Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 29 October 2026
যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
Share on FacebookShare on Twitter

কম্পিউটারে যারা নিয়মিত গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাদের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। জনপ্রিয় এই ব্রাউজারে সম্প্রতি নতুন ১৫৬ আপডেট প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেখানে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীদের জন্য ৬টি গুরুতর বাগসহ মোট ৩৫৩টি নিরাপত্তাজনিত ত্রুটি সংশোধন করা হয়েছে। হ্যাকাররা এই দুর্বলতার সুযোগ নিয়ে সিস্টেমে ক্ষতিকর কোড চালাতে পারে এবং বড় ধরনের আর্থিক জালিয়াতি বা ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়ার মতো ঘটনা ঘটাতে পারে। তাই ব্যবহারকারীদের দ্রুত ব্রাউজার আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংস্থাটি ইতিমধ্যে এই আপডেট রোলআউট করতে শুরু করেছে, তবে সব ব্যবহারকারীর কাছে একসঙ্গে এটি পৌঁছয় না। তাই ব্রাউজারে গিয়ে ম্যানুয়ালি আপডেট চেক করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। নতুন এই আপডেটে গ্রাফিক্স ইঞ্জিন, সিএসএস স্টাইলিং, ওয়েব পেজ রেন্ডারিং, ওয়েবআরটিসি এবং অ্যাক্সেসিবিলিটির মতো ফিচারের নানা ত্রুটি সংশোধন করা হয়েছে। এর মধ্যে ৬টি গুরুতর বাগের ৫টিই মেমোরি হ্যান্ডলিংয়ের সঙ্গে সম্পর্কিত। এছাড়া ষষ্ঠ গুরুতর বাগটি অ্যাক্সেসিবিলিটি ফিচারের ইউজ-আফটার-ফ্রি সংক্রান্ত ত্রুটি, যা সফটওয়্যারে মেমোরি রিলিজ হওয়ার পরেও তা অ্যাক্সেস করার চেষ্টা করলে দেখা দেয়।

এই ধরনের নিরাপত্তাজনিত ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা সহজেই ব্রাউজার ক্র্যাশ করাতে পারে কিংবা সিস্টেমে ক্ষতিকর কোড চালানোর চেষ্টা করতে পারে। যদিও এই ত্রুটিগুলো ব্যবহার করে বর্তমানে কোনো সাইবার হামলা চালানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট করে জানায়নি গুগল। ব্যবহারকারীরা যাতে দ্রুত নিজেদের ব্রাউজার আপডেট করে সুরক্ষিত হতে পারেন, সেজন্য দুর্বলতার বিস্তারিত তথ্য আপাতত সীমিত রাখা হয়েছে।

কম্পিউটারে গুগল ক্রোম আপডেট করার প্রক্রিয়াটি বেশ সহজ। প্রথমে কম্পিউটারে গুগল ক্রোম খুলে ওপরের ডানদিকের কোণায় থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘হেল্প’ অপশনে গিয়ে ‘অ্যাবাউট গুগল ক্রোম’-এ ক্লিক করলেই ব্রাউজার নিজে থেকে আপডেট চেক করা শুরু করবে। নতুন আপডেট উপলব্ধ থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হতে শুরু করবে এবং ইনস্টল হয়ে গেলে ‘রিল্যাঞ্চ’ অপশনে ক্লিক করলেই নতুন ভার্সনটি কার্যকর হয়ে যাবে।

লিনাক্স ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজারের ১৫৬.০.৮০৭৮.৪৭ ভার্সনটি চেক করা উচিত। অন্যদিকে উইন্ডোজ এবং ম্যাক ব্যবহারকারীদের ক্ষেত্রে ১৫৬.০.৮০৭৮.৪৭ অথবা ১৫৬.০.৮০৭৮.৪৮ ভার্সন দেখা যেতে পারে। যদি ব্রাউজারে এই নির্দিষ্ট ভার্সনগুলি এখনও না দেখায়, তবে বুঝতে হবে আপডেটটি ডিভাইসে পৌঁছাতে কিছুটা সময় নিচ্ছে। সেক্ষেত্রে কিছুক্ষণ পর পুনরায় আপডেট চেক করে যত দ্রুত সম্ভব তা ইনস্টল করে নেওয়া উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল ক্রোম

এই বিভাগ থেকে আরও পড়ুন

কেমন হবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’, জানা যাবে এপ্রিলে
প্রযুক্তি সংবাদ

কেমন হবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’, জানা যাবে এপ্রিলে

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
নির্বাচিত

‘অনিবন্ধিত’ মোবাইল ফোনে অপরাধ বাড়ছে

যে কারণে স্মার্টফোনের যুগেও ফিচার ফোন জনপ্রিয়
নির্বাচিত

যে কারণে স্মার্টফোনের যুগেও ফিচার ফোন জনপ্রিয়

জিপিএস আক্রমনে এবার ‘সময় হ্যাক’ হচ্ছে
প্রযুক্তি সংবাদ

জিপিএস আক্রমনে এবার ‘সময় হ্যাক’ হচ্ছে

পাঠাওয়ের  সিইও কে পদত্যাগের আহ্বান
অটোমোবাইল

পাঠাওয়ের সিইও কে পদত্যাগের আহ্বান

মেহেরপুরে ‌‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের’ ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রযুক্তি সংবাদ

মেহেরপুরে ‌‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের’ ভিত্তিপ্রস্তর স্থাপন

Load More

ট্রেন্ডিং টপিক

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 October 2026

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Techzoom.TV |
TechzoomTV