Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে অফিস চালু করতে রাজি হয়েছে ফেসবুক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, 'আমার সঙ্গে ফেসবুকের সিইও'র কথা হয়েছে তিনি বলেছেন বাংলাদেশের আইন মানতে তারা চায়। সেক্ষেত্রে ভ্যাট আরোপ হলে ভ্যাট দিতে হবে।'

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ জুলাই ২০১৯
বাংলাদেশে অফিস চালু করতে রাজি হয়েছে ফেসবুক
Share on FacebookShare on Twitter

রাজস্ব পরিশোধের পাশাপাশি শিগগিরই বাংলাদেশে অফিস চালু করতে রাজি হয়েছে ফেসবুক। এ তথ্য জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

নতুন ভ্যাট আইন কার্যকরের পর ফেসবুক, গুগল, ইউটিউবের কাছ থেকে রাজস্ব আদায়ে মাঠে নেমেছে সরকার। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দিতে বিটিআরসিকে চিঠি দিয়েছে এনবিআর। বেসিসের হিসাব বলছে, এটা করতে পারলে ডিজিটাল মাধ্যমের বিজ্ঞাপন বাবদ প্রায় ৩শ’ কোটি টাকার রাজস্ব আদায় করা সম্ভব।

স্বল্প খরচে, বড় পরিসরে বিজ্ঞাপন দিতে সার্চ ইঞ্জিন গুগল, ফেসবুক, ই্উটিউব’সহ ডিজিটাল মাধ্যমের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বহুজাতিক প্রতিষ্ঠান, টেলিকম অপারেটর, বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি এখন ঝুঁকছে ডিজিটাল বিজ্ঞাপনের দিকে।

বেসিসের তথ্য মতে, ডিজিটাল মার্কেটিং কোম্পানি বাংলাদেশ থেকে বিজ্ঞাপন বাবদ প্রতিবছর প্রায় ২ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। এসব অর্থের বেশিরভাগই পরিশোধ হয় নন ব্যাংকিং চ্যানেলে। এতে রাজস্ব বঞ্চিত হয় সরকার। অথচ দেশীয় গণমাধ্যমগুলোকে বিজ্ঞাপন সম্প্রচারের আয়ের বিপরীতে ভ্যাট দিতে হয়। এ অবস্থায় নতুন ভ্যাট আইন অনুযায়ী ফেসবুক, গুগল, ইউটিউবকে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে নিজস্ব অফিস চালু অথবা মুসক এজেন্ট নিয়োগ দিতে হবে।

এনবিআরের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ জাকির হোসেন বলেন, এজেন্ট নিয়োগ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই শাস্তি হতে পারে তাদের পেনাল্টি দেয়া অথবা বাংলাদেশে ব্যবসা বন্ধ করে দেয়া।

আইন মেনে ভ্যাট পরিশোধে কোন আপত্তি নেই বলে জানালো বড় বড় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। রবির হেড অফ রেগুলেটরি সাহদ আলম বলেন, ‘শুধুমাত্র ফেসবুক বা গুগলের ক্ষেত্রে না বড় বড় কোম্পানিগুলো যারা বাংলাদেশে ব্যবসা আছে কিন্তু অফিস নেই তাদের সঙ্গে লেনদেন সহজ হবে।’

রাজস্ব আদায়ের নতুন এখাতে ভ্যাট ফাঁকিরোধে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে কঠোর হওয়ার পরামর্শ প্রযুক্তিবিদদের। জাকারিয়া স্বপন বলেন, ‘সরকার যদি সত্যি চায় ওই প্রতিষ্ঠানগুলো মেনে না নেয়ার কারণ নেই।’

আশার কথা হলো, ইতোমধ্যে সরকারের পদক্ষেপে ইতিবাচক সাড়া দিয়েছে ফেসবুক, গুগল ও ইউটিউব।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘আমার সঙ্গে ফেসবুকের সিইও’র কথা হয়েছে তিনি বলেছেন বাংলাদেশের আইন মানতে তারা চায়। সেক্ষেত্রে ভ্যাট আরোপ হলে ভ্যাট দিতে হবে।’

পর্যায়ক্রমে অন্যান্য ডিজিটাল মাধ্যমগুলোকে বাংলাদেশে ব্যবসা অব্যাহত রাখতে কার্যালয় স্থাপনে জোর দেয়া হবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আকাশে ইলেকট্রিক ট্যাক্সি ওড়াবে নাসা
প্রযুক্তি সংবাদ

আকাশে ইলেকট্রিক ট্যাক্সি ওড়াবে নাসা

৬ জিবি র‌্যামের ট্যাবলেট আনল রিয়েলমি
নির্বাচিত

৬ জিবি র‌্যামের ট্যাবলেট আনল রিয়েলমি

বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ
নির্বাচিত

বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

গুগল ডুডলে জয়নুলের তুলির আঁচড়
প্রযুক্তি সংবাদ

গুগল ডুডলে জয়নুলের তুলির আঁচড়

আইফোন ১৭ উন্মোচন আগামীকাল, সঙ্গে থাকছে আরো যেসব পণ্য
নির্বাচিত

আইফোন ১৭ উন্মোচন আগামীকাল, সঙ্গে থাকছে আরো যেসব পণ্য

কর্মীদের সমর্থনে গুগলের কোভিড-১৯ তহবিল
নির্বাচিত

কর্মীদের সমর্থনে গুগলের কোভিড-১৯ তহবিল

Load More

ট্রেন্ডিং টপিক

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

ব্ল্যাকবেরি ফোন বিক্রি বন্ধ করছে টিসিএল
নির্বাচিত

স্মার্টফোনের পথ দেখিয়ে হারিয়ে যাওয়া এক ব্র্যান্ড

জেনএআই চিপ ও ৩ডি কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে ভিভোর ‘টি৫ ৫জি’
প্রযুক্তি সংবাদ

জেনএআই চিপ ও ৩ডি কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে ভিভোর ‘টি৫ ৫জি’

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’
বিবিধ

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ জুলাই ২০১৯

বাংলাদেশে অফিস চালু করতে রাজি হয়েছে ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV