Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 5 October 2026
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter

বাজারে আসার এক মাসও পার হয়নি। এর মধ্যেই আইফোন ১৮ প্রো-এর রং বদলে যাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন ব্যবহারকারী। তাদের দাবি, নতুন ফোনের পেছনের ক্যামেরার আশপাশের অংশে রঙের পরিবর্তন দেখা যাচ্ছে। কেউ কেউ ফোনটি অ্যাপলের কাছে ফেরত পাঠিয়ে অর্থ ফেরতও চেয়েছেন।

আইফোন ১৮ প্রো-এর রঙের জন্য অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামে ডাইং প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। এতে ধাতুর হানিকম্ব কাঠামোর ভেতরে রঙের পিগমেন্ট প্রবেশ করে, যা দীর্ঘস্থায়ী হওয়ার কথা। তবে ব্যবহারকারীদের অভিযোগ, কালো ও বেগুনি রঙের মডেলগুলোতে ইতোমধ্যে পেছনের ক্যামেরার আশপাশে রঙের পরিবর্তন দেখা যাচ্ছে।

রেডিটে এক ব্যবহারকারী নিজের ফোনের ছবি দিয়ে জানান, ক্যামেরার লেন্সগুলোর চারপাশের অংশ পাশের ক্যামেরা হাউজিংয়ের তুলনায় কিছুটা হালকা বা গোলাপি দেখাচ্ছে। ফোনে কোনও তেল, ময়লা বা অন্য কোনও অবশিষ্টাংশ নেই এবং জায়গাটি ভালোভাবে পরিষ্কার করার পরও সমস্যাটি থেকে গেছে বলে দাবি করেন তিনি। ফোনে কোনও আঁচড়, দাগ বা শারীরিক ক্ষতির চিহ্নও নেই বলে জানান ওই ব্যবহারকারী।

ওই পোস্টের পর একই ধরনের সমস্যার কথা জানান আরও কয়েকজন আইফোন ব্যবহারকারী। একজন জানান, তিনি পরদিন অ্যাপলে গিয়ে ফোনটি পরিষ্কার কালো মডেল দিয়ে বদলে নেওয়ার চেষ্টা করবেন অথবা গ্লেসিয়ার মডেলে পরিবর্তন করবেন। আরেকজন জানান, তার ফোনও একই সমস্যায় আক্রান্ত এবং সেটি ইতোমধ্যে অ্যাপলের কাছে ফেরত পাঠানো হয়েছে। অন্য একজন আইফোন ১৮ প্রো ম্যাক্স ব্যবহারকারীও একই সমস্যার কথা জানান।

তবে রুপালি ও হালকা নীল গ্লেসিয়ার মডেল ব্যবহারকারীরা এ ধরনের সমস্যার কথা জানাননি। অনেক অ্যাপল ব্যবহারকারীর ধারণা, ক্যামেরার লেন্সের চারপাশের রঙের পরিবর্তন আসলে ধুলা বা তেল জমার কারণে হতে পারে। তবে যাদের ফোনে সমস্যা দেখা দিয়েছে, তাদের দাবি, বারবার পরিষ্কার করেও এটি দূর হচ্ছে না।

এর আগে আইফোনের প্রো মডেলে রঙ পরিবর্তনের অভিযোগ উঠেছিল। গত বছর উজ্জ্বল ‘কসমিক অরেঞ্জ’ রঙের আইফোন ১৭ প্রো গোলাপি হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন ব্যবহারকারীরা। ফোনের ফ্রেম পরিষ্কার করার রাসায়নিক বা হাতের অবশিষ্টাংশের সংস্পর্শে এলে অক্সিডেশনের কারণে ওই সমস্যা হতে পারে বলে ধারণা করা হয়েছিল। রঙিন অ্যালুমিনিয়ামে সহজে আঁচড় পড়ে নিচের ধাতব অংশ দেখা যাওয়ার অভিযোগও উঠেছিল। তবে নতুন আইফোন ১৮ প্রো-এর ক্ষেত্রে এ ধরনের আঁচড়ের সমস্যা এখনও সামনে আসেনি।

বাইরের দিক থেকে আইফোন ১৮ প্রো আগের মডেলের মতো দেখতে হলেও ভেতরে ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি ও এআই-সংক্রান্ত বেশ কিছু উন্নয়ন রয়েছে। নতুন মডেলে পরিবর্তনশীল অ্যাপারচার ব্যবহারের সুবিধাও রয়েছে। পাশাপাশি ফটোগ্রাফিক স্টাইল ও ভিডিও সক্ষমতায় উন্নয়ন আনা হয়েছে।

আইফোন ১৮ প্রো-এর দাম ১ হাজার ১৯৯ পাউন্ড বা ১ লাখ ৮২ হাজার টাকা এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ২৯৯ পাউন্ড বা ১ লাখ ৯৮ হাজার টাকা। এগুলো অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে দামি নন-ফোল্ডিং স্মার্টফোন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন ১৮ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিআইটিএমের প্রথম সিইও পদ থেকে অব্যাহতি নিলেন তালুকদার মোহাম্মদ সাব্বির
প্রযুক্তি সংবাদ

বিআইটিএমের প্রথম সিইও পদ থেকে অব্যাহতি নিলেন তালুকদার মোহাম্মদ সাব্বির

ফেসবুক-ইউটিউব থেকে ৬ ভিডিও লিংক সরানোর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-ইউটিউব থেকে ৬ ভিডিও লিংক সরানোর নির্দেশ

টিকটকার খাবি লেমের প্রতি পোস্টে আয় ৭৫০০০০ ডলার
প্রযুক্তি সংবাদ

টিকটকার খাবি লেমের প্রতি পোস্টে আয় ৭৫০০০০ ডলার

গুগল প্লে
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের তথ্য চুরি করছে নগদ

স্মার্টফোন
নির্বাচিত

বৈধ ব্যবসার ‘সাইনবোর্ড’ ঝুলিয়ে অবৈধ সিন্ডিকেটে উস্কানি: পিয়াস ও দিদারুলের দ্বিমুখী চাল

চাইলেই আর যখন তখন ‘ফেসবুক লাইভ’ করতে পারবেন না
প্রযুক্তি সংবাদ

চাইলেই আর যখন তখন ‘ফেসবুক লাইভ’ করতে পারবেন না

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে
প্রযুক্তি সংবাদ

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনসেবা নিশ্চিতকরণে সাফল্যের স্বীকৃতি...

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 October 2026

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV