Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা ঝুঁকিতে – নিরাপদ থাকার উপায় কী?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Thursday, 1 August 2019
গত সপ্তাহে বাজারে আসা নতুন স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

সাইবার নিরাপত্তায় বিশ্বে বাংলাদেশের অবস্থান একেবারে নিচের সারিতে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান কমপারিটেকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার নিরাপত্তার দিক থেকে সব চাইতে ঝুঁকিতে থাকা দশটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

কী আছে প্রতিবেদনে?
বিশ্বের মোট ৬০টি দেশের ওপর জরিপ চালিয়ে ঐ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, সাইবার নিরাপত্তায় দিকে থেকে সবচেয়ে অনিরাপদ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।

এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন স্মার্টফোন ব্যবহারকারীরা। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৬ শতাংশের স্মার্টফোনই ম্যালওয়ারে আক্রান্ত।

এছাড়া কম্পিউটার ব্যবহারকারীদের ক্ষেত্রে ম্যালওয়ার আক্রান্তের হার ১৯ দশমিক ১ শতাংশ।

ঐ রিপোর্ট অনুযায়ী সাইবার নিরাপত্তায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ আলজেরিয়া। তালিকায় এর পর যথাক্রমে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তানজানিয়া এবং উজবেকিস্তানের স্থান।

নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের পরই রয়েছে পাকিস্তান। ঝুঁকির বিচারে তালিকায় চীন ১৩ নম্বরে এবং ভারত ১৫ নম্বরে রয়েছে।

কেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা ঝুঁকিতে?
কমপারিটেকের ঐ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

এর কারণ হিসেবে তথ্য-প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন বলছেন, বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক প্রায় দশ কোটি হবার পরও সাধারণ মানুষ এর ব্যবহার সম্পর্কে সচেতন নয়।

আর স্মার্টফোন কিভাবে ব্যবহার করতে হবে এ বিষয়ে মানুষ আসলে এখনও ঠিকভাবে জানে না।

“দেখা যাবে ফোনের সফটওয়্যার আপগ্রেড করার জন্য কিংবা কোন অ্যাপস, সেটা বিনোদনমূলক বা গেমস হতে পারে, ডাউনলোড করার জন্য মানুষ মার্কেটে বা পাড়ায় ফোনের দোকানে যায়।”

“সেখান থেকে সহজেই গ্রাহকের অজান্তে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায় বেশিরভাগ সময়,” বলছিলেন তিনি।

“ধরুন আপনি কোন সফটওয়্যার নিচ্ছেন বা একটা গান নিয়েছেন ফোনে, তার সঙ্গে একটি ভাইরাস চলে আসলো। কম্পিউটারে যেমন, এক পেনড্রাইভ থেকে অন্য পেনড্রাইভে কিছু নিলে ভাইরাস চলে যায়, সেরকম ব্যপারটা।”

সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোন ঝুঁকিপূর্ণ হবার কারণ হচ্ছে, বাংলাদেশে শতকরা ৯৫ শতাংশ স্মার্টফোনই অ্যান্ড্রয়েড প্রযুক্তিতে চলে।

মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে নয় কোটি মোবাইল ফোন সক্রিয় রয়েছে।

আর সিম সক্রিয় রয়েছে ১৫ কোটি। মোট ফোনের মধ্যে স্মার্টফোন ব্যবহার করেন ২৫ থেকে ৩০ শতাংশ মানুষ।

মি. জাকারিয়া জানিয়েছেন, স্মার্টফোনের দুই ধরণের অপারেটিং সিস্টেম রয়েছে।

এর মধ্যে একটি হচ্ছে, আইওএস। এটি অ্যাপল ইনকর্পোরেটেডের তৈরি একটি মোবাইল অপারেটিং সিস্টেম, যা এই প্রতিষ্ঠানের তৈরি করা যন্ত্র যেমন আইফোন, ম্যাকবুক ও আইম্যাকে ব্যবহার করা হয়। অন্যটি হচ্ছে, অ্যান্ড্রয়েড—বাকী সব স্মার্টফোন চলে যে অপারেটিং সিস্টেমে।

