Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সমাজে শিক্ষকরাই সবচেয়ে বেশি সম্মানিত: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 5 October 2020
সমাজে শিক্ষকরাই সবচেয়ে বেশি সম্মানিত: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিক্ষকদের যে জাতি সম্মান দেয় না সে জাতি কখনো এগুতে পারে না। সমাজে যার মর্যাদা যে ভাবেই চিহ্নিত করা হোক শিক্ষকরাই সবচেয়ে বেশী সম্মানিত। শিক্ষকতা কেবল চাকুরি বা রুটিন কাজ করেন তা নয় । তারা মানব সম্পদ তৈরির কারিগর।

মন্ত্রী আজ ঢাকায় ওয়েবিনারে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকদের সংগঠন জাতীয় শিক্ষক দিবস- ২০২০ উদযাপন কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আক্তারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশে ইউনেস্কো প্রতিনিধি বিটরিক কালডান (Ms. Beatrice Kaldun)এবং গণস্বাক্ষরতা কর্মসূচির ড. এনামুল হক বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের অপরিহার্য উল্লেখ করে বলেন, চক ডাস্টারের পরিবর্তে ডিজিটাল ক্লাশরুম এবং কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল কনটেন্ট দরকার। সংকট মোকাবেলায় আগামী দিনের প্রস্তুতি নিতে হবে। শিক্ষকদের ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে। কারণ আমাদের লক্ষ চতুর্থ শিল্প বিপ্লবে সক্ষমতা অর্জন করা। আমাদের উদ্দেশ্য বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে প্রথম শিল্প বিপ্লব যুগের প্রয়োজনীয়তার আদলে। দ্বিতীয় শিল্প বিপ্লবেও ইংরেজ প্রবর্তিত আমাদের এই শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তন ঘটেনি। তৃতীয় শিল্প বিপ্লবে আইটি তথ্য প্রযুক্তি যুক্ত হয়। কিন্তু শিক্ষা ব্যবস্থা আগেরটিই থেকে যায় উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার বড় পরিবর্তন করেন। তিনি দেশে দশ হাজার প্রোগ্রামার তৈরির ব্যবস্থা করেন, ভিসেটের মাধ্যমে ইন্টারনেট চালু করেন এবং কম্পিউটার সহজলভ্য করতে সকল প্রকার কর কম্পিউটারের ওপর থেকে প্রত্যাহার করেন। এই বৈপ্লবিক পরিবর্তনের ধারাবাহিকতায় ২০০৯ সাল থেকে গত এগারো বছরে শিক্ষার আধুনিকায়নসহ সবক্ষেত্রে আমুল রূপান্তর ঘটেছে। তিনি বলেন, ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন শুরু না করলে করোনাকালে জীবন যাপনের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারতাম না।

বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয় করণ এবং যুগোপযোগী শিক্ষার জন্য ড.কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন কমিশনের উল্লেখ করে বলেন, শিক্ষাই হচ্ছে একটি জাতিকে এগিয়ে নেওয়ার বড় হাতিয়ার। তিনি বলেন, প্রযক্তি হচ্ছে মানুষের জন্য ,প্রযুক্তির জন্য মানুষ নয়। আমাদের সন্তানরা অত্যন্ত মেধাবি। শিক্ষকদের হাতেই তাদের মেধার বিকাশ ঘটে। এই কারণে শিক্ষক সমাজকে বিকশিত করতে না পারলে কোন জাতিও বিকশিত হতে পারে না।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষকদের ক্ষমতায়নের জন্য যা যা করণীয় তা করতে হবে। শিক্ষার জন্য খরচকে ভবিষ্যত বিনিয়োগ হিসেবে দেখতে হবে। তারা বলেন, শিক্ষায় তৃণমূলকেও গুরুত্ব দিয়ে শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ন্যানো স্যাটেলাইট
প্রযুক্তি সংবাদ

দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ন্যানো স্যাটেলাইট

অবশেষে একুশে পদক পাচ্ছেন ‘অভ্র’র মেহেদী হাসান খান
প্রযুক্তি সংবাদ

অবশেষে একুশে পদক পাচ্ছেন ‘অভ্র’র মেহেদী হাসান খান

সোস্যাল মিডিয়া জোয়ার- আমরা কি ভাসছি, না ডুবছি?
প্রযুক্তি সংবাদ

সোস্যাল মিডিয়া জোয়ার- আমরা কি ভাসছি, না ডুবছি?

মাস্টারকার্ড ডেবিট কার্ডে গ্লোবাল ইউসেজ সুবিধা চালু করলো সিটি ব্যাংক
প্রযুক্তি সংবাদ

মাস্টারকার্ড ডেবিট কার্ডে গ্লোবাল ইউসেজ সুবিধা চালু করলো সিটি ব্যাংক

স্প্যাম ঠেকাতে আসছে ফায়ারফক্সের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

স্প্যাম ঠেকাতে আসছে ফায়ারফক্সের নতুন ফিচার

ভিভো ওয়াই৪০০
নির্বাচিত

বাংলাদেশে যাত্রা শুরু করলো ভিভোর ফ্ল্যাগশিপ ওয়াই৪০০

Load More

ট্রেন্ডিং টপিক

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ
নির্বাচিত

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
অটোমোবাইল

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
অর্থ ও বাণিজ্য

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 October 2020

সমাজে শিক্ষকরাই সবচেয়ে বেশি সম্মানিত: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix