Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 September 2026
অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে
Share on FacebookShare on Twitter

মেটা মালিকানাধীন জনপ্রিয় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য একটি ব্যতিক্রমী সুবিধা নিয়ে আসছে। এবার হোয়াটসঅ্যাপে নিজস্ব অ্যাকাউন্ট না থাকলেও কিংবা স্মার্টফোনে অ্যাপ ইনস্টল করা না থাকলেও যেকোনো ব্যক্তি অনায়াসে ভয়েস বা ভিডিও কলে অংশ নিতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক সাময়িকী ও পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

‘গেস্ট কলিং’ বা অতিথি কল নামের এই নতুন প্রযুক্তির মাধ্যমে ওয়েব ব্রাউজার ব্যবহার করে সরাসরি যেকোনো ব্যক্তি কলে যুক্ত হতে পারবেন। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে যেকোনো কলে যুক্ত হতে হলে অ্যাকাউন্টের পাশাপাশি ফোনে অ্যাপ থাকা বাধ্যতামূলক ছিল।

যেভাবে কাজ করবে নতুন এই ব্যবস্থা
নতুন এই ব্যবস্থার আওতায় একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তার অ্যাপের ‘কলস’ ট্যাব থেকে নির্দিষ্ট একটি কল লিংক তৈরি করতে পারবেন। কলটি কেবল ভয়েস হবে নাকি ভিডিও হবে, তা আগে থেকেই নির্ধারণ করে সেই লিংকটি যেকোনো মাধ্যমে অন্যের কাছে পাঠানো যাবে।

যার অ্যাকাউন্ট নেই, তিনি কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজারে লিংকটি চাপ দিলেই হোয়াটসঅ্যাপ ওয়েবের কলিং স্ক্রিন ভেসে উঠবে। সেখান থেকেই অ্যাপ ডাউনলোড ছাড়াই তারা অতিথি হিসেবে সরাসরি আলোচনায় যোগ দিতে পারবেন।

নিরাপত্তা ও কল নিয়ন্ত্রণের ক্ষমতা
অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে ব্যবহারকারীদের নিরাপত্তা ও সার্বিক নিয়ন্ত্রণের বিষয়টি এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। লিংক পেলেই কেউ সরাসরি কলে ঢুকতে পারবেন না। প্রতিটি অতিথির কলে যুক্ত হওয়ার অনুরোধ আগে হোস্টের কাছে পৌঁছাবে এবং হোস্ট ম্যানুয়ালি তা অনুমোদন করলে তবেই সেই অতিথি কলে যুক্ত হতে পারবেন।

প্রচলিত সাধারণ কলগুলোর মতো এই গেস্ট কলগুলোও ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকবে, ফলে আড়িপাতার কোনো সুযোগ থাকবে না। এছাড়া আলাপচলাকালীন যেকোনো মুহূর্তে হোস্ট চাইলে কোনো সদস্যকে বাদ দেওয়া কিংবা এক ক্লিকে সবার জন্য কল শেষ করে দেওয়ার পূর্ণ ক্ষমতা পাবেন।

বর্তমানে এই প্রযুক্তিটি প্রাথমিক ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং এখনো বেটা পরীক্ষকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে খুব শিগগিরই নতুন হালনাগাদের মাধ্যমে বিশ্বজুড়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য এই গেস্ট কলিং সুবিধাটি চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন প্যারেন্টাল কনট্রোল টুল চালু মেটার
নির্বাচিত

নতুন প্যারেন্টাল কনট্রোল টুল চালু মেটার

এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা
প্রযুক্তি সংবাদ

এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা

ঝুঁকিপূর্ণ ও কষ্টকর কাজে ব্যবহৃত হবে রোবট : আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ঝুঁকিপূর্ণ ও কষ্টকর কাজে ব্যবহৃত হবে রোবট : আইসিটি প্রতিমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে লেনোভোর আয় বেড়েছে ২০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে লেনোভোর আয় বেড়েছে ২০ শতাংশ

আইইবি’র টেলিমেডিসিন সেবা চালু
প্রযুক্তি সংবাদ

আইইবি’র টেলিমেডিসিন সেবা চালু

তথ্যপ্রযুক্তি খাতে চাকরি হারানোর বছর
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে চাকরি হারানোর বছর

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট
প্রযুক্তি সংবাদ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 September 2026

অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে

Techzoom.TV |
TechzoomTV