“আইওএসের বাজার খুবই নিয়ন্ত্রিত, যেকোন জায়গায় চাইলেই আইওএস আপগ্রেড করা যায় না, বা এই অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রসমূহে চাইলেই যেকোন অ্যাপস ইনস্টল করা যায় না, ফলে এটি অনেক নিরাপদ।”

তিনি বলেন, “অ্যান্ড্রয়েড তো ‘ওপেন এন্ডেড’, সবাই ব্যবহার করতে পারে। যেকোন জায়গায় এটি আপগ্রেড করা যায়, এতে যেকোন অ্যাপস ডাউনলোড করা যায়। ফলে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে যেকোন সময়।”

“এছাড়া মোবাইলে যখন অ্যাপস ডাউনলোড করা হয়, অনেক ব্যবহারকারীই এর টার্মস এ্যান্ড কন্ডিশন ঠিকমত পড়ে দেখেন না।”

“ফলে গ্রাহক নিজের অজান্তেই ফোনের মেসেজ, কল রেকর্ড, ব্যক্তিগত ছবি বা ভিডিও অনেক কিছুর অ্যাকসেস দিয়ে দেন ঐ অ্যাপসের মালিককে। সেখান থেকেও ঝুঁকিতে পড়ে স্মার্টফোন ব্যবহারকারী,” এমনটাই মনে করেন তিনি।

মোবাইল ফোনের অনেক অ্যাপ নানা বিষয়ে প্রবেশাধিকার চেয়ে থাকে।
কীভাবে সাবধান হওয়া যাবে?
তথ্য-প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন বলছেন, প্রথমেই একজন ব্যবহারকারীকে যথার্থ সফটওয়্যার ব্যবহার করতে হবে।

“প্রথমেই অ্যান্ড্রয়েড ব্যবহার করলে প্রপার অ্যান্ড্রয়েড ডাউনলোড করবো। দ্বিতীয়ত, যখনই কোন অ্যাপস ডাউনলোড করবো, এর শর্ত সমূহ পড়ে ও জেনে নামাতে হবে।”

এছাড়া ফোনে বা কম্পিউটারে যখনই কোন মেইল আসবে, সেটি ফিসিং মেইল কিনা নিশ্চিত না হয়ে সেটা ওপেন করা উচিত নয়।

কেবল স্মার্টফোন ব্যবহারকারীই নন, যেকোন কম্পিউটারেও যেকোন সময় ম্যালওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে।

যেমন, তিন বছর আগে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির যে ঘটনা ঘটে, হ্যাকিং এর সেই ঘটনাটি ঘটানো হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ম্যালওয়্যার ইনস্টল করে।

সে অর্থ উদ্ধারে এ মাসেই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা রিজার্ভ থেকে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার ফেরত পেতে নিউইয়র্কের ম্যানহাটন ডিসট্রিক্ট কোর্টে এ মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী
নির্বাচিত

টিকটকের বিরুদ্ধে এবার শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগ

আজ দেশের বাজারে উন্মোচন হবে অপো এফ১৫
নির্বাচিত

আজ দেশের বাজারে উন্মোচন হবে অপো এফ১৫

কোনো ক্লিক ছাড়াই হ্যাক করে নিচ্ছে মোবাইল ফোন
নির্বাচিত

কোনো ক্লিক ছাড়াই হ্যাক করে নিচ্ছে মোবাইল ফোন

ইন্টারনেট স্পীড বৃদ্ধি করার কার্যকরী কিছু উপায় !
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের গতিতে নতুন রেকর্ড

এবার এক নোটিশে অফিস বন্ধ করলো কিউকম
প্রযুক্তি সংবাদ

কিউকমের ফস্টার পেমেন্টের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত

আসছে স্যামসাং এর সবচেয়ে সস্তা ফাইভজি ফোন গ্যালাক্সি এ৩২ ৫জি
নির্বাচিত

আসছে স্যামসাং এর সবচেয়ে সস্তা ফাইভজি ফোন গ্যালাক্সি এ৩২ ৫জি

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 August 2019

দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা ঝুঁকিতে - নিরাপদ থাকার উপায় কী?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix