Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 13 September 2026
আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) এর বাজার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের পুরোটা সময় এবং ২০২৬ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকজুড়ে বাংলাদেশের স্মার্টফোন বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ইনফিনিক্স। দেশের স্মার্টফোন বাজারের বিভিন্ন শ্রেণির গ্রাহকদের সাথে ব্র্যান্ডটির সুদৃঢ় সম্পৃক্ততা ও অব্যাহত অগ্রগতিরই প্রতিফলন এই অর্জন।

গত কয়েক বছরে বাংলাদেশে নিজেদের পোর্টফোলিও ব্যাপকভাবে বিস্তৃত করেছে ইনফিনিক্স। সাশ্রয়ী দামের দৈনন্দিন ব্যবহারের হ্যান্ডসেট থেকে শুরু করে পারফরম্যান্স ও গেমিং কেন্দ্রিক ডিভাইস, সব ধরনের গ্রাহকের চাহিদাকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে তাদের স্মার্টফোনগুলো। ইনফিনিক্সের সাম্প্রতিক লাইনআপে রয়েছে নোট ৬০ সিরিজ, জিটি ৩০ সিরিজ, হট ৭০ সিরিজ এবং স্মার্ট ২০ সিরিজ। এসব ফোন শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, বিনোদনপ্রেমী ও মোবাইল গেমারদের প্রয়োজন মেটাতে সক্ষম।

একই ডিভাইসে পারফরম্যান্স, ডিসপ্লে, ক্যামেরা ও ব্যাটারি লাইফের সেরা সমন্বয় যারা চান, তাদের জন্য তৈরি নোট ৬০ সিরিজ। সদ্য বাজারে আসা নোট ৬০ এবং নোট ৬০ প্রো মডেলে জোর দেওয়া হয়েছে কাজ, বিনোদন, ফটোগ্রাফি ও মাল্টিটাস্কিংয়ের ওপর। দৈনন্দিন ব্যবহারের জন্য অলরাউন্ড অভিজ্ঞতা পেতে তরুণ পেশাজীবী ও শিক্ষার্থীদের কাছে সিরিজটি বেশ জনপ্রিয়।

গেমিংপ্রেমীদের জন্য উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে আনা হয়েছে জিটি ৩০ সিরিজ। গেমিং বান্ধব ফিচার, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন গেমখেলার প্রযুক্তি রয়েছে এতে। এর মধ্যে জিটি ৩০ প্রো মডেলটি গেমারদের নিখুঁত ও দ্রুত পারফরম্যান্সের অভিজ্ঞতা দেয়।

মূলধারার ব্যবহারকারীদের নজর কেড়েছে হট ৭০ সিরিজ। আকর্ষণীয় ডিজাইন, প্রতিদিনের পারফরম্যান্স, বিনোদন ও শক্তিশালী ব্যাটারির দুর্দান্ত মেলবন্ধন ঘটেছে এতে। সিরিজের নতুন সংস্করণ হট ৭০ এবং হট ৭০ প্রো ফাইভজি এর মধ্যে প্রো ফাইভজি মডেলে যুক্ত করা হয়েছে ফাইভজি কানেক্টিভিটি ও উন্নত প্রযুক্তি, যা তুলনামূলক আধুনিক স্মার্টফোনপ্রত্যাশীদের চাহিদা মেটাচ্ছে।

পোর্টফোলিওটির অপেক্ষাকৃত সাশ্রয়ী ধাপে রয়েছে স্মার্ট ২০ সিরিজ। শিক্ষার্থী, প্রথমবার স্মার্টফোন ব্যবহারকারী এবং যোগাযোগ, অনলাইন ক্লাস, সোশ্যাল মিডিয়া ও বিনোদনের জন্য ব্যবহারিক হ্যান্ডসেট খুঁজছেন, এমন গ্রাহকদের কথা ভেবে এটি তৈরি। প্রয়োজনীয় সকল ফিচার সমন্বিত থাকায় দৈনন্দিন ব্যবহারের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক।

বিভিন্ন বৈচিত্র্যময় প্রোডাক্ট লাইনের মাধ্যমে বাংলাদেশে বিশাল গ্রাহকগোষ্ঠীর চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে ইনফিনিক্স। কোনো নির্দিষ্ট গ্রাহক দলের মধ্যে সীমাবদ্ধ না থেকে, ভিন্ন জীবনের ধারা, বাজেট ও ব্যবহারিক ধরন অনুযায়ী স্মার্টফোন নিয়ে আসছে ব্র্যান্ডটি।

আইডিসির প্রতিবেদন অনুযায়ী ২০২৫ এবং ২০২৬ সালের প্রথমার্ধজুড়ে ইনফিনিক্সের টানা শীর্ষস্থান ধরে রাখা বাংলাদেশের প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে ব্র্যান্ডটির শক্ত অবস্থান এবং বহুমুখী পণ্য কৌশলের কার্যকারিতাকেই প্রকাশ করে।

এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশি গ্রাহকদের কাছে অন্যতম বিশ্বস্ত স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে ইনফিনিক্সের ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করেছে। সাশ্রয়ী মূল্যে উদ্ভাবনী প্রযুক্তি ও নান্দনিক স্টাইলের সমাহার, সঙ্গে আইডিসির নিরপেক্ষ স্বীকৃতি, সব মিলিয়ে অঞ্চলে ইনফিনিক্সের অবস্থান ও নেতৃত্বকে আরও শক্তিশালী করল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা
নির্বাচিত

আইফোনপ্রেমীদের জন্য দুঃসংবাদ

ফ্ল্যাগশিপ কিলার রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি
নির্বাচিত

সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন

স্যামসাংয়ের গ্যালাক্সি এ-সিরিজে ওয়ান ইউআই ৮ বেটা আপডেট
নির্বাচিত

স্যামসাংয়ের গ্যালাক্সি এ-সিরিজে ওয়ান ইউআই ৮ বেটা আপডেট

ফিউচার লেন্স ২০২৪-এ যুগান্তকারী এআই ইমেজিং প্রযুক্তি নিয়ে এলো টেকনো
নির্বাচিত

ফিউচার লেন্স ২০২৪-এ যুগান্তকারী এআই ইমেজিং প্রযুক্তি নিয়ে এলো টেকনো

সর্বাধিক গ্রাহক নিয়ে প্রথম স্থানে ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

জেনেনিন নগদের মালিকানায় আছেন যারা

১৭ ক্ষতিকর অ্যাপ নিষিদ্ধ করলো গুগল
নির্বাচিত

১৭ ক্ষতিকর অ্যাপ নিষিদ্ধ করলো গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি
প্রযুক্তি সংবাদ

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার দ্বিগুণ, ৬২ কোটির বেশি মানুষ যুক্ত
নির্বাচিত

ক্রিপ্টোকারেন্সির দাম দুই মাসের সর্বনিম্নে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 September 2026

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix