Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের পণ্য নিতে চায় অ্যামাজন

আমাজন বাংলাদেশে এখনই কোনো অফিস খুলছে না। তারা এখানেই রিটেইল ব্যবসায়িক কার্যক্রম করতে ইচ্ছুক কি-না, সে বিষয়ে এখনো আলোচনা হয়নি। আপাতত তারা আমাদের এখান থেকে পণ্য তাদের ওয়ারহাউজে নিতে আগ্রহী।

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৭ জুলাই ২০১৯
বাংলাদেশের পণ্য নিতে চায় অ্যামাজন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে মার্কিন ই-কমার্স জায়ান্ট আমাজন কার্যক্রম শুরু করবে বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল। তবে এবারে বিষয়টি নিয়ে অগ্রগতির কথা জানা গেছে। দেশে কার্যক্রম শুরু করার বিষয়ে তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে বৈঠকে বসছেন আমাজনের কর্মকর্তারা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে এক বৈঠকে অংশ নেন আমাজনের এক প্রতিনিধি দল। বৈঠকে তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষে নেতৃত্ব দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং অ্যামাজনের কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করেন ইন্টারন্যাশনাল এক্সপানশন বিভাগের ক্যাটাগরি ম্যানেজার গগন দিপ সাগর।

বৈঠক শেষে পলক সাংবাদিকদের বলেন,ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে, নিজেদের ওয়্যারহাউজগুলোতে বাংলাদেশের পণ্য নিতে চায় অ্যামাজন। এরপর সেখান থেকেই নিজেদের বৈশ্বিক প্ল্যাটফর্মে এসব পণ্য বিক্রি করবে তারা। অ্যামাজনের বৈশ্বিক প্ল্যাটফর্মে দেশের পণ্য বিক্রি করা গেলে ২০৩০ সালের মধ্যে দেশের রফতানি আয় দ্বিগুণ করা সম্ভব হবে। অ্যামাজন কর্তৃপক্ষ বাংলাদেশের উদ্যোক্তাদের পণ্য আমেরিকা ইউরোপের ওয়্যারহাউজগুলোতে নিয়ে নিজেদের বৈশ্বিক প্ল্যাটফর্মে বিক্রি করতে চাচ্ছে।

পলক বলেন, আমাজন বাংলাদেশে এখনই কোনো অফিস খুলছে না। তারা এখানেই রিটেইল ব্যবসায়িক কার্যক্রম করতে ইচ্ছুক কি-না, সে বিষয়ে এখনো আলোচনা হয়নি। আপাতত তারা আমাদের এখান থেকে পণ্য তাদের ওয়ারহাউজে নিতে আগ্রহী।

গণমাধ্যমের সঙ্গে আমাজনের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি না হলেও প্রতিষ্ঠানটির মুখপাত্র হিসেবে মাহফুজুর রহমান বলেন, এসব জটিলতার মধ্যে আছে কাস্টমসের নীতি, ব্যাংকিং জটিলতা, স্থানীয়দের মধ্যে আমাজনের মতো মার্কেটপ্লেস সম্পর্কে জ্ঞান ও দক্ষতার অভাব। একারণে, কাঙ্ক্ষিত লোকবল না পাওয়ার দুশ্চিন্তা থেকেই যায়। এ বিষয়গুলোতে আমরা পরিবর্তন চাই। এতে বাংলাদেশের কাছেও রপ্তানির বড় একটি বাজার উন্মোচিত হবে।

এর আগে ২০১৮ সালের শুরুতে আমাজনের কর্মকর্তারা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর সম্ভাবনা খতিয়ে দেখে। শুরুতে কোনো প্রতিষ্ঠান অধিগ্রহণ করে কার্যক্রম শুরুর কথা জানা যায়। অবশ্য এ বিষয়ে আমাজনের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। দেশে বিনিয়োগ কার্যক্রম নিয়েও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

এর আগে গত বছর দক্ষিণ এশিয়ার ই-কমার্স কোম্পানি দারাজ গ্রুপকে কিনে বাংলাদেশে ব্যবসা করছে চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা।

মার্কিন প্রতিষ্ঠান আমাজন ই-কমার্স, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল স্ট্রিমিং ও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মতো বিষয়গুলো নিয়ে কাজ করে। বিশ্বের বৃহত্তম চার কোম্পানি হিসেবে গুগল, অ্যাপল, ফেসবুকের সঙ্গেই আমাজনের নাম আসে। ১৯৯৪ সালের ৫ জুলাই জেফ বেজোসের হাত ধরে এর যাত্রা শুরু হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আমাজন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতে ‘টিকটক’ বন্ধ হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানালেন ওয়ার্নার
প্রযুক্তি সংবাদ

ভারতে ‘টিকটক’ বন্ধ হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানালেন ওয়ার্নার

বিদ্যুৎ সাশ্রয়ে ইন্টেলের নতুন কুলিং প্রযুক্তি
নির্বাচিত

বিদ্যুৎ সাশ্রয়ে ইন্টেলের নতুন কুলিং প্রযুক্তি

দেশে গুণগত মানসম্পন্ন মাস্ক তৈরির করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার পরামর্শ আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

দেশে গুণগত মানসম্পন্ন মাস্ক তৈরির করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার পরামর্শ আইসিটি প্রতিমন্ত্রী পলক

নগদে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
প্রযুক্তি সংবাদ

নগদে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করবে রাশিয়া
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করবে রাশিয়া

ইন্টারনেট সার্ভিসেস ও রিটেইলিং ক্যাটাগরিতে শাওমি ৭ম
টিপস

শাওমি পণ্য কিনতে সাবধান!

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে নতুন ট্যাব লেনোভো ট্যাব কে১১ জেন ২
প্রযুক্তি বাজার

দেশের বাজারে নতুন ট্যাব লেনোভো ট্যাব কে১১ জেন ২

জাতীয় সাইবার সুরক্ষায় চালু হলো ‘সিআইআরএস’ ও ‘এনআরএস’ পোর্টাল
প্রযুক্তি সংবাদ

জাতীয় সাইবার সুরক্ষায় চালু হলো ‘সিআইআরএস’ ও ‘এনআরএস’ পোর্টাল

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?
নির্বাচিত

চাহিদা থাকলেও ম্যাকবুক বানাতে পারছে না অ্যাপল!

এমএফএস আন্তঃলেনদেন শুরু: বিকাশ ‘অপ্রস্তুত’, নগদ ‘অননুমোদিত’
অর্থ ও বাণিজ্য

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি সংবাদ

‘রায়ান্স’-এর বিরুদ্ধে প্রতারিত হওয়ার দাবি শিক্ষার্থীর

দেশের তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ান্স কম্পিউটার্স-এর বিরুদ্ধে...

ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট সংযোজন: বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতি নাকি লাভ?

ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট সংযোজন: বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতি নাকি লাভ?

ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স

ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ জুলাই ২০১৯

বাংলাদেশের পণ্য নিতে চায় অ্যামাজন

Techzoom.TV |
TechzoomTV