Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উৎক্ষেপণের আগে কেন আটকে গেল ভারতের চন্দ্রযান-২ ?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ জুলাই ২০১৯
উৎক্ষেপণের আগে কেন আটকে গেল ভারতের চন্দ্রযান-২ ?
Share on FacebookShare on Twitter

কারিগরি ত্রুটির কারণে উৎক্ষেপণের এক ঘণ্টারও কম সময় হাতে থাকতে থামিয়ে দেয়া হয়েছে ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান।

বিবিসি জানিয়েছে, চন্দ্রযান-২ নামে ১৫ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ভারতের এই চন্দ্র মিশনটি ভারতের স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টা ৫১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ২১ মিনিট) দেশের পূর্ব উপকূলে অবস্থিত শ্রী হরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা করার কথা ছিল।

কিন্তু উৎক্ষেপণের মাত্র ৫৬ মিনিট বাকি থাকতেই উল্টো গণনা বা কাউন্টডাউন বন্ধ করে দেয়া হয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও জানিয়েছে, মহাকাশযানটির লঞ্চ ভেহিকল সিস্টেমে ত্রুটি ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে উৎক্ষেপণ প্রক্রিয়া থামিয়ে দেয়া হয়।

এই মুহূর্তে ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট জিওসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (GSLV) মার্ক থ্রি বা ‘বাহুবলী’। সেটিরই কোনো একটি অংশের কারিগরি প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে বলে ইঙ্গিত করা হয়েছে।

উৎক্ষেপণের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে মহাকাশ সংস্থাটি।

ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান চন্দ্রযান-২’র নেতৃত্বে থাকছেন দুই নারী বিজ্ঞানী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী নেতৃত্বে চন্দ্রাভিযান শুরু করতে যাচ্ছে ভারত।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, চন্দ্রযান-২ নামে এই মিশনের নেতৃত্ব দেবেন ভনিথা মুঠায়া এবং রিতা কারিধাল। ভনিতা হচ্ছেন চন্দ্রযান-২ এর প্রকল্প পরিচালক এবং রিতু হচ্ছেন মিশন পরিচালক।

তারা ছাড়াও চন্দ্রযান-২’র অভিযানকে সফল করতে দলে রয়েছেন প্রায় ৩০ জন নারী। এই অভিযানে পিছিয়ে নেই পুরুষরাও। নারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন দায়িত্বে কাজ করবেন তারা।

উৎক্ষেপণের পর সফলভাবে চাঁদে অবতরণ করলে এটিই হবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম মহাকাশযান।

আর ভারত হবে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের পিঠে মহাকাশযানের নিয়ন্ত্রিত অবতরণ (সফট ল্যান্ডিং) করানো চতুর্থ দেশ। এর আগে শুধু যুক্তরাষ্ট্র, ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন এ কাজে সফল হয়েছিল।

চন্দ্রযান-২ মূলত চাঁদের পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে। সেখানে পানি ও খনিজের অস্তিত্ব খোঁজা এবং ভূমিকম্প পরিমাপসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু দায়িত্ব রয়েছে মিশনটির।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের নতুন সমস্যা, বন্ধ হচ্ছে বহু গ্রুপ
নির্বাচিত

ফেসবুক আইডির যাবতীয় তথ্য ডাউনলোড করবেন যেভাবে

এবার ফেসবুক ছাড়লেন ক্ষুব্ধ স্টিফেন কিং
নির্বাচিত

এবার ফেসবুক ছাড়লেন ক্ষুব্ধ স্টিফেন কিং

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে বাংলাদেশের দুটি পুরস্কার
নির্বাচিত

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে বাংলাদেশের দুটি পুরস্কার

ছবি ও ভিডিওর বাইরেও আইফোনের ক্যামেরা অ্যাপের আরো কিছু কাজ
কিভাবে করবেন

ছবি ও ভিডিওর বাইরেও আইফোনের ক্যামেরা অ্যাপের আরো কিছু কাজ

মানুষের জন্য রোবোটিক লেজ!
পাঁচমিশালি

মানুষের জন্য রোবোটিক লেজ!

চালু হলো ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস
প্রযুক্তি সংবাদ

চালু হলো ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix