Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 2 September 2026
পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
Share on FacebookShare on Twitter

পায়রা বন্দরকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সমুদ্রবন্দরে রূপ দিতে ১৭৫ কোটি টাকার একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রকল্পের প্রস্তাবে আপত্তি তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পটির মোট ব্যয়ের প্রায় ৮৬ শতাংশই নির্দিষ্ট খাত বা পণ্যভিত্তিক বিস্তারিত হিসাব ছাড়াই ‘থোক’ বরাদ্দ হিসেবে দেখানো হয়েছে বলে জানিয়েছে কমিশন।

২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্পটির বিভিন্ন ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি)। সংশ্লিষ্টদের কাছে প্রকল্পের ব্যয় পুনর্নির্ধারণ ও বিস্তারিত তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পিইসির কার্যপত্র অনুযায়ী, প্রকল্পের তিনটি প্রধান খাতেই প্রায় ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আইসিটি সরঞ্জাম কেনার জন্য ৯৭ কোটি ৫০ লাখ টাকা, পরামর্শক সেবায় ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং কম্পিউটার ও সফটওয়্যার খাতে ২৫ কোটি ৬১ লাখ টাকা রাখা হয়েছে।

তবে এসব ব্যয়ের বিপরীতে কোন ধরনের সরঞ্জাম কেনা হবে, প্রতিটির পরিমাণ ও স্পেসিফিকেশন কী এবং কোন সফটওয়্যার কত দামে সংগ্রহ করা হবে—এসব বিষয়ে ডিপিপিতে পর্যাপ্ত তথ্য নেই বলে আপত্তি জানিয়েছে কমিশন।

পরামর্শক ব্যয় নিয়েও প্রশ্ন

প্রকল্পে ১৮৮ জন-মাস পরামর্শক সেবার জন্য ২৭ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। হিসাব অনুযায়ী, এ খাতে একজন পরামর্শকের গড় মাসিক ব্যয় প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা।

এত বেশি ব্যয়ের যৌক্তিকতা, পরামর্শকদের কাজের পরিধি, প্রয়োজনীয় বিশেষজ্ঞের ধরন এবং তাঁদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে পরিকল্পনা কমিশন।

অফিস ভাড়া ও আসবাবেও আপত্তি

প্রকল্পের আওতায় অফিস ভাড়া, নতুন আসবাবপত্র ও ফটোকপিয়ার কেনার প্রস্তাব নিয়েও প্রশ্ন উঠেছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব স্থায়ী কার্যালয় থাকার পরও এসব ব্যয় কেন প্রয়োজন, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ ছাড়া প্রকল্পে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নয়জনকে প্রেষণে নিয়োগ এবং প্রশিক্ষণ খাতে নির্দিষ্ট বিবরণ ছাড়াই থোক বরাদ্দ রাখার বিষয়েও আপত্তি জানিয়েছে কমিশন।

প্রকল্পটির অর্থায়নের কাঠামোতেও সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মোট ব্যয়ের ৯০ শতাংশ সরকারি ঋণ এবং বাকি ১০ শতাংশ পায়রা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়ন থেকে দেওয়ার কথা রয়েছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শর্ত অনুসরণ করে প্রকল্পের ডিপিপি পুনর্গঠন করতে বলা হয়েছে।

বন্দরের ডিজিটাল ব্যবস্থাপনার যুক্তি

পায়রা বন্দর কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), সেফটি অব লাইফ অ্যাট সি (এসওএলএএস) এবং আইএসওর সংশ্লিষ্ট মানদণ্ড অনুসরণ করে বন্দর পরিচালনায় আধুনিক ডিজিটাল ব্যবস্থা চালু করা প্রয়োজন।

বন্দর কর্তৃপক্ষ বলছে, পণ্য পরিবহন ও জাহাজ চলাচল বছরে প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। এ পরিস্থিতিতে জাহাজ ব্যবস্থাপনা, কার্গো হ্যান্ডলিংসহ বন্দরের বিভিন্ন কার্যক্রমে সমন্বিত ডিজিটাল অপারেটিং সিস্টেম চালু করা জরুরি।

তবে পরিকল্পনা কমিশনের অবস্থান হলো, বন্দরের অটোমেশন ও আইসিটি অবকাঠামোর প্রয়োজনীয়তা থাকলেও শতকোটি টাকার প্রকল্পে কোন খাতে কত টাকা এবং কী পণ্য বা সেবা কেনা হবে, তার স্বচ্ছ ও বিস্তারিত হিসাব থাকতে হবে। সেই তথ্য ছাড়া প্রকল্পটি অনুমোদনের জন্য এগিয়ে নেওয়া হবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্যানটোনের কালার অব ইয়ার ২০২১-এ রিয়েলমি’র ভিজ্যুয়াল আইডেন্টিটির প্রতিফলন
প্রযুক্তি সংবাদ

প্যানটোনের কালার অব ইয়ার ২০২১-এ রিয়েলমি’র ভিজ্যুয়াল আইডেন্টিটির প্রতিফলন

হুয়াওয়ের ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী

এআইভিত্তিক ভিডিও এডিটিং টুল আনল মেটা
নির্বাচিত

এআইভিত্তিক ভিডিও এডিটিং টুল আনল মেটা

কিভাবে করবেন

ভালো ক্যামেরার ফোন চেনার উপায়

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

মুঠোফোন গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আইন করার দাবি
নির্বাচিত

মুঠোফোন গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আইন করার দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 September 2026

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

Techzoom.TV |
TechzoomTV