Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 13 September 2026
চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে গত বৃহস্পতিবার সকালে অদ্ভুত এক ঘটনা ঘটে। প্রায় একই সময়ে সমস্যায় পড়ে বিশ্বের বহুল ব্যবহৃত তিন এআই চ্যাটবট—ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, অ্যানথ্রপিকের ক্লদ এবং ইলোন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের গ্রোক। কয়েক ঘণ্টার মধ্যেই তিনটি সেবা আবার স্বাভাবিক হয়ে আসে। কিন্তু প্রশ্নটি রয়ে গেছে—তিন প্রতিদ্বন্দ্বীর সেবা প্রায় একই সময়ে অচল হলো কেন? এ প্রশ্নের পরিষ্কার উত্তর এখনো পাওয়া যায়নি। বরং যত ব্যাখ্যা সামনে আসছে, রহস্য ততটাই জমছে।

গত ৩ সেপ্টেম্বর সকালে প্রথমে অ্যানথ্রপিক তাদের এআই চ্যাটবট ক্লদের কয়েকটি মডেলে সমস্যা হওয়ার কথা জানায়। এরপর গ্রোক এবং চ্যাটজিপিটিতেও বিভ্রাট দেখা দেয়। চ্যাটজিপিটির পাশাপাশি ওপেনএআইয়ের কোড লেখায় সহায়তাকারী এআই সেবা কোডেক্সও ক্ষতিগ্রস্ত হয়। কয়েক ঘণ্টার মধ্যে সব প্রতিষ্ঠানই সেবা স্বাভাবিক করার কথা জানায়।

তিন প্রতিষ্ঠানের মধ্যে ওপেনএআই সবচেয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টা ৪৩ মিনিটে একটি ‘রাউটিং এরর’ বা তথ্য আদান-প্রদানের পথ নির্ধারণসংক্রান্ত কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ব্যবহারকারী চ্যাটজিপিটি ও কোডেক্স ব্যবহার করতে পারেননি। প্রায় ৩৪ মিনিট পর এর সমাধান কার্যকর করা হয়। ওপেনএআইয়ের নিজস্ব স্ট্যাটাস পেজেও ওই দিনের বিভ্রাটের তথ্য রয়েছে।

গ্রোকের সমস্যার উৎসও কিছুটা জানা গেছে। এক্সএআইয়ের মূল প্রতিষ্ঠান স্পেসএক্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে তাদের কম্পিউটিং সেন্টারে বিভ্রাট হয়েছিল। এর প্রভাব পড়ে গ্রোকে। প্রতিষ্ঠানটি একই সঙ্গে তাদের ‘কম্পিউট পার্টনারদের’ কাছেও ক্ষমা চেয়েছে।

এই একটি বাক্যই রহস্যের একটি অংশের সম্ভাব্য ব্যাখ্যা দিচ্ছে।

কারণ এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক স্পেসএক্সের কম্পিউটিং অবকাঠামো ব্যবহার করে। দুই প্রতিষ্ঠান গত মে মাসে এ নিয়ে অংশীদারত্বের ঘোষণা দেয়। ফলে মেমফিসের কম্পিউটিং সেন্টারের সমস্যার কারণে গ্রোকের পাশাপাশি ক্লদের কিছু সেবাও ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে—এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে অ্যানথ্রপিক শুধু জানিয়েছে, তাদের ‘অবকাঠামোগত সমস্যার’ কারণে আংশিক বিভ্রাট হয়েছিল; বিস্তারিত কারণ প্রকাশ করেনি।

তাহলে চ্যাটজিপিটি?

সেখানেই হিসাবটি আর সহজে মেলে না। ওপেনএআই বলছে, তাদের সমস্যা ছিল নিজস্ব রাউটিং ত্রুটি। স্পেসএক্সের মেমফিস অবকাঠামোর সঙ্গে চ্যাটজিপিটির ওই বিভ্রাটের কোনো সম্পর্ক এখন পর্যন্ত প্রকাশ্যে প্রতিষ্ঠিত হয়নি।

প্রথম দিকে সন্দেহের তীর গিয়েছিল ইন্টারনেট অবকাঠামো সেবাদাতা ক্লাউডফ্লেয়ারের দিকেও। কারণ তিন এআই প্রতিষ্ঠানই বিভিন্নভাবে ক্লাউডফ্লেয়ারের সেবা ব্যবহার করে। কিন্তু প্রতিষ্ঠানটি জোর দিয়ে জানিয়েছে, তাদের নেটওয়ার্কে ওই সময় কোনো বড় ধরনের বিভ্রাট ছিল না। অ্যামাজন ওয়েব সার্ভিসেস, গুগল ক্লাউড ও মাইক্রোসফটের অ্যাজুরের মতো বড় ক্লাউড সেবাদাতারাও সংশ্লিষ্ট বড় সমস্যার তথ্য দেয়নি।

ফলে আপাতত সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো—একই সময়ে অন্তত দুটি আলাদা কারিগরি সমস্যা ঘটে থাকতে পারে। মেমফিসের সমস্যাটি গ্রোক এবং সম্ভবত ক্লদের বিভ্রাট ব্যাখ্যা করতে পারে; অন্যদিকে চ্যাটজিপিটির ক্ষেত্রে ওপেনএআইয়ের দেয়া ‘রাউটিং এরর’-এর ব্যাখ্যাই এখন পর্যন্ত একমাত্র নিশ্চিত তথ্য।

সময়টা কাকতালীয়ভাবে এমন ছিল যে তিন প্রতিদ্বন্দ্বী এআই যেন একই সকালে একসঙ্গে কাজ থেকে বিরতি নিয়েছিল। তবে এটি নিছক কাকতাল, নাকি পরস্পরের সঙ্গে যুক্ত কোনো অবকাঠামোগত দুর্বলতার লক্ষণ—তার উত্তর এখনো মেলেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চ্যাটজিপিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কৃষির উন্নয়নে ১০০ গ্রামে ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: পলক
প্রযুক্তি সংবাদ

কৃষির উন্নয়নে ১০০ গ্রামে ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: পলক

বদলে যাচ্ছে চোরাই মোবাইলের আইএমইআই, কিনছে অপরাধীরা
প্রযুক্তি সংবাদ

বদলে যাচ্ছে চোরাই মোবাইলের আইএমইআই, কিনছে অপরাধীরা

অবৈধ নিষেধাজ্ঞা আরোপ বন্ধের রায় চেয়ে আবেদন করেছে হুয়াওয়ে
নির্বাচিত

অবৈধ নিষেধাজ্ঞা আরোপ বন্ধের রায় চেয়ে আবেদন করেছে হুয়াওয়ে

‘ফেসবুককে বাংলাদেশের আইন কানুন মানতে হবে’
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে খোলা যাবে একাধিক অ্যাকাউন্ট

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
প্রযুক্তি সংবাদ

দুই কোটি ৬০ লাখ আইডির তথ্য হাতিয়ে নিল হ্যাকাররা!

ফোল্ডেবল ফোনে বাজিমাতের চেষ্টা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল ফোনে ঝুঁকছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো

Load More

ট্রেন্ডিং টপিক

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
সোশ্যাল মিডিয়া

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 September 2026

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

Techzoom.TV |
TechzoomTV