Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 15 September 2026
অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
Share on FacebookShare on Twitter

অ্যাপল সম্প্রতি বাজারে এনেছে তাদের নতুন দুইটি স্মার্টওয়াচ—ওয়াচ সিরিজ ১২ এবং ওয়াচ আল্ট্রা ৪। দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, আধুনিক হেলথ ট্র্যাকিং ফিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নানা সুবিধায় সমৃদ্ধ এই ঘড়িগুলো ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। ভারতের বাজারে এই ঘড়িগুলোর দাম কত এবং কবে থেকে এগুলো কিনতে পারবেন, তা জেনে নেওয়া যাক।

অ্যাপল ওয়াচ সিরিজ ১২ মডেলে যুক্ত করা হয়েছে নতুন ‘হেলথ সেন্সিং সিস্টেম’। এর মাধ্যমে ঘড়িটি প্রতিদিন নিয়মিত বিরতিতে আপনার হৃদস্পন্দন বা হার্ট রেট মেপে নিতে পারে। এছাড়া এতে যুক্ত হয়েছে নতুন ‘রেডিনেস’ ফিচার। ব্যবহারকারী কতটা ঘুমাচ্ছেন, তার শরীরচর্চা, ট্রেনিং লোড এবং অন্যান্য শারীরিক তথ্য গভীরভাবে বিশ্লেষণ করে ঘড়িটি প্রতিদিন শূন্য থেকে দশের মধ্যে একটি স্কোর প্রদান করবে। এই স্কোরের ওপর ভিত্তি করে ঘড়িটি ব্যবহারকারীকে ‘রিকভার’, ‘পেস ইওরসেল্ফ’, ‘রেডি’ কিংবা ‘গো ফর ইট’ এর মতো নানা দরকারি নোটিফিকেশন পাঠাবে, যা স্বাস্থ্য সচেতনতায় দারুণ সাহায্য করবে।

অ্যাপল ওয়াচ সিরিজ ১২ মডেলে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। কোম্পানির দাবি অনুযায়ী, মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই এই স্মার্টওয়াচটি প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সচল থাকে। অন্যদিকে, যাঁরা ঘরের বাইরে বেশি সময় কাটান, তাঁদের জন্য আনা হয়েছে ওয়াচ আল্ট্রা ৪ মডেলটি। এই প্রিমিয়াম ঘড়িটি একবার চার্জ দিলে সাধারণ ব্যবহারে ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। আর এর বিশেষ ‘লো পাওয়ার মোড’ চালু রাখলে ব্যাকআপ বেড়ে এক ধাক্কায় ৮৪ ঘণ্টা পর্যন্ত হতে পারে। পাশাপাশি মাত্র ১৫ মিনিট চার্জ দিয়েই প্রায় ১৮ ঘণ্টার ব্যাকআপ পাওয়া সম্ভব।

নতুন এই দুটি ঘড়িতেই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দারুণ সব ফিচার। সিরিজ ১২ স্মার্টওয়াচে সিরির উন্নত সংস্করণের পাশাপাশি ‘সাউন্ড রিকগনিশন’, ‘লাইভ রিওয়াইন্ড’, ‘সিরি রিক্যাপ’ এবং ‘শাজাম’-এর মতো বেশ কিছু উন্নত অডিও ফিচার যুক্ত করা হয়েছে।

ভারতে অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এর দাম শুরু হচ্ছে ৫৬ হাজার ৯০০ রুপি থেকে। অন্যদিকে প্রিমিয়াম রেঞ্জের অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪-এর দাম রাখা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি থেকে। দুটি ঘড়িরই প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এর মূল বিক্রি শুরু হবে। এছাড়া সিরিজ ১২ ঘড়িটি ৪২ মিলিমিটার এবং ৪৬ মিলিমিটার—এই দুই মাপের মডেলে পাওয়া যাবে। ক্রেতারা অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম এবং সিরামিক—এই তিন ধরনের ডায়াল থেকে নিজেদের পছন্দের মডেলটি বেছে নিতে পারবেন। অন্যদিকে আল্ট্রা ৪ মডেলে মিলবে ন্যাচারাল এবং ব্ল্যাক টাইটানিয়াম ফিনিশের দুটি আকর্ষণীয় বিকল্প।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল ওয়াচ সিরিজ ১২

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাউকে আনফলো করতে ফেসবুকের নতুন অপশন
নির্বাচিত

কাউকে আনফলো করতে ফেসবুকের নতুন অপশন

সাড়ে ৮ হাজার পেটেন্ট বেচে দিচ্ছে ইন্টেল
প্রযুক্তি সংবাদ

ইতালিতে বিনিয়োগ করবে না ইন্টেল

চলছে রিয়েলমি স্মার্টফোনে মেগা ডিলস, ৯-১৫ জুন পাবেন অবিশ্বাস্য ছাড়!
ই-কমার্স

চলছে রিয়েলমি স্মার্টফোনে মেগা ডিলস, ৯-১৫ জুন পাবেন অবিশ্বাস্য ছাড়!

অস্কারে দেখা গেল গ্যালাক্সি জেড ফ্লিপ
প্রযুক্তি সংবাদ

অস্কারে দেখা গেল গ্যালাক্সি জেড ফ্লিপ

অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন চকলেট
ই-কমার্স

অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন চকলেট

চীনে স্টারলিংকের সেবা দেবে না টেসলা
নির্বাচিত

চীনে স্টারলিংকের সেবা দেবে না টেসলা

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন
কিভাবে করবেন

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়
ছাড় ও অফার

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব...

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 September 2026

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

Techzoom.TV |
TechzoomTV