Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 12 September 2026
বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের
Share on FacebookShare on Twitter

জৈবিক মারণাস্ত্র বা বায়োওয়েপন তৈরির গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের চেষ্টা করা কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ করেছে অ্যানথ্রোপিক। তাদের তৈরি জনপ্রিয় এআই মডেল ‘ক্লড’ ব্যবহার করে বিপজ্জনক গবেষণার চেষ্টা করা হচ্ছিল। তবে এ ধরনের তৎপরতা চিহ্নিত করার পর সংশ্লিষ্ট একাধিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এআই যত শক্তিশালী হচ্ছে, ততই এর অপব্যবহারের ঝুঁকিও বাড়ছে বলে জানায় সংস্থাটি। খবর সিএনএন ও বিবিসি।

গত বৃহস্পতিবার প্রকাশিত এক নিরাপত্তা প্রতিবেদনে অ্যানথ্রোপিক জানিয়েছে, এআইয়ের অপব্যবহার মানবজাতির জন্য অন্যতম বড় ঝুঁকি। ৩০ দিনের একটি পর্যবেক্ষণ অভিযানে তারা প্রায় ৩৫টি আলাদা সন্দেহজনক কার্যক্রম চিহ্নিত করেছে। তবে এ কাজগুলোর পেছনে কোনো ক্ষতিকর উদ্দেশ্য ছিল, নাকি তা শুধুই বৈজ্ঞানিক গবেষণার অংশ—সে বিষয়ে প্রতিষ্ঠানটি শতভাগ নিশ্চিত হতে পারেনি।

প্রতিবেদনে বলা হয়, এ কাজের সঙ্গে সরাসরি বিজ্ঞানীরা যুক্ত ছিলেন। ভৌগোলিক অবস্থান লুকিয়ে ভুয়া তথ্য দিয়ে এআই মডেলটির নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দেয়ার চেষ্টা করেন তারা। তার মধ্যে চিকুনগুনিয়া ভাইরাসের ক্ষতিকারক ক্ষমতা বাড়ানোর গবেষণার জন্য তহবিল চেয়ে আবেদন তৈরিতে সহায়তা চাওয়া হয়েছিল। আরেকটি ঘটনায় যুক্তরাষ্ট্রের বাইরের এক গবেষক বার্ড ফ্লু ভাইরাস কীভাবে স্তন্যপায়ী প্রাণীর দেহে খাপ খাইয়ে মারাত্মক রোগ ছড়াতে পারে, তা নিয়ে গবেষণা করছিলেন। এছাড়া গুটিবসন্তের জন্য দায়ী স্মলপক্স, এমপক্স এবং বিভিন্ন প্রাণীর মারাত্মক বিষ নিয়ে গবেষণার চেষ্টা চালানো হয়।

অ্যানথ্রোপিক সতর্ক করে বলেছে, এআইয়ের কারণে এখন বড় কোনো রাষ্ট্রের সহায়তা ছাড়াই একজন ব্যক্তি বা ছোট দল জটিল ও ক্ষতিকর প্রযুক্তি তৈরি করতে সমর্থ হচ্ছে। ওষুধ আবিষ্কার এবং চিকিৎসা গবেষণায় এআই দারুণ সম্ভাবনা তৈরি করলেও এর দ্বিমুখী ব্যবহারের কারণে তা ক্ষতিকারক উদ্দেশ্যে কাজে লাগানোর সুযোগ থেকে যায়।

জৈব নিরাপত্তা ছাড়াও নজরদারি, প্রতারণা ও ঐতিহ্যবাহী সামরিক অস্ত্র তৈরির প্রচেষ্টাও প্রতিহত করেছে অ্যানথ্রোপিক। চীনসংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তিব্বতি বৌদ্ধসহ উইঘুর মুসলিম ও এশিয়ার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ওপর নজরদারি চালাতে এ প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করে। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সম্পর্কিত পক্ষগুলো ক্ষেপণাস্ত্রের দিকনির্দেশনা সংক্রান্ত সফটওয়্যার তৈরির জন্য ক্লড ব্যবহারের চেষ্টা চালায়।

এ ধরনের ঘটনা এআইয়ের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সম্প্রতি অ্যানথ্রোপিক থেকে পদত্যাগ করা গবেষক জেকব কক্সন সতর্ক করে বলেন, ‘এআই প্রযুক্তির বিকাশ এত দ্রুত ঘটছে যে মানুষ শিগগিরই এর ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নতুন ‘ক্লড ফেবল ৫’ মডেলে আরো কঠিক সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যেন বিপজ্জনক জৈব গবেষণায় এটি ব্যবহারের সুযোগ না থাকে। তবে শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ন্ত্রণই যথেষ্ট নয়, বড় মডেলগুলোর নিরাপদে ব্যবহারের জন্য আন্তর্জাতিক আইন ও সরকারি নজরদারি প্রয়োজন।

গত জুলাইয়ে প্রায় ১ হাজার ৪০০ এআইকর্মী প্রযুক্তিটির ওপর কঠোর সরকারি নিয়ন্ত্রণ এবং উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছিলেন। অ্যানথ্রোপিকও শক্তিশালী এআই মডেল প্রকাশের ক্ষেত্রে শিল্প খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইনসম্মত ও যাচাইযোগ্য সহযোগিতার আহ্বান জানিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ পথে মোবাইলফোনে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি ৪ মোবাইল শপের
নির্বাচিত

দেশে অবৈধ বাজার নিয়ন্ত্রণ করছে ২২ জনের শক্তিশালী সিন্ডিকেট!

ফেসবুক নিয়ে পড়ে থাকলে চাকরির বারোটা
নির্বাচিত

ফেসবুক নিয়ে পড়ে থাকলে চাকরির বারোটা

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫
নির্বাচিত

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫

মেগাপিক্সেল প্রতারনা থেকে সাবধান
নির্বাচিত

মেগাপিক্সেল প্রতারনা থেকে সাবধান

দেশের বাজারে হুয়াওয়ের নতুন চমক
কিভাবে করবেন

নতুন স্মার্টফোন কিনছেন? এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন

উন্মোচনের আগেই ফাঁস হয়ে গেল গুগল পিক্সেল ৪ এর ছবি!
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের আগেই ফাঁস হয়ে গেল গুগল পিক্সেল ৪ এর ছবি!

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
প্রযুক্তি সংবাদ

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল
নির্বাচিত

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি
কিভাবে করবেন

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের
প্রযুক্তি সংবাদ

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ
নির্বাচিত

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ

অ্যাপলের নতুন পণ্যের তালিকায় এবার যুক্ত হলো ফোল্ডেবল...

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 September 2026

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

Techzoom.TV |
TechzoomTV