Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 September 2026
ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ
Share on FacebookShare on Twitter

গার্মেন্টস ফেব্রিক আমদানির ঘোষণা দিয়ে বিশেষ কৌশলে ফেব্রিক রোলের ভেতরে লুকিয়ে আনা হয়েছিল বিপুলসংখ্যক দামি মোবাইল ফোন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় অভিযান চালিয়ে এমন ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস, কাস্টমস গোয়েন্দা, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় এ অভিযান চালানো হয়। এফএফ কার্গো আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আনা ওই চালানটির এয়ারওয়ে বিল নম্বর ৮২৮-৫৬৭৮২৪১২।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চালানটি গত ৩১ আগস্ট হংকং এয়ার কার্গোর RH-6651 ফ্লাইটে হংকং, চীন থেকে বাংলাদেশে আসে। আমদানিকারকের ঘোষণায় চালানে গার্মেন্টস ফেব্রিক থাকার কথা উল্লেখ করা হয়।

মঙ্গলবার চালানটি পরীক্ষা-নিরীক্ষার সময় আমদানি করা ফেব্রিক রোল নিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে রোল খুলে তল্লাশি চালালে কাপড়ের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুলসংখ্যক মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়। গণনা শেষে প্রাথমিকভাবে ১ হাজার ৬৫৫টি দামি মোবাইল ফোন পাওয়ার তথ্য নিশ্চিত করে কাস্টমস।

অভিযানে কাস্টমস, কাস্টমস গোয়েন্দা, এভসেক ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চালানটির ঘোষণা ছিল গার্মেন্টস ফেব্রিক। কিন্তু তল্লাশি করে ফেব্রিক রোলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ হাজার ৬৫৫টি দামি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।’

কাস্টমস সূত্র জানায়, বৈধভাবে মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে নির্ধারিত শুল্ক-কর ও অন্যান্য বিধিবিধান অনুসরণ করতে হয়। কিন্তু ফেব্রিকের চালানের আড়ালে মোবাইল ফোন লুকিয়ে আনার ঘটনায় পণ্যের প্রকৃত পরিচয় গোপন করে শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় চালানটির সঙ্গে কারা জড়িত, মোবাইল ফোনগুলো কার কাছে পৌঁছানোর কথা ছিল এবং এর আগে একই কৌশলে কোনো চালান বিমানবন্দর দিয়ে খালাস করা হয়েছে কিনা—এসব বিষয়ও তদন্ত করা হচ্ছে।

জব্দ করা মোবাইল ফোনগুলোর ব্র্যান্ড, মডেল ও বাজারমূল্য যাচাই শেষে চালানটির মোট আর্থিক মূল্য এবং সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে। একই সঙ্গে আমদানিকারক প্রতিষ্ঠান ও কার্গো কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের জন্য চিপ তৈরি করবে টিএসএমসি !
নির্বাচিত

হুয়াওয়ের জন্য চিপ তৈরি করবে টিএসএমসি !

ইসরায়েলে মাস্ক, গাজায় স্টারলিংক চলবে তেল-আবিবের কথায়
নির্বাচিত

ইসরায়েলে মাস্ক, গাজায় স্টারলিংক চলবে তেল-আবিবের কথায়

এমএফএস আন্তঃলেনদেন শুরু: বিকাশ ‘অপ্রস্তুত’, নগদ ‘অননুমোদিত’
অর্থ ও বাণিজ্য

এমএফএস আন্তঃলেনদেন শুরু: বিকাশ ‘অপ্রস্তুত’, নগদ ‘অননুমোদিত’

বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুললেই বোনাস
নির্বাচিত

বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুললেই বোনাস

ফোল্ডেবল আইফোনে যেসব ফিচার থাকতে পারে!
নির্বাচিত

ফোল্ডেবল আইফোনে যেসব ফিচার থাকতে পারে!

শাওমির গ্যাজেট ক্রয়ে সাবধান!
প্রযুক্তি সংবাদ

চমক দিল শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 September 2026

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

Techzoom.TV |
TechzoomTV