Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 23 November 2026
ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
Share on FacebookShare on Twitter

ওয়াশিং মেশিন কেনার উদ্দেশ্য ছিল সংসারের কাজ কিছুটা সহজ করা। দুই ছোট সন্তানের কাপড় ধোয়ার চাপ সামলাতে ২০২১ বা ২০২২ সালের দিকে ভিশন ব্র্যান্ডের একটি ওয়াশিং মেশিন কেনেন রুকাইয়া সুলতানা মনিরা। কিন্তু কয়েক বছর পর যন্ত্রটিতে সমস্যা দেখা দেওয়ার পর থেকে তাঁর পরিবারের ভোগান্তি শুরু হয়। অভিযোগ, একাধিকবার যোগাযোগ, টেকনিশিয়ান পাঠানো এবং যন্ত্রাংশ পরিবর্তনের পরও সমস্যার সমাধান হয়নি। পরে প্রয়োজনীয় পার্টস না থাকার কথা জানায় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের গ্রাহকসেবা বিভাগ।

রুকাইয়া সুলতানা মনিরার ভাষ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর, অক্টোবর কিংবা নভেম্বরের দিকে মেশিনটিতে সমস্যা দেখা দেয়। এরপর থেকে কয়েক দফায় অভিযোগ জানালেও এখনো সেটি সচল হয়নি। গত শীত মৌসুমে মেশিন ব্যবহার করতে না পেরে তাঁকে হাতে কাপড় ধুতে হয়েছে। নতুন শীত আসতে চললেও সমস্যার সমাধান হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, পণ্যটি মেরামতের জন্য বারবার তাঁকেই কোম্পানির গ্রাহকসেবা বিভাগ ও সংশ্লিষ্ট টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। নির্ধারিত সময়ে সেবা না পাওয়া, ফোনে সাড়া না দেওয়া এবং মেশিনের প্রকৃত ত্রুটি নির্ণয়ে কার্যকর উদ্যোগের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

প্রথম সমস্যার পর দুই হাজার টাকার পার্টস বদল

রুকাইয়ার অভিযোগ, মেশিন চালু করলে পানি প্রবেশ করত। কিন্তু নির্দিষ্ট সময় পর পানি নেওয়া বন্ধ হওয়ার কথা থাকলেও তা বন্ধ হতো না। মেশিন চলার সময়ও অনবরত পানি পড়তে থাকত।

এ সমস্যার কথা জানিয়ে প্রথমে তাঁর স্বামীর নম্বর থেকে প্রাণ-আরএফএল গ্রুপের গ্রাহকসেবা বিভাগে ফোন করা হয়। সেখান থেকে নাটোরে একজন টেকনিশিয়ান পাঠানোর কথা জানিয়ে তিন দিনের সময় নেওয়া হয়।

পরে ওই টেকনিশিয়ান বাসায় গিয়ে মেশিন পরীক্ষা করে একটি পার্টস নষ্ট হয়েছে বলে জানান। সেটি পরিবর্তন করতে প্রায় দুই হাজার টাকা লাগবে বলে জানান তিনি। রুকাইয়ার ভাষ্য, তাঁরা ওই টাকা টেকনিশিয়ানকে দেন। তিনি জানান, বগুড়ায় প্রতিষ্ঠানের অফিসে গেলে সেখান থেকে পার্টস নিয়ে এসে মেশিনে লাগিয়ে দেবেন।

কিন্তু এরপর প্রায় এক মাস অপেক্ষা করতে হয় বলে অভিযোগ করেন রুকাইয়া। তাঁর দাবি, এ সময়ে টেকনিশিয়ান নিজে থেকে যোগাযোগ করেননি। তাঁকেই বারবার ফোন করতে হয়েছে। অনেক সময় ফোন রিসিভ করা হয়নি; কখনো ব্যস্ততা বা মিটিংয়ের কথা জানানো হয়েছে।

প্রায় এক মাস পর টেকনিশিয়ান পার্টস নিয়ে এসে মেশিনে লাগিয়ে দেন। তবে সেদিন বাসায় বিদ্যুৎ না থাকায় মেশিন চালিয়ে পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানান রুকাইয়া।

পরে মেশিন চালু করলে পানি প্রবেশ করলেও ড্রাম প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। একপর্যায়ে মেশিন বন্ধ হয়ে যায় এবং ভেতরের পানি বের হয়নি। শেষ পর্যন্ত মগ দিয়ে হাতে পানি বের করতে হয় বলে তাঁর অভিযোগ।

এবার মাদারবোর্ড পরিবর্তনে সাত হাজার টাকা

নতুন সমস্যার কথা জানালে টেকনিশিয়ান আবার বাসায় আসেন। এবার তিনি মাদারবোর্ডে ত্রুটি রয়েছে বলে জানান। সেটি পরিবর্তন করতে প্রায় সাত হাজার টাকা লাগতে পারে বলে রুকাইয়াকে জানানো হয়।

রুকাইয়ার প্রশ্ন ছিল, প্রথমে যে সমস্যার জন্য পার্টস পরিবর্তন করা হলো, সেটির সমাধান হলো কি না; আর নতুন করে মাদারবোর্ড পরিবর্তন করলেই যে মেশিন ঠিক হবে, তার নিশ্চয়তা কী?

তাঁর ভাষ্য, প্রথম দফায় দুই হাজার টাকা খরচ করেও মেশিন সচল হয়নি। এরপর আরও সাত হাজার টাকা খরচ করে মাদারবোর্ড পরিবর্তনের পরও যদি সমস্যা থেকে যায়, তাহলে আবার অন্য যন্ত্রাংশ পরিবর্তনের কথা বলা হবে কি না, সে বিষয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন।

কয়েক মাস পর আবার অভিযোগ জানালে একই টেকনিশিয়ানকে পাঠানো হয় বলে দাবি করেন রুকাইয়া। টেকনিশিয়ান এবারও মাদারবোর্ড পরিবর্তনের কথা বলেন এবং মেশিন নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা জানান।

রুকাইয়া বলেন, তিনি মেশিনটি নিয়ে গিয়ে সার্ভিস সেন্টার বা অফিসে ভালোভাবে পরীক্ষা করে প্রকৃত সমস্যা শনাক্ত করার অনুরোধ করেছিলেন। কোন যন্ত্রাংশ পরিবর্তন করতে হবে, তা নিশ্চিত করে জানাতে বলেছিলেন।

কিন্তু এরপরও মেশিন নেওয়ার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ তাঁর। টেকনিশিয়ানকে ফোন করেও অনেক সময় পাওয়া যায়নি। পরে যোগাযোগ হলে তিনি মিটিংয়ে থাকার কথা জানান এবং বগুড়ায় গিয়ে মেশিন নেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। তবে শেষ পর্যন্ত মেশিন নেওয়া হয়নি।

অভিযোগ খুঁজে পেতেও লাগে একাধিকবার ফোন

রুকাইয়ার দাবি, এ সময়ে প্রাণ-আরএফএল গ্রুপের গ্রাহকসেবা বিভাগে একাধিকবার ফোন করে অভিযোগের অগ্রগতি জানতে চেয়েছেন তাঁরা। একপর্যায়ে তিনি নিজের নম্বর থেকে যোগাযোগ করলে তাঁর নামে কোনো অভিযোগ খুঁজে পাওয়া যায়নি। পরে স্বামীর নম্বর দিয়ে খোঁজ নিতে বললে একটি সাম্প্রতিক অভিযোগের তথ্য পাওয়া যায়। এরপর আগের অভিযোগটিও খুঁজে পাওয়া যায়।

এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি গ্রাহকসেবা বিভাগের কর্মীকে বলেন, তাঁর সন্তান এক বছর বড় হয়ে গেছে, কিন্তু মেশিনের সমস্যার সমাধান হয়নি।

রুকাইয়ার ভাষ্য, সর্বশেষ প্রাণ-আরএফএল গ্রুপের হেড অফিস থেকে তাঁর স্বামীর কাছে ফোন করে জানানো হয়, মেশিনটির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বর্তমানে প্রতিষ্ঠানের কাছে নেই।

তবে ওই যন্ত্রাংশ আদৌ মেশিনটির জন্য প্রয়োজন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, মেশিনটি নিয়ে পরীক্ষা না করেই শুধু একজন টেকনিশিয়ানের বক্তব্যের ভিত্তিতে মাদারবোর্ড পরিবর্তনের কথা বলা হচ্ছে। অথচ অন্য কোনো টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা বা সার্ভিস সেন্টারে নিয়ে প্রকৃত ত্রুটি শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়নি।

এক্সচেঞ্জের প্রস্তাবেও মেলেনি স্পষ্ট উত্তর

রুকাইয়া জানান, প্রয়োজনীয় পার্টস না থাকলে কিংবা মেশিনটি মেরামত করা সম্ভব না হলে সেটি পরিবর্তনের কোনো ব্যবস্থা আছে কি না, তা জানতে চেয়েছিলেন তিনি। প্রয়োজনে দামের পার্থক্য পরিশোধ করে অন্য একটি মেশিন নিতে রাজি ছিলেন বলেও জানান।

কিন্তু এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর পাননি বলে অভিযোগ তাঁর।

রুকাইয়ার বক্তব্য, তিনি বিনামূল্যে নতুন মেশিন চাননি। নিজের অর্থে কেনা পণ্যটি নষ্ট হওয়ার পর সেটি মেরামতের জন্যই বারবার যোগাযোগ করেছেন। তাঁর মতে, পণ্য বিক্রির পর বিক্রেতা বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানেরও গ্রাহকসেবা ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহের দায়িত্ব রয়েছে।

দুই ছোট সন্তানের কাপড় ধোয়ার কষ্ট কমাতে মেশিনটি কিনেছিলেন জানিয়ে তিনি বলেন, অসুস্থতার কারণে তাঁর পক্ষে নিয়মিত হাতে কাপড় ধোয়া কঠিন। সংসারের কাজ, সন্তানদের দেখাশোনা এবং নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি প্রতিদিন চারজনের কাপড় হাতে ধোয়া তাঁর জন্য বড় চাপ। মেশিন নষ্ট থাকায় অনেক সময় শিশুদের কাপড় পাঁচ থেকে সাত দিন পর্যন্ত জমে থাকে।

তাঁর অভিযোগ, মেশিনটি কেনার পর যে সুবিধা পাওয়ার কথা ছিল, তা না পেয়ে উল্টো দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর বারবার যোগাযোগ করতে করতে এখন তিনি ক্লান্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়াশিং মেশিন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটোরোলার ফোল্ডেবল ফোনের ছবি ফাঁস
নির্বাচিত

মটোরোলা: হাজারো ইতিহাসের সাক্ষী!

আকাশে উড়বে বিশ্বের প্রথম ৫ সিটের ট্যাক্সি (ভিডিও)
অটোমোবাইল

আকাশে উড়বে বিশ্বের প্রথম ৫ সিটের ট্যাক্সি (ভিডিও)

‘দৃশ্যমান’ জিপিএস আসছে ভিপিএস নামে
নির্বাচিত

‘দৃশ্যমান’ জিপিএস আসছে ভিপিএস নামে

প্রাইভেসি রক্ষায় ডেস্কটপে ব্রাউজিং হিস্ট্রি মুছবেন যেভাবে
কিভাবে করবেন

প্রাইভেসি রক্ষায় ডেস্কটপে ব্রাউজিং হিস্ট্রি মুছবেন যেভাবে

হুয়াওয়ে ওয়াচ ডি২
নির্বাচিত

২৪ ঘণ্টা ইসিজি-শরীরের তাপমাত্রা জানাবে স্মার্টওয়াচ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

বাংলাদেশে তৈরি বিনামূল্যের ব্রাউজার গেম ‘থাপ্পড়ম্যান’-এ যুক্ত হয়েছে...

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

গ্রামীণফোন

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 November 2026

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix