Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 20 September 2026
চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
Share on FacebookShare on Twitter

ন্যান্ড (NAND) ও ডিআরএএম (DRAM) মেমোরি চিপের সংকট এবং মূল্যবৃদ্ধির প্রভাবে ২০২৬ সালে বৈশ্বিক স্মার্টফোন বাজারে বড় ধরনের পতনের পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (IDC)।

আইডিসির ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্বজুড়ে স্মার্টফোন শিপমেন্ট ১৬ দশমিক ৭ শতাংশ কমে ১০০ কোটির কিছু বেশি ইউনিটে নেমে আসতে পারে।

তবে ইউনিট বিক্রি কমলেও স্মার্টফোন বাজারের মোট আর্থিক মূল্য বাড়বে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য (ASP) ২৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫৮১ ডলারে পৌঁছাতে পারে। এর ফলে মোট বাজারমূল্য ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬১৩ বিলিয়ন ডলারে দাঁড়ানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকেও শিপমেন্ট কমেছে

২০২৬ সালের এপ্রিল থেকে জুন—দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন শিপমেন্ট হয়েছে ২৭ কোটি ৬৩ লাখ ইউনিট। এক বছর আগে একই সময়ে ২৯ কোটি ৮৩ লাখ ইউনিট শিপমেন্ট হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাজার ৭ দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছে।

আইডিসির তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে শীর্ষ পাঁচ নির্মাতার মধ্যে স্যামসাং ও অ্যাপল শিপমেন্ট বাড়াতে পারলেও শাওমি, অপো ও ভিভোর শিপমেন্ট কমেছে।

স্যামসাং ৬ কোটি ২৭ লাখ ইউনিট শিপমেন্ট করে ২২ দশমিক ৭ শতাংশ বাজার দখলে রেখেছে। এক বছর আগে প্রতিষ্ঠানটির বাজার অংশ ছিল ১৯ দশমিক ৪ শতাংশ।

অ্যাপল ৫ কোটি ৫৭ লাখ ইউনিট শিপমেন্ট করে ২০ দশমিক ২ শতাংশ বাজার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এক বছর আগে তাদের বাজার অংশ ছিল ১৬ দশমিক ৩ শতাংশ।

শাওমির শিপমেন্ট ২৬ দশমিক ৪ শতাংশ কমে ৩ কোটি ১২ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির বাজার অংশ কমে হয়েছে ১১ দশমিক ৩ শতাংশ।

অপোর শিপমেন্ট ১৭ দশমিক ১ শতাংশ কমে ২ কোটি ৮৯ লাখ এবং ভিভোর শিপমেন্ট ১৯ দশমিক ৬ শতাংশ কমে ২ কোটি ১২ লাখ ইউনিট হয়েছে।

মেমোরি চিপের দাম বাড়ায় চাপ বাজেট ফোনে

প্রতিবেদন অনুযায়ী, মেমোরি চিপের দাম বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে সাশ্রয়ী ও এন্ট্রি-লেভেল স্মার্টফোনে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নির্মাতাদের অনেকেই কম দামের মডেলের উৎপাদন ও সরবরাহ কমিয়ে দিচ্ছে।

অন্যদিকে তুলনামূলক উচ্চমূল্যের ফোনের ক্ষেত্রে নির্মাতারা সরবরাহ ব্যবস্থাপনা ও পণ্যের মূল্য সমন্বয়ের মাধ্যমে বাড়তি খরচ সামাল দেওয়ার সুযোগ পাচ্ছে।

আইডিসির পূর্বাভাস অনুযায়ী, ১০০ ডলারের নিচের স্মার্টফোনের বাজারেও এর প্রভাব পড়তে পারে। গত বছর এই দামের শ্রেণিতে বিশ্বজুড়ে প্রায় ১৭ কোটি ৩০ লাখ ইউনিট ফোন বিক্রি হয়েছিল।

অ্যানড্রয়েডে বড় প্রভাবের পূর্বাভাস

মেমোরি সংকটের কারণে সাশ্রয়ী ফোনের সরবরাহ কমে যাওয়ায় অ্যানড্রয়েড ইকোসিস্টেমে এর প্রভাব তুলনামূলক বেশি হতে পারে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

আইডিসির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে অ্যানড্রয়েড ফোনের বিক্রি ২৪ দশমিক ৩ শতাংশ কমতে পারে। বিপরীতে অ্যাপলের আইওএসের বাজার অংশ প্রায় চার শতাংশ পয়েন্ট বেড়ে ২৩ দশমিক ৬ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।

চীনা বাজারে হুয়াওয়ের নিজস্ব হারমনিওএসের ব্যবহারও বাড়তে পারে। ২০২৬ সালে হারমনিওএস চালিত ডিভাইসের সংখ্যা প্রায় ৫ কোটি ১০ লাখ ইউনিটে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আইডিসি।

ফোল্ডেবল ফোনে ভিন্ন চিত্র

সামগ্রিক বাজার সংকুচিত হলেও ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

আইডিসির হিসাবে, ২০২৬ সালে বিশ্বব্যাপী ফোল্ডেবল স্মার্টফোনের শিপমেন্ট ১২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রায় ২ কোটি ২৯ লাখ ইউনিট হতে পারে।

প্রতিবেদনটিতে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনের বাজারে প্রবেশকেও এই খাতের গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাড়তে পারে ফোন ব্যবহারের মেয়াদ

স্মার্টফোনের দাম বাড়ার কারণে নতুন ডিভাইস কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারেন ক্রেতারা। ফলে পুরোনো ফোন তুলনামূলক বেশি সময় ব্যবহার করার প্রবণতা বাড়তে পারে।

আইডিসির পূর্বাভাসে বলা হয়েছে, মেমোরি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রভাব সামনের কয়েক বছরেও স্মার্টফোন বাজারে থাকতে পারে। ফলে কম দামের স্মার্টফোনের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি নতুন ডিভাইসের গড় দামও বাড়তে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
নির্বাচিত

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা

ওয়াই-ফাইয়ের গতি বাড়াবেন যেভাবে
নির্বাচিত

ওয়াই-ফাইয়ের গতি বাড়াবেন যেভাবে

স্মার্টফোন নিরাপদ রাখতে ৭ সহজ করণীয়
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন নিরাপদ রাখতে ৭ সহজ করণীয়

ডট কম ডোমেইন সম্পর্কে যা যা জানা প্রয়োজন !
নির্বাচিত

ডট কম ডোমেইন সম্পর্কে যা যা জানা প্রয়োজন !

অ্যান্ড্রয়েড ভার্সনে অটোফিল সুবিধা আনছে ফায়ারফক্স
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ভার্সনে অটোফিল সুবিধা আনছে ফায়ারফক্স

Load More

ট্রেন্ডিং টপিক

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2026

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

Techzoom.TV |
TechzoomTV