Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
Share on FacebookShare on Twitter

হ্যাকাররা আয়কর বিভাগের কম্পিউটার হ্যাক করে এই পুরো জনগোষ্ঠীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। সাধারণ মানুষ এ নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ ও আতঙ্কিত। এটি কি সরকারি কর্তৃপক্ষের অবহেলা নাকি হ্যাকারদের কৃতিত্ব, তা অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি বলকান অঞ্চলের দেশ বুলগেরিয়া এমন ঘটনা ঘটেছে । জনসংখ্যা প্রায় ৭০ লাখ, এর মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা ৫০ লাখের কিছু বেশি। খবর সিএনএন।

চলতি সপ্তাহে ৫০ লাখ বুলগেরীয়র ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে দিয়েছে হ্যাকাররা। আইটি বিশেষজ্ঞরা বলছেন, এভাবে পুরো একটি জাতি হ্যাকিংয়ের শিকার হওয়ার ঘটনাটি খুবই ব্যতিক্রম, তবে অভূতপূর্ব নয়। আর তাদের ধারণা, শুধু বুলগেরিয়াতেই এমন ঘটনা ঘটছে তা নয়।

সরকারি আয়কর বিভাগে করদাতার ব্যক্তিগত তথ্যের বিস্তারিত থাকে। এর মধ্যে জন্মতারিখ, বাড়ির ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আয়-ব্যয়ের খতিয়ান ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য থাকে। ফলে এ ধরনের সার্ভার হ্যাকারদের কাছে সবচেয়ে লোভনীয় লক্ষ্যে পরিণত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকারদের কাছে সরকারি তথ্যভাণ্ডার বেশ লোভনীয়। এসব তথ্যভাণ্ডারে নাগরিকদের প্রচুর তথ্য থাকে, যা পরে নানা কাজে ব্যবহার করা যায় বা চড়া দামে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দেয়া যায়।

যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ক্লিয়ারসুইফটের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গাই বানকার বলেন, পাসওয়ার্ড দীর্ঘ ও জটিল করে আপনি আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে পারেন। কিন্তু তাতে করে সরকারের কাছে আপনার যে তথ্য সংরক্ষিত রয়েছে, সেগুলোর নিরাপত্তায় কোনো প্রভাব পড়বে না। তাছাড়া সরকারি সার্ভারে সংরক্ষিত তথ্য সাধারণত অপরিবর্তনীয়। দীর্ঘমেয়াদে সেগুলো অপরিবর্তিত থাকে। যেমন—আপনার জন্মতারিখ সাধারণত পরিবর্তন করবে না। তাছাড়া বাসার ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট এসব তথ্য অনেকের ক্ষেত্রে ৫, ১০, ২০ বছর বা তারও বেশি সময় পর্যন্ত একই থাকে। তার এসব তথ্যের কার্যকারিতা শিগগিরই শেষ হয়ে যাচ্ছে না। হ্যাকাররা এমন তথ্যই চায়।

ডাটা চুরির কাজটি খুবই দক্ষ হ্যাকারের কাজ। তবে সাধারণত এমন হ্যাকিংয়ের ঘটনাগুলো অতটা পরিকল্পিত ও জটিল হয় না। তাছাড়া ডার্ক ওয়েবে অনেক হ্যাকিং টুল ও ম্যালওয়্যার সফটওয়্যার হাতের নাগালেই। ফলে একেবারে কাঁচা হ্যাকারের জন্যও বৃহৎ ডাটা চুরি সহজ হয়ে গেছে।

এদিকে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত বছর কঠোর আইন করা হয়েছে। ফলে বুলগেরিয়া সরকার বেশ বিপাকে পড়েছে। সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। যদিও বুলগেরিয়ার ব্যক্তিগত তথ্য সুরক্ষাবিষয়ক কমিশন বলেছে, তারা এ ঘটনায় তদন্তের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ২০ বছর বয়সী এক সাইবার নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।

এর আগে ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাবিষয়ক দপ্তরের ডাটাবেজ হ্যাক করে ২ কোটি ৬০ লাখেরও বেশি বর্তমান ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কৃষিপ্রধান দেশ এখন ডিজিটাল বাংলাদেশ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু ডিজিটাল সাম্য সমাজের বীজ বপন করে গেছেন: মোস্তাফা জব্বার

ল্যাপটপ ব্যবসা ছাড়লো তোশিবা
প্রযুক্তি সংবাদ

ল্যাপটপ ব্যবসা ছাড়লো তোশিবা

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনছে মাইক্রোসফট
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনছে মাইক্রোসফট

বাংলাদেশে ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে: বিবিএস
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে: বিবিএস

স্মার্টফোনে আসক্তি মাদকাসক্তির থেকেও বিপজ্জনক
নির্বাচিত

স্মার্টফোনে আসক্তি মাদকাসক্তির থেকেও বিপজ্জনক

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix