Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 30 August 2026
গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
Share on FacebookShare on Twitter

৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনোস ২৫০০ প্রসেসর এবং ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়ে বাজারে আসছে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি এস২৬ এফই’ (Galaxy S26 FE)। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ফোনটিতে ফ্ল্যাগশিপ সিরিজের বেশ কিছু সুবিধার পাশাপাশি দ্রুত চার্জিং ও উন্নত ক্যামেরা ব্যবস্থা রাখা হয়েছে।

স্যামসাংয়ের তথ্যানুযায়ী, এস২৬ এফইতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ১৯০০ নিটস। ধুলো ও পানি থেকে সুরক্ষায় ফোনটিতে রয়েছে আইপি৬৮ রেটিং।

ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস ২৫০০। এতে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি থেকে সর্বোচ্চ ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা।

ছবি ও ভিডিও ধারণের জন্য পেছনে তিন ক্যামেরার সেটআপ রাখা হয়েছে। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় ওআইএস, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং তিন গুণ অপটিক্যাল জুম সুবিধার ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।

৪৫ ওয়াট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস

ব্যাটারি বিভাগে এস২৬ এফইতে রয়েছে ৪৯০০ এমএএইচ ব্যাটারি। এটি ৪৫ ওয়াটের দ্রুত তারযুক্ত চার্জিং এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে।

৭.৪ মিলিমিটার পুরু ফোনটির ওজন প্রায় ১৯৩ গ্রাম। ব্লুবেরি, গ্রাফাইট ও পেস্তা—এই তিন রঙে ডিভাইসটি পাওয়া যাবে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে বিশ্বের নির্দিষ্ট কিছু বাজারে ফোনটির বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।

ইউরোপের বাজারে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মডেলটির দাম শুরু হবে ৭৯৯ ইউরো থেকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক লাখ টাকার বেশি।

স্যামসাংয়ের জনপ্রিয় ‘এস’ সিরিজের অংশ হিসেবে এস২৬ এফইতে ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা ও চার্জিং প্রযুক্তিতে উন্নত হার্ডওয়্যার দেওয়ার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। তবে বাংলাদেশে ফোনটির আনুষ্ঠানিক মূল্য ও বাজারে আসার তারিখ এখনো জানানো হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভোর বিরুদ্ধে নিম্নমানের ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপ ফুটবলে মাঠে থাকবে ভিভো

মাসিক খরচ ছাড়াই অবিকল মানুষের মতো এআই ভিডিও!
নির্বাচিত

মাসিক খরচ ছাড়াই অবিকল মানুষের মতো এআই ভিডিও!

ইভ্যালির সৌজন্যে ১০০০ পরিবারে এসো সবাই’র ইফতার সামগ্রী
ই-কমার্স

ইভ্যালির সৌজন্যে ১০০০ পরিবারে এসো সবাই’র ইফতার সামগ্রী

হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয়?
প্রযুক্তি সংবাদ

হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয়?

শীঘ্রই সব দেশে ফেসবুক ডেটিং অ্যাপ আসছে
প্রযুক্তি সংবাদ

শীঘ্রই সব দেশে ফেসবুক ডেটিং অ্যাপ আসছে

৩ জিবি র‍্যামের লেনোভো এ৫
প্রযুক্তি সংবাদ

৩ জিবি র‍্যামের লেনোভো এ৫

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2026

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

Techzoom.TV |
TechzoomTV