Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভ-জি নতুন সভ্যতার জন্ম দিবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 July 2019
ফাইভ-জি নতুন সভ্যতার জন্ম দিবে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তথ্যপ্রযুক্তির ভবিষ্যত সুপার হাইওয়ের নাম ৫জি প্রযুুক্তি। ৫জি নতুন সভ্যতার জন্ম দেবে। বাংলাদেশ শিল্প বিপ্লবের অতীত পশ্চাৎপদতা কাটিয়ে ২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ৫জি প্রযুক্তি দুনিয়ায় প্রবেশ করার প্রস্তুতি শুরু করেছে। বিটিআরসি এই লক্ষ্যে কাজ করছে। টেলিটককেও প্রস্তুত করা হচ্ছে।

মন্ত্রী আজ রবিবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কাউন্সিল হলে আইইবি কম্পিউটারকৌশল বিভাগ আয়োজিত ৫জি : দি ফিউচার নেটওয়ার্ক শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

টেলিযোগাযোগ মন্ত্রী ৫জি প্রযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, উদ্ভাবনে আমাদের মানুষকে ব্যবহার করতে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ তৈরির বিকল্প নেই। ৫জি প্রযুক্তি কেবল মোবাইল এপ্লিকেশন্সই নয়। এর বাইরে অনেক বেশী প্রয়োজন হবে। তিনি বলেন, ৫ বছর পর ৫জির ওপর ভিত্তি করে যে প্রযুক্তি আসবে তা আন্দাজ করাও যায় না।

তিনি মোবাইল ডিভাইসের মতো ৫জি ডিভাইসও বাংলাদেশ তৈরি করার আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রযুক্তির পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারলে পৃথিবীতে নেতৃত্ব দেবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে গত দশ বছরে প্রতিটি উন্নয়ন সূচকে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ- জাতির পিতার লালিত স্বপ্নের সোনার বাংলা।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রযুক্তির সাথে সাথে নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, ডিজিটাল বিপ্লবের পাশাপাশি আমাদেরকে ডিজিটাল নিরাপত্তার কথা ভাবতে হবে। তিনি বলেন, ৫ বছর পর ৫জির ওপর ভিত্তি কওে যে প্রযুক্তি আসবে তা আন্দাজ করাও যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারসম্পর্কে বলেন, প্রযুক্তির মাধ্যমে অবৈধ লিংক বন্ধের পাশাপাশি সত্য তথ্য তুলে ধরে গুজবের জবাব দিতে হবে।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, টেলিটক এমডি মো. শাহাব উদ্দিন এবং বিটিআরসি কমিশনার প্রকৌশলী মো. মহিউদ্দিন ঝন্টু বক্তৃতা করেন।

আইইবি’র কম্পিউটারকৌশল বিভাগের চেয়ারম্যান এবং কানাডিয়ান ইউনির্ভাসিটি অফ বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সেমিনারে আইইবি’র কম্পিউটারকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী রওনক আহসান এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী ফরহাদ হোসেন এবং টেলিটক বাংলাদেশ লিঃ এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর রেজাউল করিম রিজভি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিল্যান্সিংয়ে ত্রিমাত্রিক অ্যানিমেশন
নির্বাচিত

ফ্রিল্যান্সিংয়ে ত্রিমাত্রিক অ্যানিমেশন

ছবি সম্পাদনায় তিনটি এআই টুল
নির্বাচিত

ছবি সম্পাদনায় তিনটি এআই টুল

কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের
প্রযুক্তি সংবাদ

একাধিক অ্যাপ নিষিদ্ধ

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০-এর নিবন্ধন শুরু
প্রযুক্তি সংবাদ

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০-এর নিবন্ধন শুরু

নির্বাচিত

সাড়ে ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরি করবে ‘শী পাওয়ার’

চীনারাই অ্যাপলের শীর্ষ অ্যাপ ডেভেলপার
প্রযুক্তি সংবাদ

চীনারাই অ্যাপলের শীর্ষ অ্যাপ ডেভেলপার

Load More

ট্রেন্ডিং টপিক

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি বাজার

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 July 2019

ফাইভ-জি নতুন সভ্যতার জন্ম দিবে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV