Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 25 October 2026
৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ব্যবসা-বাণিজ্যে কার্যকরভাবে কাজে লাগানো, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের সক্ষমতা তুলে ধরতে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। আগামী ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এ সামিটে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগের অংশগ্রহণে প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে প্রযুক্তি উদ্ভাবক, ব্যবসাপ্রতিষ্ঠান, সম্ভাব্য বিনিয়োগকারী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সামিটের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা এবং বিভিন্ন উপকমিটির কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ২৫ অক্টোবর ,রবিবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় সামিট আয়োজনের জন্য গঠিত বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কর্মকর্তারা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সামিটের আয়োজন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, প্রদর্শনী, আলোচনা অধিবেশন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি এআই প্রযুক্তির বিকাশ, ব্যবসা-বাণিজ্যে এর প্রয়োগ, উদ্ভাবনী উদ্যোগের প্রসার এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সামিটের মাধ্যমে দেশের এআইভিত্তিক উদ্ভাবন ও উদ্যোক্তাদের সক্ষমতা তুলে ধরা এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, সামিটে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগের অংশগ্রহণে প্রদর্শনী স্টল থাকবে। এসব স্টলে উদ্যোক্তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, পণ্য, সেবা ও বাস্তবমুখী সমাধান তুলে ধরা হবে। এর মাধ্যমে এআই প্রযুক্তির বহুমুখী ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, উদ্যোক্তাদের উদ্ভাবন প্রদর্শনের সুযোগ তৈরি এবং সম্ভাব্য বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে।

সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অগ্রগতি, ব্যবসায়িক প্রয়োগ, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ আলোচনা অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।

আলোচনা অধিবেশনগুলোতে এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ব্যবসায়িক চাহিদার সঙ্গে প্রযুক্তিগত উদ্ভাবনের সংযোগ জোরদার করার প্রত্যাশা করা হচ্ছে।

সভায় সামিটের সফল আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব উপকমিটি ও অংশীজনকে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আয়োজনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয়, অংশগ্রহণকারীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রদর্শনী ও আলোচনা অধিবেশন কার্যকরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

আয়োজকদের প্রত্যাশা, ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ দেশের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএফসিসি) হল অব ফেমে সামিটের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। উদ্বোধনী অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সামিট ২০২৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিভিন্ন মোবাইল অপারেটরে ইন্টারনেট ডাটা গিফট করার পদ্ধতি
প্রযুক্তি সংবাদ

বিভিন্ন মোবাইল অপারেটরে ইন্টারনেট ডাটা গিফট করার পদ্ধতি

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ লাইভ দেখুন টফিতে
প্রযুক্তি সংবাদ

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ লাইভ দেখুন টফিতে

আসুস আরওজি জিএল ৭০৪: আরটিএক্স গ্রাফিক্স সহ ই-স্পোর্টস গেমিং ল্যাপটপ
নির্বাচিত

কম টাকায় ভালো ল্যাপটপ কিনতে হলে

মহাকাশ অনুসন্ধানে বাংলাদেশ সরকারের সঙ্গে নাসার চুক্তি
প্রযুক্তি সংবাদ

মহাকাশ অনুসন্ধানে বাংলাদেশ সরকারের সঙ্গে নাসার চুক্তি

৪১ সালে আইসিটি খাতে আয় দাঁড়াবে ৫০ বিলিয়ন ডলার: পলক
প্রযুক্তি সংবাদ

৪১ সালে আইসিটি খাতে আয় দাঁড়াবে ৫০ বিলিয়ন ডলার: পলক

টানা দ্বিতীয়বারের মতো গুগলের ‘ইনডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ পেলো ইমো
প্রযুক্তি সংবাদ

টানা দ্বিতীয়বারের মতো গুগলের ‘ইনডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ পেলো ইমো

Load More

ট্রেন্ডিং টপিক

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের নতুন সুবিধা

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
অর্থ ও বাণিজ্য

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

এসএমই ঋণের সুদের হার নিয়ে IDLC Finance-এর কাছে ব্যাখ্যা চেয়েছেন নারী উদ্যোক্তা নুসরাত জাহান জিতু

৪ শতাংশ সুদের ঋণ ১২.১০ শতাংশ, IDLC-এর কাছে ব্যাখ্যা চান নারী উদ্যোক্তা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

প্রথম আলোর ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ পাতার জন্য উপযোগী...

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 October 2026

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix