Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছবি ও ভিডিওর বাইরেও আইফোনের ক্যামেরা অ্যাপের আরো কিছু কাজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 7 September 2024
ছবি ও ভিডিওর বাইরেও আইফোনের ক্যামেরা অ্যাপের আরো কিছু কাজ
Share on FacebookShare on Twitter

ছবি ও ভিডিওর জন্য কোন স্মার্টফোন ভালো হতে পারে এমন প্রশ্নে অধিকাংশের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে আইফোন। এ কারণে আইফোনের অন্যান্য অ্যাপের তুলনায় ডিফল্ট ক্যামেরা অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তবে অ্যাপটি দিয়ে যে শুধু ছবি ও ভিডিও ধারণ করা যায় তা কিন্তু নয়। আরো কয়েকটি কাজ সম্ভব। অধিকাংশ ব্যবহারকারী হয়তো সেসব ব্যবহার করেন না। স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে আইফোনের ক্যামেরা অ্যাপের এ রকম চারটি ফিচার সম্পর্কে বলা হয়েছে।

পাঠোদ্ধার

ছোট লেখা বা দূরের কিছু দেখতে যাদের সমস্যা হয় তাদের জন্য বেশ কাজের হতে পারে আইফোনের ক্যামেরা অ্যাপ। সড়কের অন্য পাশে সাইনবোর্ডের লেখা পড়তে অসুবিধা হচ্ছে। ক্যামেরা অ্যাপ চালু করে ‘জুম-ইন’ করলে মনে হবে সাইনবোর্ডটি বেশ কাছে এবং লেখা অনেকটাই পরিষ্কার দেখা যাবে। একই কাজ ক্ষুদ্র কোনো বস্তুর ক্ষেত্রেও করা যেতে পারে। যদিও ছবি তুলে জুম করেও দেখা যাবে। তবে সেক্ষেত্রে বাড়তি ধাপ পেরোতে হবে। আইফোনের ম্যাগনিফাইং ফিচারও রয়েছে। আইওস ১২ ও পরবর্তী সংস্করণে কন্ট্রোল সেন্টার সেটিংস থেকে ম্যাগনিফায়ার অপশন চালু করে নেয়া যাবে। সুবিধাটি মূলত আইফোনের পর্দায় দেখানো বিষয়গুলোকে কয়েক গুণ বড় করে দেখায়।

কিউআর কোড স্ক্যান

পেমেন্ট বা রেজিস্ট্রেশন কাজে কিউআর কোড স্ক্যান খুব সাধারণ একটি কাজ। তবে এর জন্য অনেকে আলাদা অ্যাপ ব্যবহার করে থাকেন। কিন্তু এ কাজ ডিফল্ট ক্যামেরা অ্যাপ দিয়েও করা সম্ভব। তবে তা কাজ করবে আইওএস ১৩ ও পরবর্তী সংস্করণের আইফোনে। বিজ্ঞাপন বা বক্সের গায়ে যে কিউআর কোড থাকে তা ক্যামেরা অ্যাপের ফ্রেমে রাখলে এর চারদিকে হলুদ রেখা এবং এর নিচে একটি ট্যাগ দেখা যাবে, যার অর্থ কোডটি চিনতে পেরেছে। ট্যাগটিতে টাচ করলে কোডটিতে থাকা ওয়েবসাইট বা তথ্য দেখাবে। তবে যেকোনো কিউআর কোড স্ক্যান করার ক্ষেত্রে সাবধানতা মেনে চলতে বলেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। কারণ কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইটে প্রবেশ বা হ্যাকিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা থাকে।

লেখা সংরক্ষণ

আইওএস ১৫ ও পরবর্তী সংস্করণের আইফোনে লাইভ টেক্সট ফিচার ব্যবহার করা যায়। ক্যামেরা অ্যাপ চালু করে কোনো লেখার দিকে তাক করলে এটি চিনতে পারে এবং হলুদ রঙে হাইলাইট করে। হাইলাইট করা লেখায় টাচ করলে স্ক্রিনের ডান পাশে ওপরের দিকে ‘লাইভ টেক্স’ আইকন দেখাবে। সেখান থেকে প্রয়োজনমাফিক লেখা কপি বা অন্য কোথাও শেয়ার করা যাবে।

অনুবাদ

আইফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপে ফিচারটি আইওএস ১৫ ও পরবর্তী সংস্করণে ব্যবহার করা যায়। তবে ফোনের মডেল যদি পুরনো হয় তাহলে কোন কোন ভাষা সমর্থন করে তা আগে দেখে নিতে হবে। যে লেখা অনুবাদ করতে হবে তার দিকে ক্যামেরা তাক করলে আগের মতো হলুদ রঙে হাইলাইট করবে। এখন ‘লাইভ টেক্স’ আইকন থেকে ‘ট্রান্সলেশন’ বাটনে টাচ করলে লেখা আইফোনের ডিফল্ট যে ভাষা নির্বাচন করা থাকবে সে ভাষায় অনুবাদ দেখাবে। তবে লেখার ফন্ট ও স্পষ্টতাভেদে অনুবাদের মান কম-বেশি হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ডাটা সেন্টারে বিদেশী এআই চিপ নিষিদ্ধ করছে চীন
নির্বাচিত

রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ডাটা সেন্টারে বিদেশী এআই চিপ নিষিদ্ধ করছে চীন

দেশের বাজারে উন্মোচিত হলো শাওমি ১১টি ফ্ল্যাগশিপ সিরিজ
প্রযুক্তি বাজার

দেশের বাজারে উন্মোচিত হলো শাওমি ১১টি ফ্ল্যাগশিপ সিরিজ

৪৬ স্টার্টআপে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্টার্টআপ বাংলাদেশ
নির্বাচিত

৪৬ স্টার্টআপে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্টার্টআপ বাংলাদেশ

টিকটক ভিডিও কতক্ষণ হওয়া উচিত
প্রযুক্তি সংবাদ

টিকটক ভিডিও কতক্ষণ হওয়া উচিত

নতুন দুই ৫জি ফোন আনছে শাওমি
নির্বাচিত

৩০ কোটি স্মার্টফোন বিক্রির প্রত্যাশ্যা করছে শাওমি

মোশন ভিউ-এ পাওয়া যাবে ইনফিনিক্স মোবাইল
নির্বাচিত

মোশন ভিউ-এ পাওয়া যাবে ইনফিনিক্স মোবাইল

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 September 2024

ছবি ও ভিডিওর বাইরেও আইফোনের ক্যামেরা অ্যাপের আরো কিছু কাজ

Techzoom.TV |
TechzoomTV