায় তেল দেওয়ার’ মতো হয়েছে। যাদের শক্তিশালী লবিং সক্ষমতা রয়েছে, তারাই বেশি সুবিধা পেয়েছে।’

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, বিটিআরসির রাজস্বসংক্রান্ত বিষয়ে উৎসে কর কর্তনের যে পরিবর্তন আনা হয়েছে, সেটিরও খুব বড় কোনো প্রভাব পড়বে না। মূলত এটি অগ্রিম আয়কর (অ্যাডভান্স ইনকাম ট্যাক্স) আদায়ের পদ্ধতিগত পরিবর্তন। আগে বিলের আগেই অগ্রিম উৎসে কর কেটে নিত, এখন বিল পরিশোধের সময় কেটে নেওয়া হবে। শেষ পর্যন্ত কর আদায় ঠিকই হবে, শুধু প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এসেছে। ফলে এর তেমন কোনো প্রভাব নেই।

তিনি আরও বলেন, ‘আমাদের অ্যাসোসিয়েশনের দৃষ্টিতে, দেশে মানসম্মত ও উৎপাদনশীল ইন্টারনেট ব্যবহারের বিস্তারে সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ নেই। ৩২-৩৩ কোটি সিমের বাজারকে আরও কীভাবে সুবিধা দেওয়া যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। কিন্তু কোয়ালিটি ও প্রোডাক্টিভ ইন্টারনেট সম্প্রসারণে কোনো কর ছাড়, কর অবকাশ বা বিশেষ প্রণোদনার খবর পাচ্ছি না।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের যাত্রা শুরু
ই-কমার্স

ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের যাত্রা শুরু

হারানো ১০৫টি মোবাইল ফোন উদ্ধার: পল্টন থানা পুলিশের সাফল্য ও মালিকদের হাসি
নির্বাচিত

হারানো ১০৫টি মোবাইল ফোন উদ্ধার: পল্টন থানা পুলিশের সাফল্য ও মালিকদের হাসি

মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান
নির্বাচিত

মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান

সারাদিন নিরবিচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করছে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট
প্রযুক্তি পরামর্শ

সারাদিন নিরবিচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করছে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট

গেমারদের জন্য দুর্দান্ত পারফরম্যান্স এর নতুন মনিটর নিয়ে এলো এলজি
নির্বাচিত

গেমারদের জন্য দুর্দান্ত পারফরম্যান্স এর নতুন মনিটর নিয়ে এলো এলজি

এক-তৃতীয়াংশ বকেয়া পরিশোধ করল এয়ারটেল
টেলিকম

এক-তৃতীয়াংশ বকেয়া পরিশোধ করল এয়ারটেল

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা
নির্বাচিত

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ চলাকালীন ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ...

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ জুন ২০২৬

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix