Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেমিকন্ডাক্টর উৎপাদন কোরিয়ার আধিপত্যের অবসান ঘটাবে তাইওয়ান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ জুলাই ২০১৯
সেমিকন্ডাক্টর উৎপাদন কোরিয়ার আধিপত্যের অবসান ঘটাবে তাইওয়ান
Share on FacebookShare on Twitter

সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জামের বিক্রি ব্যাপকভাবে কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ইলেকট্রনিকস উৎপাদন ও ডিজাইন সাপ্লাই চেইন গবেষণা প্রতিষ্ঠান সেমি (এসইএমআই)। সেমির হিসাবে, চলতি বছর সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জামের বিক্রি ১৮ দশমিক ৪ শতাংশ কমে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমে যাবে। যেখানে ২০১৮ সালে বিক্রি ছিল ৬৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। খবর টেলিকম লিড।

চলমান বাণিজ্য বিরোধ এবং ভূরাজনৈতিক অস্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে সৃষ্ট অনিশ্চয়তার কারণে প্রযুক্তি বাজারের সব খাতেই কম-বেশি নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ২০২০ সাল নাগাদ এ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে সেমি। সেমির হিসাবে, চলতি বছর কমলেও ২০২০ সালে সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জামের বিক্রি ১১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫৮ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়াবে। যদিও তা ২০১৮ সালের তুলনায় বেশ কম।

সেমিকন্ডাক্টর কাঁচামালের মধ্যে ওয়েফার প্রক্রিয়াকরণ সরঞ্জামের বিক্রি ১৯ দশমিক ১ শতাংশ কমে হবে ৪২ দশমিক ২ বিলিয়ন ডলার। সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্লান্ট (ফ্যাব) ও ওয়েফার প্রক্রিয়াকরণে ব্যবহূত সরঞ্জাম এবং মাস্ক ও বিশেষ চশমার বিক্রি ৪ দশমিক ২ শতাংশ কমে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারে নেমে যাবে।

এছাড়া সংযোজন ও প্যাকেজিং সরঞ্জামের বিক্রিও ২২ দশমিক ৬ শতাংশ কমে ৩ দশমিক ১ বিলিয়ন ডলার হবে। পাশাপাশি সেমিকন্ডাক্টর পরীক্ষার সরঞ্জামের বিক্রি ১৬ দশমিক ৪ শতাংশ কমে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারে নামবে।

এ পরিস্থিতির সুযোগ নিতে পারে তাইওয়ান। সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জামের আন্তর্জাতিক বাজারে দক্ষিণ কোরিয়াকে হটিয়ে দেশটি শীর্ষস্থান দখল করতে পারে। সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জামের বাজারে চলতি বছর তাইওয়ানের প্রবৃদ্ধি হতে পারে ২১ দশমিক ১ শতাংশ।

অবশ্য উত্তর আমেরিকারও প্রবৃদ্ধি ঘটবে। তাদের বিক্রি বাড়তে পারে ৮ দশমিক ৪ শতাংশ। পাশাপাশি চীন টানা দ্বিতীয় বছরের মতো দ্বিতীয় শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হবে। মূলধন ব্যয় বেড়ে যাওয়ার কারণে দক্ষিণ কোরিয়া প্রথম থেকে তৃতীয় অবস্থানে নেমে যাবে।

এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এক মীমাংসিত ঘটনা নিয়ে বাণিজ্য বিরোধে জড়িয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ৪ জুলাই থেকে স্মার্টফোন ও সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহূত মূল্যবান কাঁচামাল দক্ষিণ কোরিয়ায় রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছে দেশটি।

স্মার্টফোন ও টেলিভিশনের ডিসপ্লে তৈরিতে ব্যবহূত ফ্লুরিনেটেড পলিমাইড ও সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহূত বিশুদ্ধ হাইড্রোজেন ফ্লুরাইড গ্যাস (ইচিং গ্যাস) ও রেসিস্ট দক্ষিণ কোরিয়ায় রফতানিতে কড়াকড়ি আরোপ করেছে জাপান।

বিশ্ববাজারে প্রযুক্তিপণ্য প্রস্তুতে প্রয়োজনীয় ফ্লুরিনেটেড পলিমাইড ও রেসিস্টের ৯০ শতাংশ এবং ইচিং গ্যাসের প্রায় ৭০ শতাংশই উৎপাদন করে জাপান। এসব কাঁচামালের জন্য জাপানকে বাদ দিয়ে হঠাৎ করে বিকল্প উৎপাদক খুঁজে পাওয়া খুব কঠিন হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি জ্ঞান
প্রযুক্তি সংবাদ

“তরুণ প্রজন্মকে আইসিটি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য” – ফয়েজ আহমদ তৈয়্যব

লাইক দেওয়ায় কৃষককে ৫০ লাখ টাকা জরিমানা!
নির্বাচিত

লাইক দেওয়ায় কৃষককে ৫০ লাখ টাকা জরিমানা!

ওয়ালটন উৎপাদিত এইচএমপিএস অ্যাডহেসিভ দেশীয় শিল্পের চাহিদা মেটাতে সক্ষম
নির্বাচিত

ওয়ালটন উৎপাদিত এইচএমপিএস অ্যাডহেসিভ দেশীয় শিল্পের চাহিদা মেটাতে সক্ষম

ডিজিটাল ডিভাইস রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ডিভাইস রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ: পলক

মাস্ক পরা অবস্থায় আইফোন আনলক করতে দেবে অ্যাপল
নির্বাচিত

মাস্ক পরা অবস্থায় আইফোন আনলক করতে দেবে অ্যাপল

২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করল নোকিয়া
নির্বাচিত

২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করল নোকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

২০২৬ সালে ১৫ থেকে ২০ হাজারে সেরা ১০ স্মার্টফোন
ফিচার

এআই ক্যামেরায় ছবি হবে আরও নিখুঁত, সেরা ৫ স্মার্টফোন

৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে
প্রযুক্তি বাজার

৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে

গিকবেঞ্চে আইকিউ জেড১১: গ্লোবাল ভার্সনে বড় বদল আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

চোরাই ও ক্লোন ফোনের বাজারে বড় ঝুঁকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জুলাই ২০১৯

সেমিকন্ডাক্টর উৎপাদন কোরিয়ার আধিপত্যের অবসান ঘটাবে তাইওয়ান

Techzoom.TV |
TechzoomTV