Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোয়ালকমকে ২৭ কোটি ডলার জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 July 2019
কোয়ালকমকে ২৭ কোটি ডলার জরিমানা
Share on FacebookShare on Twitter

থ্রিজি বেসব্যান্ড চিপের দাম অস্বাভাবিক কমিয়ে বিক্রির মাধ্যমে বাজারে অবাধ প্রতিযোগিতায় বাধা সৃষ্টি করেছে কোয়ালকম। যে কারণে মার্কিন বহুজাতিক সেমিকন্ডাক্টর কোম্পানিটিকে ২৭ কোটি ১০ লাখ ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাজার আধিপত্যের প্রভাব খাটিয়ে অন্যায্য ব্যবসায় সুবিধা নেয়ায় গত বছরও ইইউর অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থার বড় অংকের জরিমানার মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি।

জরিমানা বিষয়ে ইইউর অ্যান্টিট্রাস্ট কমিশনার মারগ্রেথ ভেস্টাগার বলেন, থ্রিজি বেসব্যান্ড চিপ বিক্রির ক্ষেত্রে বাজার আধিপত্যের অবৈধ ফায়দা নিয়েছে কোয়ালকম। ২০০৯ থেকে ২০১১ সালের দিকে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা আইসেরাকে কোণঠাসা করতে নিজেদের চিপের দাম অস্বাভাবিক কমিয়ে দিয়েছিল প্রতিষ্ঠানটি। এর ফলে বাজার প্রতিযোগিতায় টিকতে ব্যর্থ হয় আইসেরা। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটিকে কিনে নেয় গ্রাফিকস চিপ নির্মাতা এনভিডিয়া। গত বছর এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে কোয়ালকমকে চিঠি দিয়েছিল ইইউর অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা।

তিনি বলেন, আধিপত্য কাজে লাগিয়ে অবৈধভাবে ব্যবসায় সুযোগ নেয়া প্রতিদ্বন্দ্বীর কারণে বাজারে টিকে থাকা কঠিন। আইসেরা ব্রিটিশ চিপ নির্মাতা। তুলনামূলক ছোট কোম্পানি হলেও কোয়ালকমের থ্রিজি বেসব্যান্ড চিপ ব্যবসার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। বেসব্যান্ড চিপ মোবাইল ডিভাইসকে ইন্টারনেটে যুক্ত করার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আইসেরাকে বাজার থেকে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য করতে প্রধান ক্রেতাদের কাছে নির্ধারিত মূল্যের অনেক কমে বেসব্যান্ড চিপ সরবরাহ করেছে কোয়ালকম। প্রতিষ্ঠানটি পরিকল্পিতভাবে এ কাজ করেছে।

ইইউর অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা কোয়ালকমকে যে জরিমানা করেছে, তা প্রতিষ্ঠানটির গত বছরের মোট রাজস্বের ১ দশমিক ২৭ শতাংশ। অবৈধভাবে শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা সৃষ্টির জন্য অ্যাপলকে ঘুষ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছর কোয়ালকমকে ১২৩ কোটি ডলার জরিমানা করেছিল নিয়ন্ত্রক সংস্থাটি।

বিবৃতিতে কোয়ালকম জানিয়েছে, তারা ইইউর গত বৃহস্পতিবারের সিদ্ধান্তের বিষয়ে আপিল করবে। বিষয়টি ইইউর আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে সমাধানের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তবে ইইউর অভিযোগ নাকচ করা হয়েছে।

কোয়ালকমের জেনারেল কাউন্সেল ডন রোজেনবার্গ বলেন, ইইউর সিদ্ধান্ত আইনসিদ্ধ নয়। অর্থনৈতিক রীতিনীতি এবং বাজার পরিস্থিতি বিবেচনায় আমরা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানোর প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, ইইউর অ্যান্টিট্রাস্ট কমিশন আমাদের থ্রিজি বেসব্যান্ড চিপের দুই ক্রেতা প্রতিষ্ঠানের কাছে বিক্রির ভলিউম নিয়ে কয়েক বছর তদন্ত চালিয়েছে। এ দুই ক্রেতা প্রতিষ্ঠানই জানিয়েছে শুধু কম দামের জন্য নয়, প্রতিদ্বন্দ্বীদের চিপ প্রযুক্তিগতভাবে নিম্নমানের হওয়ায় তারা কোয়ালকমের চিপ ব্যবহার করেছে।

তবে মারগ্রেথ ভেস্টাগার বলেন, প্রতিদ্বন্দ্বী আইসেরার অভিযোগ সত্য ছিল। কোয়ালকম থ্রিজি বেসব্যান্ড চিপের প্রধান দুই ক্রেতার কাছে নিজেদের চিপ বিক্রির জন্য অস্বাভাবিক দাম কমিয়েছিল। অথচ প্রতিষ্ঠান দুটি আইসেরার গুরুত্বপূর্ণ ক্রেতা ছিল। কোয়ালকম তাদের চিপের দাম কমানোয় আইসেরার পণ্য কেনা বাদ দেয় দুই প্রতিষ্ঠান। এটি থ্রিজি বেসব্যান্ড চিপ বাজারে আইসেরার আধিপত্য বিস্তার ঠেকানোর জন্য পরিকল্পিতভাবে করা হয়েছিল। এরপর এনভিডিয়া আইসেরাকে অধিগ্রহণ করলে প্রতিষ্ঠানটির চিপ ব্যবসা বন্ধ হয়ে যায় এবং বাজারটিতে বিনা প্রতিযোগিতায় আধিপত্য বিস্তারের সুযোগ তৈরি হয় কোয়ালকমের।

বিশ্লেষকদের মতে, চিপ ব্যবসা ঘিরে একাধিক অ্যান্টিট্রাস্ট মামলা মোকাবেলা করছে কোয়ালকম। এর নেতিবাচক প্রভাব পড়বে প্রতিষ্ঠানটির ব্যবসায়। এর আগে চীনে অবৈধভাবে নিজেদের পণ্যের দাম বাড়ানো এবং বাজারে তাদের অবস্থানের অবৈধ ফায়দা নেয়ার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলমান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইইউকোয়ালকমজরিমানা

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০০ মেগাপিক্সেলের ক্যামেরাতে আসছে মটোরোলা মোটো এক্স৩০ প্রো
নির্বাচিত

২০০ মেগাপিক্সেলের ক্যামেরাতে আসছে মটোরোলা মোটো এক্স৩০ প্রো

ভাঁজযোগ্য পিক্সেল ফোন আনবে গুগল
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য পিক্সেল ফোন আনবে গুগল

আকর্ষণীয় পুরস্কার নিয়ে ঈদ উদযাপনে রিয়েলমি
ছাড় ও অফার

আকর্ষণীয় পুরস্কার নিয়ে ঈদ উদযাপনে রিয়েলমি

আসছে গ্যালাক্সি নোট ১০
নির্বাচিত

আসছে গ্যালাক্সি নোট ১০

‘হ্যাক ফ্রি’ পাসওয়ার্ড তৈরির ৬ উপায়
কিভাবে করবেন

যেসব কারণে হ্যাক হয় ফেসবুকের পাসওয়ার্ড

প্রিয় পুরুষকে আজ যেসব গ্যাজেট উপহার দিতে পারেন
নির্বাচিত

প্রিয় পুরুষকে আজ যেসব গ্যাজেট উপহার দিতে পারেন

Load More

ট্রেন্ডিং টপিক

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 July 2019

কোয়ালকমকে ২৭ কোটি ডলার জরিমানা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix