Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে: বিবিএস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 April 2025
বাংলাদেশে ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে: বিবিএস
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে এখন অর্ধেকের বেশি পরিবার ইন্টারনেট ব্যবহার করতে পারছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের শেষ নাগাদ দেশে ইন্টারনেট সংযোগের হার বেড়ে দাঁড়িয়েছে ৫২ শতাংশে, যা তিন মাস আগেও ছিল ৫০.৪ শতাংশ।

সরকারি এই পরিসংখ্যান সংস্থার সর্বশেষ ত্রৈমাসিক ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অ্যাক্সেস ও ব্যবহার’ জরিপে দেখা গেছে, ২০২৪ সালের শেষ তিন মাসে গ্রামীণ এলাকায় ইন্টারনেট ব্যবহারের হার ৪৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৮.২ শতাংশ। একই সময়ে শহরাঞ্চলে ইন্টারনেট সংযোগের হার ৬০.২ শতাংশ থেকে বেড়ে ৬১.৬ শতাংশে পৌঁছেছে।

২০২৩ সালের তুলনায় এই পরিস্থিতি ভালো। তখন দেশের কমপক্ষে ৪৪ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ ছিল।

ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের পরিসংখ্যানে শহর ও গ্রামের মধ্যে বড় ব্যবধান দেখা যাচ্ছে। শহরাঞ্চলে যেখানে ৬৮ শতাংশের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে গ্রামীণ এলাকায় এই হার ৩৮ শতাংশেরও কম।

জাতীয়ভাবে দেখা যাচ্ছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর হার বেড়ে ৪৭.২ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৪৫.৭ শতাংশ।

জরিপে আরও দেখা গেছে, বাংলাদেশে ৯৮.৭ শতাংশ পরিবারে মোবাইল ফোন রয়েছে এবং এর মধ্যে অন্তত ৭২ শতাংশ পরিবারে এক বা একাধিক স্মার্টফোন রয়েছে।

বাংলাদেশে ৬৩.৬ শতাংশ পরিবারের টেলিভিশন আছে, কিন্তু মাত্র ৯.২ শতাংশ পরিবারের কম্পিউটার রয়েছে।

ব্যক্তি পর্যায়ে দেখা গেছে, দেশের মাত্র ৯ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করেন। অন্যদিকে, ৯০ শতাংশের বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, এবং ৬৫ শতাংশ মানুষ নিজস্ব মোবাইল ফোনের মালিক।

যদিও ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে মাত্র ৪৭.২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। অর্থাৎ, ইন্টারনেট সুবিধা থাকলেও সবাই তা ব্যবহার করছেন না।

তবে যারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের বেশিরভাগই দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

র‍্যামের জন্য দ. কোরিয়ার দ্বারস্থ গুগল ও মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

র‍্যামের জন্য দ. কোরিয়ার দ্বারস্থ গুগল ও মাইক্রোসফট

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

এ বছর দেশে ৯০০ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে : বিডা
প্রযুক্তি সংবাদ

এ বছর দেশে ৯০০ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে : বিডা

মাস্ক নিয়ে ফেসবুকে প্রতারণা
প্রযুক্তি সংবাদ

মাস্ক নিয়ে ফেসবুকে প্রতারণা

ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার

বাংলাদেশে ক্রিয়েটরদের জন্য কমিউনিটি গাইডলাইন কর্মশালার আয়োজন করল টিকটক
নির্বাচিত

বাংলাদেশে ক্রিয়েটরদের জন্য কমিউনিটি গাইডলাইন কর্মশালার আয়োজন করল টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন
প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 April 2025

বাংলাদেশে ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে: বিবিএস

Techzoom.TV |
TechzoomTV